নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
এবারের নির্বাচন ফতুল্লাবাসীর জন্য এক পরীক্ষা- মনির হোসেন কাসেমী

এবারের নির্বাচন ফতুল্লাবাসীর জন্য এক পরীক্ষা- মনির হোসেন কাসেমী

প্রকাশিতঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ -৪ এর বিএনপির জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনী উঠান বৈঠকে বলেন, এই জায়গায় আমাদের দুইটা সমস্যা।একটা ঘরের ভিতর আরেকটা বাহিরের। ঘরের ভিতর ইন্দুর কি করতাছে বান কাঁটতেছে সেদিকে লক্ষ্য রাখতে হবে।আজকের এই সমাবেশেও আপনেরা এমন অনেকেই এসেছেন। আপনেরা ইতিমধ্যে খেলে ফেলেছেন। খেলতে থাকুন। কিন্তু ১২ ফেব্রুয়ারী চূড়ান্ত খেলার অপেক্ষা করুন। সেদিন জনতা রায় দিবে এই খেলার বিজয়ী কে।

 

২ফেব্রুয়ারী সোমবার বিএনপি জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠকে উক্ত বক্তব্য দেন তিনি।

 

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মডেল গ্রুপের কর্ণধার মো: মাসুদুজ্জামান মাসুদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড.বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো:রুহুল আমিন সিকদার, জেলা যুবদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের আহবায়ক মন্টু মিয়া ,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিল ইকবাল হোসেন প্রমূখ।

 

এসময় উঠান বৈঠককে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, ২০২৪ সালে আমার ছাত্র জনতা যখন আন্দোলনে ফোঁসে উঠেছে মাত্র ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্ট সরকার লেডি ফেরাউন খ্যাত শয়তানের প্রেতাত্মা শেখ হাসিনা সাঙ্গপাঙ্গুদের সবগুলোকে সাথে নিয়ে চাট্টিপাট্টি গোল করে মামার বাড়ি দিল্লিতে যেতে বাধ্য হয়েছে। আর সেই ফ্যাসিস্ট সরকার নারায়ণগঞ্জকেও সন্ত্রাসীদের অভয়ারণ্য বানিয়েছিলো। এমন কোন অপরাধ নেই এখানে সংগঠিত হয় নাই। কিন্তু আপনার আমার, ছাত্র জনতা,হেফাজত- বিএনপির আন্দোলনে লেজগুটাতে বাধ্য হয়েছে।

 

তিনি আরও বলেন, এবারের ১২ই ফেব্রুয়ারী যে নির্বাচন আসছে সেটাও একটি নিরব আন্দোলন হতে যাচ্ছে।ইনশাআল্লাহ।  এবারের নির্বাচনেও আমাদের জিততে হবে।এবারের নির্বাচন ফতুল্লাবাসীর জন্য এক পরীক্ষা। এই নির্বাচনে ফতুল্লার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের তারা নিজেরা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে। তারা জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি চায় কি চায় না।সন্ত্রাস,চাঁদাবাজ, ঠিক মত গ্যাস বিদ্যুৎ আসে কিনা আসে না তার সিদ্ধান্ত ফতুল্লাবাসীকে নিতে হবে। আপনেরা খেজুর গাছে সিল দিলে এই সিল ধানের শীষে যাবেন মনে রাইখেন।

 

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা সারাবছর স্কুলে পড়ি বছর শেষে পরীক্ষা দেই আমাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী পাশ করার জন্য। সে পরীক্ষায় যারা অংশ করবে না তারা কি পাশ করতে পারবে?  বা পরিচয় দিতে পারবে আমরা ঐ স্কুলের ছাত্র? যারা বিএনপির পরিচয় তারা এখনো বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। তেমনি সারাবছর আমরা জেল খেটেছি, মিছিল করেছি,মিটিং করেছি। আর ১২ ফেব্রুয়ারী হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা। যারা সারাবছর ত্যাগ তিতিক্ষায় করেছে তারা যদি বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ না করে তাদের কোন পরিচয় নাই। তেমনে মুফতি মনির হোসেন কাসেমী তিনি তার যোগ্যতা দিয়ে প্রমাণ করেছেন আগামী ১২ই ফেব্রুয়ারিতে তিনি অংশগ্রহণ করেছেন। আর আমদের নেতা তারেক রহমানের নির্দেশে তার সাথে থেকে কাজ করবো যারা তারাই আমরা প্রকৃত ছাত্র। কাজেই আপনেরা দলের সিদ্ধান্ত মত কাজ করুন এবং নিজেদের সত্যিকারের বিএনপির কর্মীর পরিচয় দেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!