সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী দগ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আদমজী ইপিজেড এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ডি-১ টাইপ নামের […]
“বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো”

ষ্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি এখন বলে ফ্যামিলি কার্ড দিবে। এটা ভুয়া, ভুয়া। ভুয়া বলারও তো একটা লিমিট আছে। দেশে মানুষ আছে ১৮ কোটি অথচ তারা নাকি ৫০ কোটি কার্ড দেবেন। ভুলে গেলে চলবে না ইতঃপূর্বে আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন। সেই ভাতার রেজাল্ট কোথায়? […]
রিজভীর “দু”চোখা নীতি, জোট প্রার্থীর বিপক্ষে থেকেও বহাল তবিয়তে মিলন মেহেদী

ষ্টাফ রিপোর্টার: দলীয় নীতি ও আদর্শ ভঙ্গ করে বিএনপির জোট মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করা সত্ত্বেও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রিজভীর “দু”চোখা নীতির কারণে বহাল তবিয়তে রয়ে গেছে মিলন মেহেদী। এতে করে দলের সাধারন নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে রিজভী দলের নীতি বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলের […]
সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মোঃ সাদ্দাম (৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কাফুরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে এবং […]
আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

মাইনুল ইসলাম রাজু আমতলী ( বরগুনা ) প্রতিনিধি বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোদা গ্রামে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের যাতায়াতের সুবিধার্থে একটি কাঠের পোল (সেতু) নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই সেতুর অভাবে এলাকাবাসী ও কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করছিলেন। বিশেষ […]
আমতলীতে সন্ত্রাসী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন সন্ত্রাসী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে আমতলী মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওই মহড়ার […]
বন্দরে লাইলাতুল বরাত উপলক্ষে খিচুড়ি বিতরন

বন্দর প্রতিনিধি //বাগবাড়ি সমাজ কল্যান সংস্থার উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে রান্না করা খিচুরি বিতরণ করা হয়েছে । বন্দর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান মৃধার উদ্যোগ ও সংস্থার নির্দেশনায় এ অনুষ্ঠান হয়েছে। বাগবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব দিকে মৃধাবাড়ি সড়কের পাশে মঙ্গলবার দুপুর হতে রান্নার কাজ শুরু। বিকাল হতে বসিয়ে বসিয়ে খাওয়া ও বিতরন কাজ শুরু […]
রিভলবারের লাইসেন্স নিলেন স্বতন্ত্র প্রার্থী দুলাল
নারায়ণগঞ্জ–১ আসনে ‘জাহাজ’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল হোসেন একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলা ম্যাজিস্ট্রেট রায়হান কবির তাকে একটি রিভলবারের লাইসেন্সের অনুমোদন দেন। সন্ধ্যায় মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করে দুলাল হোসেন বলেন, নিরাপত্তা শঙ্কায় কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছিলেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল […]
অন্তর্বর্তীকালীন সরকারে কিছু দুষ্টু চক্র ঘাপটি মেরে বসে আছে-কাসেমী

নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “আমাদের আর একবার চেষ্টা করতে হবে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা ক্ষমতা চালাচ্ছে, তাদের মাঝে কিছু দুষ্টু চক্র এখনও ঘাপটি মেরে বসে আছে। তারা চায় বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।” মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর তাজউদ্দীন মার্কেট প্রাঙ্গণে […]
ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময়

ফতুল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রিপাবলিকান পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মোহাম্মদ আলী বলেন, “সাংবাদিক সমাজ হলো সমাজের আয়না এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশ ও […]
হাতি প্রতিকের মোহাম্মদ আলীকে নিয়ে ফেসবুকে সমালোচনা!!

ষ্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নারায়ণগঞ্জ ৪ নামক একটি আইডিতে ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে রিপাবলিক পার্টি থেকে নারায়ণগঞ্জ ৪ আসনের হাতি প্রতিক নিয়ে নির্বাচন করছেন আলোচিত মোহাম্মদ আলী। যে আইডিতে হাতি প্রতিকের মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের নিয়ে যা বলেছেন তা হুবুহু জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকের জন্য তুলে ধরা হলো: ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে […]
কুখ্যাত এপস্টেইন ফাইলে খুনি হাসিনার নাম, গোপন সমঝোতার চাঞ্চল্যকর তথ্য

আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী ও মানবপাচারকারী জেফরি এপস্টাইনের সম্প্রতি প্রকাশিত ‘গোপন ফাইল’ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। মার্কিন বিচার বিভাগ কর্তৃক অবমুক্ত করা প্রায় ৩০ লাখ পৃষ্ঠার এই নথিতে নাম এসেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নথিতে ফ্যাসিস্ট হাসিনার সাথে এপস্টাইন চক্রের এক রহস্যময় ‘গোপন সমঝোতা’ ও ধোঁয়াশাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে, […]
আজ পবিত্র শবেবরাত

আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হচ্ছে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এ রাতটি মুসলমানদের কাছে ‘শবেবরাত’ বা ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ মুক্তি ও সৌভাগ্যের রজনি হিসেবে পরিচিত। ফারসি ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফেরাতের দরজা উন্মুক্ত করে […]
অত্যাবশ্যকীয় ওষুধ বেড়ে আড়াই গুণ, কমবে দাম

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাড়িয়েছে সরকার। আগে এ তালিকায় ছিল ১১৭টি ওষুধ, সেখানে এখন যুক্ত হয়েছে আরও ১৭৮টি। এ নিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের মোট সংখ্যা দাঁড়াল ২৯৫। এসব ওষুধ সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হবে। সরকারের ভাষ্য, এর ফলে ওষুধের দাম নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমবে। তবে এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন ওষুধ শিল্পের […]
কে শপথ পড়াবেন নতুন সংসদ সদস্যদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ পড়াবেন কে? সংসদ সচিবালয় এর জন্য উপযুক্ত ব্যক্তির খোঁজে নেমেছে। তবে সংবিধান অনুযায়ী, আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা। অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন। তিনি এখনও পদত্যাগ করেননি। […]
সরকারি গাড়ি রেখে ব্যক্তিগত গাড়ি কেন? গাড়ি রিকুইজিশন ‘আতঙ্ক,’

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক যানবাহনের প্রয়োজন হওয়ায় সাম্প্রতিক সময়ে যানবাহন অধিগ্রহণ বা রিকুইজিশনের (অস্থায়ীভাবে নিয়ে ব্যবহার) ঘটনা বেড়েছে। তবে এতে ক্ষোভ প্রকাশ করছেন অনেক ব্যক্তিগত যানবাহনের মালিক। বাংলাদেশের আইন অনুযায়ী, জনস্বার্থে – জরুরি প্রয়োজনে বা দায়িত্ব পালনের জন্য – বাস, মাইক্রোবাস, লেগুনা ও পিক আপ ট্রাকের মতো যানবাহন রিকুইজিশনের ক্ষমতা পুলিশ বা প্রশাসনের […]
বন্দরে গভীর রাতে ফুটবল প্রতিকের ব্যানারে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ!!

নিজস্ব সংবাদদাতা /// নারায়ণগঞ্জ বন্দরে রাতের আঁধারে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের ফুটবল প্রতীকের ব্যানারে অগ্নিসংযোগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড বন্দর কদম রসুল কলেজ এলাকা থেকে নবীগঞ্জ পর্যন্ত এবং বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আলীনগর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টাঙানো ব্যানার ও […]
কমিটি নেই তবুও সদস্য সচিব পদ ব্যবহার করছেন কাউসার!!

গোগনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদ ব্যবহার করছে যুবদল নেতা কাউসার এতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ৫ আগস্ট এর পর যুবদলের নাম ব্যবহার করে কাউসার, পদ না পেয়েও যুবদলের সদস্য সচিব এর পদ ব্যবহার করছে। গোগনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোঃ ইয়াসিন আরাফাত সামাজিক যোগাযোগমাধ্যমে এ একটি পোস্ট করে তা হুবুহু তুলে […]
আবুল কালামকে ডুবাতে চায় হত্যা মামলার আসামী হান্নান !

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে মাঠ পর্যায়ের প্রচার প্রচারনা। বন্দরেও বিভিন্ন দলের প্রতিকের পাশাপাশি খুব সোরেসোরেই বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে প্রচার প্রচারনা চলছে। তবে ক্লিন ইমেজের বিএনপির মনোনীত আবুল কালামের পক্ষে গনসংযোগ ও প্রচার প্রচারনা কোন হত্যা মামলার আসামী ও স্বৈরাচারের দালালের হাতে দায়িত্ব দিলে ভাল […]
এবারের নির্বাচন ফতুল্লাবাসীর জন্য এক পরীক্ষা- মনির হোসেন কাসেমী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ -৪ এর বিএনপির জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনী উঠান বৈঠকে বলেন, এই জায়গায় আমাদের দুইটা সমস্যা।একটা ঘরের ভিতর আরেকটা বাহিরের। ঘরের ভিতর ইন্দুর কি করতাছে বান কাঁটতেছে সেদিকে লক্ষ্য রাখতে হবে।আজকের এই সমাবেশেও আপনেরা এমন অনেকেই এসেছেন। আপনেরা ইতিমধ্যে খেলে ফেলেছেন। খেলতে থাকুন। কিন্তু ১২ ফেব্রুয়ারী চূড়ান্ত খেলার […]
নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিবন্ধিত নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, করবী সিটি প্লাজা–৩ এ । সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় কম্বল বিতরণ করা হয়েছে । নিউজ টু নারায়ণগঞ্জ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো: ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে একশত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান […]
