নারায়ণগঞ্জ শনিবার | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
প্রকাশিত সংবাদে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক বাবুল ও হেনার প্রতিবাদ
সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা
নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল,
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী
ফতুল্লায় মসজিদের টাকা মেরে কোটিপতি বাবুল-হেনা!
মেয়াদোত্তীর্ণ খাবার: সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা 
রূপগঞ্জের পরিত্যক্ত ভবনে র‍্যাবের অভিযান: পাইপগান ও গাঁজা উদ্ধার
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর
সোশ্যাল মিডিয়ায় গুজব: সরেজমিনে বিপরীত চিত্র
বন্দরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা
নেপালে আরও দুইটি বন্যার শঙ্কা
বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
ফতুল্লায় গৃহ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার
নদী দূষন ও দখলমুক্ত করতে সরকার কাজ করছে-জোনায়েদ সাকি
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
দুই জেলার প্রশাসন কি দুই নায়েবের কাছে জিম্মি!  
আড়াইহাজারের ইউএনও ‘র বিরুদ্ধে ডিসির নিকট লিখিত অভিযোগ 
বুলবুলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হামলার শিকার শিক্ষার্থী
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪
বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
র‌্যাবের জালে সহযোগি সহ ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক!
সিফাত – জুম্মান বাহিনীর তান্ডব লীলা আর কত দিন?
বন্দরে পুলিশ ও র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার- ৪
নারী ও শিশু ট্রাইব্যুনালে নতুন পিপি, দায়রা আদালতে দুই এপিপি নিয়োগ
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা
সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রতিদিন গড়ে ১০ খুন
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
Next
Prev
প্রচ্ছদ
নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল,

নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল,

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পার্কে (সাবেক শেখ রাসেল পার্ক) দুই তরুণের বন্দুক দেখিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের ভয় দেখানো বা বন্দুক দেখিয়ে মানুষের প্রতিক্রিয়া ধারণ করার ভিডিও নিয়ে নগরজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ভিডিও দেখে অনেকে বলছেন, বর্তমান সময়ে এ ধরনের ভিডিও ছড়িয়ে দেওয়া ঠিক হয়নি। এই ভিডিওর মাধ্যমে বিদেশিদের মধ্যে ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়তে পারে। আবার কেউ বলছেন, প্রশাসন যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনেকটা আফগানিস্তানের মানুষের স্টাইলের লম্বা কুর্তি আর পায়জামা পরে, মাথায় টুপি লাগিয়ে বড় বড় দুটি বন্দুক হাতে নিয়ে দুই তরুণ পার্কে প্রবেশ করে যাকে পাচ্ছেন তাকেই বন্দুক তাক করছেন। রিকশাচালক থেকে পথচারী, এমনকি শিশুও বাদ যাচ্ছে না। কেউ থমকে যাচ্ছেন, কেউ আতঙ্কে সরে যাচ্ছেন, কেউ আবার অবাক চোখে তাকিয়ে থাকছেন। আর পেছন থেকে মানুষের ভয়, আতঙ্কের মুহূর্ত (ভিডিও) ক্যামেরায় ধারণ করছেন ক্যামেরাম্যান।

সেই ভিডিও ‘ভাইবোন’ নামে একটি টিকটক পেজ থেকে আপলোড করা হলে তা দ্রুতই ভাইরাল হয়। মাত্র ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আফগান পোশাক পরে দুই তরুণ পার্কে মানুষকে বন্দুক তাক করে ভয় দেখাচ্ছেন।

এই ভিডিও নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। কেউ বলছেন অবাধে ব্যবহার হচ্ছে অস্ত্র। আবার কেউ বলছেন, এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেক সুযোগ নিতে পারে।

তবে ভিডিওটি বাস্তব কোনো অস্ত্র প্রদর্শনের ঘটনা নয়, মানুষের প্রতিক্রিয়া ধারণ করতে পরিকল্পিতভাবে এটি বানানো বলে দাবি করেছেন দুই তরুণের একজন।

খোঁজ নিয়ে জানা যায়, ভাইরাল হওয়ার নেশায় ভিডিও নির্মাণ করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা লিমন তোহা ও ইয়াসিন। লিমন তোহা নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকায় পৈতৃক দোকানে বসেন। দোকানে ব্যবসার পাশাপাশি ভিডিও তৈরি করেন। সেই ভিডিও টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন পেজে আপলোড করেন। ইয়াসিন মূলত লিমন তোহার ভিডিও ধারণে (ক্যামেরাম্যান) সহযোগিতা করেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া বন্দুক হাতে ভিডিওটি প্রথমে টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ওই অ্যাকাউন্টে লিমন ও তার বোন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে প্রকাশ করেন। পরে একই ভিডিও ‘লিমন সিন্স ২০০৪’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ‘ওয়াফি লিমন’ নামের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। তিনটি অ্যাকাউন্টই লিমনের বলে তিনি দাবি করা হয়েছে।

লিমন তোহা বলেন, টিকটকে এ ধরনের ভিডিওর ট্রেন্ড দেখে তিনি এটি তৈরি করেন। বন্দুক দেখে সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ধারণ করা।

লিমন দাবি করেন, এটি মূলত ফানি ভিডিও হিসেবে বানানো; কিন্তু ফেসবুকে দেওয়ার পর অনেকে এটিকে নেতিবাচকভাবে প্রচার করেছেন। আমরা মানুষের ভয় পাওয়ার অংশটুকু প্রকাশ করেছি। পরে তারা যে মজা করেছেন, সেই অংশটি প্রকাশ করিনি।

পাকিস্তানসহ বিভিন্ন দেশের সিনেমা ও নাটক দেখেন তিনি। সেসব নাটক ও সিনেমার কিছু দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে নিজের মতো করে ভিডিও তৈরি করেন। পাকিস্তানি ভিডিও ও নাটকের আদলে তৈরি করা কনটেন্টে বেশি সাড়া পান। এরপর ওই ধরনের ভিডিও বানানোর প্রবণতা বাড়ে। নিজের কনটেন্ট নিয়ে নানা সমালোচনা হলেও দেশের প্রতি তার অবস্থান স্পষ্ট বলে দাবি করেন লিমন।

বন্দুক দেখিয়ে মানুষকে ভয় দেখানো কাজ কি সঠিক—এমন প্রশ্নে তিনি বলেন, এটা অপরাধ কিনা বুঝতে পারছি না। এটা শুধুই মজা করে তৈরি করা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, এমন কোনো ভিডিওর বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে। কে বা কারা এই ভিডিও তৈরি করেছে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হবে। তবে এ নিয়ে পুলিশের কাছে লিখিত বা মৌখিকভাবে কেউ অভিযোগ দেননি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!