নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮৭
আদালতপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান: আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
ফতুল্লায় ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার
প্রতারণা চিরতরে বন্ধ করতে জনসচেতনতা বাড়ানো হচ্ছে – প্রবাসীকল্যাণমন্ত্রী
সোনারগাঁয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে ভূমিদস্যু জাহের মোল্লার দুই মিটার জব্দ!
হত্যা মামলায় জামিন পেয়েই আইভীর ‘জয় বাংলা’ স্লোগান,
রনির ভাগিনার রিফাতের নেতৃত্বে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ!!
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বন্দরে স্ত্রীর গলা কেটে হত্যার পর স্বামীর আত্মসমর্পন
রূপগঞ্জের ভুলতায় মহাসড়কে দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সোনারগাঁয়ে দেশীয় মদসহ গ্রেফতার-২
বিধবা কার্ড চালু হলে এমপির বউও কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ
বন্দরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১১
সদর উপজেলা ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাহমুদনগরে সমাজসেবকের মুখোশে মদের আসর!
সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা 
ফতুল্লায় বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল গ্রেপ্তার
রূপগঞ্জে চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই, আটক ২
সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ধর্ষন মামলার আসামিসহ গ্রেপ্তার ১২
রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
রূপগঞ্জে রাবেয়া ধর্ষণের পর হত্যার ঘটনায় সাগর গ্রেফতার
আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে আইনজীবী মুনির উদ্দিনের মৃত্যু
আমতলীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
আমতলীতে অসহায় বৃদ্ধাকে স্বপ্নছোঁয়ার মানবিক সহায়তা
ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬
বন্দরে ছুরিকাঘাতে যুবক নিহত
আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার
ফতুল্লায় মাদক বিক্রিতে না বলায় রাহাতকে মারধরের অভিযোগ!
Next
Prev
প্রচ্ছদ
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮৭

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮৭

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক কারবারি, মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চার কেজি গাঁজা, ১ হাজার ৬৪৫ পিস ইয়াবা, ৫৬ বোতল ফেনসিডিল ও ছয় বোতল কেরু মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন মাদক কারবারি, ৩৪ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নয়জন, নিয়মিত মামলার ১৭ জন আসামি, অন্যান্য ধারায় ১২ জন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।
এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ছয়জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং নিয়মিত মামলার তিন আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা-পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি, দুই মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার তিন আসামি, অন্যান্য ধারায় তিনজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৫২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি, দুই মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং চুরির অভিযোগে একজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে বন্দর থানা-পুলিশ বিভিন্ন ধারায় ৯ জনকে গ্রেপ্তার করেছে।
সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই মাদক কারবারি, ১৪ জন মাদকসেবী এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জে ৫৬ বোতল ফেয়ারডিল ও ১২৫টি ইয়াবাসহ দুই মাদক কারবারি, আটজন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার পাঁচ আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া আড়াইহাজারে একজন মাদক কারবারি, দুই মাদকসেবী, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজন এবং বিভিন্ন মামলার পাঁচ আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!