রুপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্র! রিটানিং অফিসারকে স্মারকলিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার রুপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালের সমর্থনকারীদের নানান ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাতে তিনি উল্লেখ করেন,বিষয়: মনোনয়ন সংক্রান্ত ষড়যন্ত্রমূলক কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রার্থনা। মোহাম্মদ দুলাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ […]
আল জাজিরার বিশ্লেষণ : তারেক রহমানের সামনে যেসব চ্যালেঞ্জ

বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের চত্বর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিষণ্ন শোকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। হাসপাতাল থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই—এ খবর ছড়িয়ে পড়তেই গোটা জাতি শোকে মুহ্যমান হয়ে পড়ে। গত ২৩ নভেম্বর রাত থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সমর্থক, […]
টানবাজারে ডিএনসির হানায় আটক গোবিন্দ অধরা মুল হোতারা!!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের টানবাজার সিটি কলোনি যা মেথরপট্টি হিসেবে পরিচিত এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে এবার সেখানে আয়োজন করা হয়েছিল বিশাল মদের উৎসব। দেশি-বিদেশি মদের বিপুল মজুদ, প্রকাশ্য কেনাবেচা এবং শহরের বিভিন্ন স্থানে সরবরাহ সবই চলছিল প্রশাসনের নাকের ডগায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন নারায়ণগঞ্জের অন্তত […]
বন্দরে র্যাবের অভিযানে ২০ কেজি গাজাঁসহ গ্রেফতার ৩

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় র্যাবের অভিযানে ২০ কেজি গাজাঁসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ১লা জানুয়ারী ভোর ৪ টায় তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত হলেন কুমিল্লা চৌদ্দগ্রামের মৃত.আলী মর্তুজার ছেলে মো.মিরাজ হোসেন মুন্না, ফেনীর গোবিন্দপুর এলাকার মো.রবিউলের ছেলে মো.মাঈনউদ্দিন এবং একই জেলার মাছিমপুরের কবির আহমেদের ছেলে মো.রাবিক। র্যাবের কোম্পানী কমান্ডার মো.নাঈম উল […]
আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি মানবতার আলো ছড়িয়ে দিতে বছরের প্রথম দিনেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। আজ মাদানি নগর নূরানী মাদ্রাসায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ—খাতা ও কলম বিতরণ করা হয়। নতুন বছরের প্রথম দিনে উপহার পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ […]
ফতুল্লায় রায়হানকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে শহরে রায়হান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে শহরের নাগবাড়ি এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে ও তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। স্থানীয়রা জানান, রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক […]
বিএনপিতে ফিরলেন রিয়াদ চৌধুরী,বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ফতুল্লা থানা বিএনপির […]
আমতলীতে তরমুজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছে কৃষকরা

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি যে দিকে চোখ যায় একটু পর পরখড় কুটো ঘেরা টং ঘর।এধরনের টং ঘরেই উপজেলার কয়েকশত কৃষকের এখন অস্থায়ী আবাস।পরিবার পরিজন ছেড়ে রান্না-বান্নার হাড়ি-পাতিলে দ্বিতীয় সংসার পেতেছেন তারা। সেই কাক ডাকা ভোরেই এখান থেকেই শুরু হয় তাদের কর্মজজ্ঞ। সকাল-বিকাল-দুপুর-রাতেও তাদের চিন্তা রসালো ফল তরমুজ উৎপাদনে। জানা গেছে,আমতলীর আবাদি জমি তরমুজ […]
খালেদা জিয়ার জানাজায় জেলা যুবদলের অংশগ্রহন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র নেতৃত্বে জেলা ও বিভিন্ন উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনে নেতাকর্মীরা। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জানাজায় অংশ নিতে ফতুল্লার মাসদাইর ও শহরের চাষাড়া থেকে যুবদলের নেতাকর্মীরা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেন। পরে বিকেল ৩টায় প্রয়াত […]
খালেদা জিয়া আমাদের মা, আমাদের অভিভাবক ছিলেন-খোরশেদ

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় কয়েকশ’ নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ […]
ব্যাংক ঋণ, গাড়ি কেলেঙ্কারি, স্ত্রীর কোটিকোটি—আজাদ বিতর্ক তুঙ্গে

গাড়ি কেলেঙ্কারি থেকে ব্যাংক ঋণ—নজরুল ইসলাম আজাদকে ঘিরে প্রশ্নের পাহাড় নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের হলফনামা বিশ্লেষণ করে উঠে এসেছে বিস্ময়কর ও উদ্বেগজনক চিত্র। নিজের নামে কোনো ব্যক্তিগত গাড়ি বা বাড়ি না থাকলেও তার নামে রয়েছে প্রায় ২৭ কোটি টাকার ব্যাংক ঋণ। একই সময়ে গত সাত বছরে তার স্ত্রী খন্দকার নাঈমা নুসরাতের সম্পদ […]
সাইনবোর্ড এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নূর আলম হোসেন (৩৭)। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার চরদত্তপাড়া ইউনিয়নের গাছিকান্দি গ্রামের বাসিন্দা মৃত আজিজ ঘরামীর ছেলে। […]
সাংবাদিক হৃদয়ের মায়ের দ্রুত সুস্থতা কামনা

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয়ের মা রিনা বিশ্বাস গুরুত্বর অসুস্থ। ২৯ ডিসেম্বর দুপুরে হৃদয়ের মা ব্রেন স্ট্রোক করলে তাকে শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে প্রেরণ করে। সেখানে সিটি স্কিন করার পর ব্রেন […]
‘প্রকাশ্যে এসে’ যা বললেন ফয়সাল, এখন কোথায়?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ একটি ভিডিও বার্তা দিয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি হত্যাকাণ্ড সংক্রান্ত নিজের অবস্থান তুলে ধরেন। তবে তার বিভিন্ন দাবির সত্যতা নিয়ে তৈরি হওয়া জনমনে কৌতূহল ও বিভ্রান্তি পর্যালোচনা করে ফ্যাক্ট–চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভিডিওটি যাচাই […]
ফিরে দেখাঃ ২০২৫ ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’

ঘরে-বাইরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ছিনতাই, চুরি-ডাকাতির ভয়। কখনও আবার প্রকাশ্যে চাপাতি ও অন্য দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় দুর্বৃত্ত। নিরাপত্তাহীনতার কারণে রাজধানীর মোহাম্মদপুর কয়েক দিন পর পর খবরের শিরোনামে উঠে আসে। এক মোহাম্মদপুর যেন গোটা দেশের প্রতিচ্ছবি হয়ে সামনে হাজির হয়। দেশের নানা প্রান্তে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আতঙ্ক ছড়ায় বাধাহীন […]
খালেদা জিয়া: যে জীবন বিপ্লবের, প্রতিরোধের

ডিসেম্বরের শুরুতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন ৪৮ বছর বয়সি টিপু সুলতান। তিনি বিএনপির একজন তৃণমূল কর্মী। তার হাতে ছিল একটি প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, ‘আমি বেগম খালেদা জিয়াকে আমার কিডনি দিতে চাই’। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে। খালেদা জিয়া তখন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ২৩ নভেম্বর ভর্তি হন। সারা দেশ তখন […]
“যতক্ষণ বেঁচে থাকব, দেশবাসীকে ছেড়ে যাবো না”

খালেদা জিয়ার বক্তব্যে আপ্লুত জনতা অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানাল লাখ লাখ মানুষ।অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী করে নিয়ে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি […]
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি-সাধারন সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এক শোকবার্তায় ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম.রফিকুল্লাহ রিপন ও সাধারন সম্পাদক মনিকা আক্তার বলেন, “বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিচ্ছেদ্য নাম। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাষ্ট্র পরিচালনা […]
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন […]
খালেদা জিয়ার মৃত্যু থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ২০২৫ সালের আলোচিত যত ঘটনা

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল। বছর শেষের ঠিক আগের দিন মারা যান তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, নির্বাচনের তফসিল ঘোষণা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা ছিল বছর জুড়ে। তথ্যসুত্রঃ বিবিসি বাংলা এছাড়া জুলাই সনদ ঘােষণা, শরিফ ওসমান হাদিকে গুলি ও […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মালবাহী একটি লরি বিকল হওয়ায় যানবাহন যাতায়াতে ধীর গতির ফলে এই যানজট আজ দুপুর পর্যন্ত স্থায়ী হয়। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট রয়েছে। দেখা গেছে, মহাসড়কের মেঘনা ঘাট থেকে কাঁচপুর পর্যন্ত বিভিন্ন অংশে অসংখ্য যানবাহন ধীরগতিতে পার […]
