কুরিয়ার সার্ভিসের আড়ালে বিস্ফোরক ও চোরাচালান পণ্যসহ গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যের একটি বড় চালানসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চালক মো. আকরাম (৩৫) এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫)। র্যাব জানায়, বুধবার (২৮ জানুয়ারি) ভোররাতে নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশের কেওডালা […]
আমার বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার রেকর্ড নেই: আবুল কালাম

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি আপনাদের এলাকায় ধানের শীষ নিয়ে এসেছি। আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন এটাই আমার প্রত্যাশা।” বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমি দীর্ঘদিন এই এলাকার সংসদ সদস্য ছিলাম। আপনারা সবাই আমাকে চেনেন। আমার বিরুদ্ধে […]
মানব সেবায় অবদান রাখায় মার্শাল কামালকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

ষ্টাফ রিপোর্টার: মানব সেবায় বিশেষ অবদান রাখায় অধ্যাত্মিক সাধক মার্শাল কামালকে সম্মাননা পদক প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) বেলা ১২টায় চাষাড়াস্থ ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেষ্টুরেন্টে সামাজিক সংগঠন কলেজ লাইফ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ লাইফের সভাপতি সাংবাদিক শহিদুল্লাহ রাসেল। আলোচনা সভায় মার্শাল কামাল জানান, […]
অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে সোনারগাঁ থানা পুলিশ। গত শনিবার২৪ জানুয়ারী বেলা পৌনে ১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর শীতলক্ষা ব্রিজের উপর থেকে ওই অজ্ঞাত পুরুষ (৪৫) ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মাসুম লাভলু লাশ উদ্ধার করে,পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মৃতদেহটির দাফন কাজ সম্পূর্ণ করেন। সোনারগাঁ থানা সূত্রে জানা […]
ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা এলাকায় যৌথ অভিযানে চারজন মাদককারবারি ও তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৩টার দিকে শহরের গলাচিপা এলাকার কলেজ রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. আলামিন (২৬), মো. আলী আহমেদ অভি (৩০), মো. আদর মিয়া (২৫) ও মো. ইমদাদুল (২৮)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে […]
ডিবি’র অভিযানে ১৯ মামলার আসামি টাইগার মোমেন গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৯টির বেশি মামলার আসামি মো. মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২৬ […]
আড়াইহাজারে জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা ও সংঘর্ষে আহত-৩
ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে আজ জামায়াত ইসলামের নারী কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা প্রদান করেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ঘটনাস্থলে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও তার সমর্থকরা উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা […]
ফতুল্লায় পাইপ গান, ককটেল ও গুলি উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ এর অভিযানে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে র্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. এরফান খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে […]
মাসদাইরে আওয়ামী দোসর ও মাদকের শেল্টারদাতাদের নিয়ন্ত্রনে ধানের শীষের নির্বাচনী ক্যাম্প!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে এনসিসি ১৩ নং ওয়ার্ডের মাসদাইর বাজার এলাকায় যে নির্বাচনী প্রচারনার অস্থায়ী ক্যাম্পটি স্থাপন করা হয়েছে সেটা মুলত স্থানীয় মাদক বিক্রেতা-শেল্টারকারী এবং আম্মাজান গ্রুপের সদস্যদের দ্বারা। যা নিয়ে দ্বিধায় পড়েছে স্থানীয়রা। তাদের প্রশ্ন,এরা কি ধানের শীষের প্রার্থী আবুল কালামকে জয়লাভের জন্য করেছে নাকি নিশ্চিত […]
বহুরুপী মোহাম্মদ আলীর নির্বাচনী নাটক!!

ডাকাত থেকে প্রার্থী নয় লাইখ্যা কিং জোকার মোহাম্মদ আলী : নারায়ণগঞ্জ–৪ আসনে বিতর্কের কেন্দ্রে এক পুরনো চরিত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নারায়ণগঞ্জের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর হয়ে উঠেছে নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা–সিদ্ধিরগঞ্জ আংশিক) আসন। এই আসনকে ঘিরে চলছে ব্যাপক সমালোচনা, গুঞ্জন ও বিতর্ক—যার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক […]
ফতুল্লায় নিষিদ্ধ ‘ফায়ারডেল’সহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য ‘ফায়ারডেল’ সিরাপ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন– মো. মতিন মনির (৪৮) ও মো. শমসের আলী (৩২)। পুলিশ জানায়, সোমবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর নতুন রাস্তায় দাঁড়িয়ে […]
সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে জলি বেগম (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউল ইসলামকে (৪৭) আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী পাবনা জেলার আতাইকুলা থানার আব্দুস সালামের মেয়ে এবং আটক রবিউল ওই এলাকার আবির হকের ছেলে। স্থানীয়রা জানায়, […]
দেওভোগে বিয়াইস্তা রাসেল ও তার বাহিনীর জমজমাট মাদক ব্যবসা!

ষ্টাফ রিপোর্টার: “ কয়লা ধুলে ময়লা যায়না” চিরন্তন এ সত্য বাক্যটি যেন প্রতিটি মাদক বিক্রেতার জন্য শতভাগ প্রযোজ্য। আর এ শব্দটি যেন ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ বাশমূলি এলাকার চিহ্নিত মাদক সম্রাট দুইটি হত্যা মামলার এজাহার নামীয় আসামী রাসেল ওরফে বিয়াস্তা রাসেল ও তার বাহিনীর সদস্যরা মেনে নিয়েছে আন্তরিকতার সাথে। একাধিকবার মাদকসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার কাছে […]
ফতুল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিপুর পানির ট্যাংকি, নাগবাড়ি মোড়, নাগবাড়ি, তাতীপাড়া, সনখোলা হাসেমবাগ বসবাসকারী, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাস মুক্ত করতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নাগবাড়ী এলাকাবাসী। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। সেসময় চায়ের দোকানদার বুলি নামে এক নারী বলেন, আমাকে ১ লাখ টাকা চাঁদা দিতে বলে। […]
ফতুল্লায় ডালবাহী ট্রাক ডাকাতির চেষ্টা: মাইক্রোসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডালবাহী ট্রাক ডাকাতির সময় একটি হায়েস মাইক্রোবাসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মাইক্রোচালক সোহেল (৩৫) ও ডাকাত দলের সদস্য ফয়সাল বেপারী (৩৮)। ফতুল্লার পাগলা এলাকায় শুক্রবার রাতের এ ঘটনায় শনিবার রাতে ডালবাহী ট্রাকের মালিক ওয়াহিদ মোল্লা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের […]
খেজুর গাছে সিল মারলে তা ধানের শীষে যোগ হবে-কাসেমী

বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “একমাত্র দল যারা ক্ষমতায় যাওয়ার উপযুক্ত; বাংলাদেশের গণতান্ত্রিক সেই দলের নাম বিএনপি। সেই বিএনপি ঘোষণা দিয়েছে এই রাষ্ট্রের সকল কার্যক্রম সম্পাদন হবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে। এই ঘোষণা আর কেউ দেয়নি। যতো দলই হোক ধর্মীয়–বেধর্মীয় বা অগণতান্ত্রিক, ক্ষমতায় যেতে পারে এমন কোন দল এই ঘোষণা […]
রূপগঞ্জে বিএনপি কর্মীদের কতৃক জামায়াতের নারী কর্মীরা লাঞ্চিত

নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রচারণায় গিয়ে নারী কর্মীরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তার অভিযোগ, আসনটিতে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কর্মী ও সমর্থকরা ‘হাত-পা ভেঙে’ দেওয়ার হুমকিও দিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়ায় জামায়াতের উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে জামায়াতে ইসলামীর নেতারা। জামায়াত […]
সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের নির্বাচনী গনসংযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী গনসংযোগ করেছে যুবদলের নেতাকর্মীরা। রবিবার (২৫ জানুয়ারী) বিকালে যুবদল নেতা মাসুদ রানা ও জামাল আকনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ নির্বাচনী গনসংযোগটি অনুষ্ঠিত হয়। গণসংযোগটি নাসিক […]
নানা আয়োজনে নারায়ণগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার: “কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, আসল চ্যালেঞ্জ হলো কুসংস্কার” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ পালিত হয়েছে। নারায়ণগঞ্জ সিভিল সার্জনের আয়োজনে ও দ্যা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রোববার (২৫ জানুয়ারি) এ দিবসটি পালন করা হয়। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। এই লক্ষ্যে সারা […]
পলাতক গডফাদার, দাপুটে ক্যাডার : মানুষ ভোট দিতে পারবে তো ?

গডফাদার পলাতক, ছায়া সক্রিয়: ফতুল্লায় পুরোনো ক্ষমতার নতুন আশ্রয় নিজস্ব প্রতিবেদন : নারায়ণগঞ্জের ফতুল্লায় এখন আর প্রশ্ন নেই কে জিতবে নির্বাচন—প্রশ্ন একটাই, ভোট দিতে পারবে তো মানুষ ? কারণ, শামীম ওসমান পালিয়ে গেলেও তার রেখে যাওয়া ভয়, ক্যাডার আর দখলদার রাজনীতি এখনো অটুট। অনুসন্ধানে উঠে এসেছে ভয়ংকর এক বাস্তবতা—এক সময় আওয়ামী লীগের নাম ব্যবহার করে […]
রিউমর স্ক্যানার: বাংলাদেশ নিয়ে ভারতের ৭৩ গণমাধ্যমের ১৪০টি প্রতিবেদনে অপতথ্যের প্রমাণ

বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় উৎস থেকে ছড়ানো অপতথ্যের প্রবণতা উদ্বেগজনকহারে বাড়ছে। ২০২৫ সালে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অন্তত ১৫৫টি অপতথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে ভারতের মূলধারার গণমাধ্যমের সক্রিয় ভূমিকা। গত বছর ৭৩টি ভারতীয় সংবাদমাধ্যম […]
