নারায়ণগঞ্জ শনিবার | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
প্রকাশিত সংবাদে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক বাবুল ও হেনার প্রতিবাদ
সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা
নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল,
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী
ফতুল্লায় মসজিদের টাকা মেরে কোটিপতি বাবুল-হেনা!
মেয়াদোত্তীর্ণ খাবার: সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা 
রূপগঞ্জের পরিত্যক্ত ভবনে র‍্যাবের অভিযান: পাইপগান ও গাঁজা উদ্ধার
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর
সোশ্যাল মিডিয়ায় গুজব: সরেজমিনে বিপরীত চিত্র
বন্দরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা
নেপালে আরও দুইটি বন্যার শঙ্কা
বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
ফতুল্লায় গৃহ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার
নদী দূষন ও দখলমুক্ত করতে সরকার কাজ করছে-জোনায়েদ সাকি
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
দুই জেলার প্রশাসন কি দুই নায়েবের কাছে জিম্মি!  
আড়াইহাজারের ইউএনও ‘র বিরুদ্ধে ডিসির নিকট লিখিত অভিযোগ 
বুলবুলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হামলার শিকার শিক্ষার্থী
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪
বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
র‌্যাবের জালে সহযোগি সহ ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক!
সিফাত – জুম্মান বাহিনীর তান্ডব লীলা আর কত দিন?
বন্দরে পুলিশ ও র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার- ৪
নারী ও শিশু ট্রাইব্যুনালে নতুন পিপি, দায়রা আদালতে দুই এপিপি নিয়োগ
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা
সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রতিদিন গড়ে ১০ খুন
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
Next
Prev
প্রচ্ছদ
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা

সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা

প্রকাশিতঃ

সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা করার অভিযোগে নিন্দা প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁও প্রেস ক্লাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় নিন্দা প্রস্তাব নেওয়া হয়।

সভায় বলা হয়, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে সোনারগাঁ থানা পুলিশ সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে কোনো ধরনের যাচাইবাছাই তদন্ত ছাড়াই অভিযোগ দায়েরের তিন ঘণ্টার মধ্যে মামলা গ্রহণ করেছে। ঘটনাটিকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সোনারগাঁ থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

সভা থেকে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় সোনারগাঁও প্রেস ক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানানো হয়।

এদিকে, মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার, ২৯ আগস্ট, ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রেস ক্লাব। এতে সোনারগাঁয়ে কর্মরত সব সাংবাদিককে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!