নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আদালতপাড়ায় মামলার স্বাক্ষীকে মারধর ও অপহরনের চেষ্টা ধর্ষক রিফাতগংদের!

আদালতপাড়ায় মামলার স্বাক্ষীকে মারধর ও অপহরনের চেষ্টা ধর্ষক রিফাতগংদের!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জে আদালতে মামলার স্বাক্ষী দিতে গেলে মো.খাজা মামুন নামে এক ব্যক্তিকে মারধর ও চাকু দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ধর্ষন মামলার আসামী শফিকুল ইসলাম রিফাত ওরফে ধর্ষকগংদের বিরুদ্ধে। এ বিষয়ে গুরুতর আহত খাজা মামুন ধর্ষক রিফাত গংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে সিদ্ধিরগঞ্জের পাঠানতুলী এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো.খাজা মামুন উল্লেখ করেন যে, গত বুধবার ২রা অক্টোবর দুপুর সোয়া ১২ টায় ফতুল্লা থানাধীন নারায়ণগঞ্জ কোর্টে ধর্ষন মামলা যাহার নং- ২৫(৫)২২, তারিখ: ১০/১২/২০২২ ইং এর বাদী পক্ষে স্বাক্ষী দিতে গেলে উক্ত ধর্ষন মামলার চার্জশিটভুক্ত ১নং আসামী ও অত্র অভিযোগে উল্লেখিত ১নং বিবাদী পাঠানতুলী এলাকার আলাউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম রিফাত ওরফে ধর্ষক রিফাত,মৃত. রফিক সরদারের ছেলে আলাউদ্দিন,আলাউদ্দিনের স্ত্রী আসমা বেগম ওরফে মামলাবাজ আসমা,সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকার নাছিরউদ্দিনের ছেলে মো.রাফিদ, খানপুর এলাকার মৃত.হানিফের মেয়ে রুমা ওরফে ল্যাডি ক্যাডার রুমাসহ অজ্ঞাতনামা ৫/৬জন দিবাদীগন আমাকে কোর্টের সামনে দেখিতে পাইলে পূর্ব পরিকল্পিত ভাবে তাহারা আমাকে জোরপূর্বক তুলিয়া অজ্ঞাতস্থানে নিয়া যায়। পরবর্তীতে বিবাদীগন আমাকে এলোপাথারী মারধর করিয়া ১নং বিবাদী শফিকুল ইসলাম রিফাত ওরফে ধর্ষক রিফাত আমার গলায় ধারালো চাকু দিয়ে আত করিলে তাহা আমার ঘাড়ে আঘাত প্রাপ্ত এইয়া রক্তাক্ত জখম হয়। ২নং বিবাদী আমার পায়জামার ডান পার্শ্বের পকেট দলিল রেজিস্ট্রির করার রক্ষিত ৪০ হাজার টাকা জোরপূর্বক ছিনাইয়া নিয়া যায়। ৩,৪ ও ৫নং বিষাদী আমাকে এলোপাথারী কিলঘষি ও লাথি মারিয়া আমার নাক ঠোট ও মাথা সহ শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম ও রক্তাক্ত জখম করে। পরবর্তীতে বিবাদীগন আমার আত্মীয় স্বজনকে ফোন দিয়ে ১নং বিবাদী আমার থেকে আরো ৬০ হাজার টাকা দাবি করে এবং আমাকে এই মর্মে হুমকী-ধামকি প্রদান করে যে, আমি যদি উক্ত মামলা স্বাক্ষী দেই তাহলে বিবাদীগন আমাকে প্রানে মেরে আমার লাশ গুম করে ফেলবে। তখন আমি ঘটনাস্থল হইতে কোনরকম দৌড়াইয়া কোর্টে আসিয়া আত্মরক্ষা করি। উল্লেখ্য যে,অপহরনের বিষয়ে কিছু পথচারী ভিডিও ধারন করে তাহা আমি প্রমান হিসাবে পথচারীদের কাছ থেকে পরবর্তীতে সংগ্রহে রেখেছি। উক্ত বিবাদীগন যে কোনো সময়ে আমার যে কোনো বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হইতেছে। আশেপাশের লোকজন ও কোর্টের আইনজীবী সহকারীগণ আমার গুরুতর অবস্থা দেখিতে পাইলে তাহারা আমাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া চিকিৎসা গ্রহন করায়। আমি কোনো উপায়ন্তর না পেয়ে চিকিৎসার কাজে ব্যস্ত থাকিয়া কিছুটা সুস্থ হইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা উপপরিদর্শক মো.রবিউলের মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,অভিযোগের কাগজটি এখনও হাতে পাইনি। কাগজটি দেখে প্রয়োজনীয় ব্যস্থা গ্রহন করবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!