ফতুল্লায় ছাদ থেকে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার দেওভোগে একটি বাসার ছাদ থেকে পড়ে মো. হুসাইন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবা বলেন, ‘সকালের দিকে পরিবারের অজান্তে সে আমাদের বাড়ির দ্বিতীয় তলার ছাদে চলে যায়। […]
সুইট নেশন কারখানায় অভিযানে এক লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জে সুইট নেশন নামের একটি মিষ্টান্ন ও বেকারির কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অধিদপ্তর সূত্রে জানা […]
ফতুল্লায় ‘পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসা’ : দিনমজুরের মৃত্যু, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পল্লী চিকিৎসকের কথিত ভুল চিকিৎসায় রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্নার চর গ্রামের মৃত রোমান্ত বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি […]
বন্দরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় বন্দরের পশ্চিম কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে […]
ফিতরা: সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা

চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম […]
রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনার ১১ দিন পর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তরুণীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার ছানোয়ার (৬৫) ও নুরুলের (৬৭) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং নয়ন (৪৮) ও ফালান (৫০) সহ স্থানীয় কয়েকজন দুষ্কৃতকারীকে সহায়তাকারী হিসাবে অভিযুক্ত করা হয়। এর […]
বন্দরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুলাল (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুলাল ওভারবাগ এলাকার এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী। নিহতের ছেলে ওসমান গনি জানায়, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে পাশের বাড়ির সাজিত […]
সোনারগাঁয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ২জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপরে উপজেলার আনন্দ বাজার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ( কাঁচপুর রাজস্ব ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম। ভ্রাম্যমাণ […]
নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন তিনি। এর মাধ্যমে প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে, গত রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে […]
মাদক কারবারি যদি আমার ভাইও হয় কোনো ছাড় নয় : দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সাথে উপজেলা প্রশাসনের সব কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী […]
সিটি করপোরেশন: প্রশাসক আসছেন, কাউন্সিলর না থাকায় যাবে না ভোগান্তি

মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক হিসেবে বিএনপি নেতাদের নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ জানায়, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মেয়রের বদলে সরকার প্রশাসক বসালেও সিটি করপোরেশনগুলোতে কাউন্সিলর না থাকায় […]
মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন বহিষ্কার

বন্দর প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মজিবর রহমান এর নির্দেশে মহানগর তাঁতীদলের আহ্বায়ক মকবুল হোসেন ও সদস্য নবী নূর তাকে বহিষ্কার করেন। মহানগর তাঁতীদলের আহ্বায়ক মকবুল হোসেন মুঠো ফোনে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, […]
রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব–১১’র মাদকবিরোধী অভিযানে ৫৫০ বোতল স্কাফ ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব–১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে উদ্ধার করা হয় ৫৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ ও একটি প্রাইভেট কার। এ সময় গ্রেপ্তার […]
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের অভিযানে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ বিভিন্ন মামলার ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ ১০০ পুরিয়া হেরোইন, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে। অভিযানে ৩টি নিয়মিত মাদক মামলার আসামি, এক বছরের সাজাপ্রাপ্ত […]
পুলিশ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয়-সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা অভিযোগ করে বলেছেন, সুতা ব্যবসায়ীদের ট্রাক রাতের বেলা শহরে ঢুকলে পুলিশ ১ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি […]
সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর ডেমরা থানা পুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা […]
ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার পর যুবক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে ইমন (৩৯) নামের এক যুবক সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকার ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। নিহতকে উদ্ধার করে শহরের খানপুরে নারায়ণগঞ্জ […]
বন্দরে চাঁদাবাজি মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি, বাদীর ক্ষোভ

স্টাফ রিপোর্টার : বন্দরের মদনপুরের একটি হাসপাতালের পরিচালকের কাছ থেকে ২০লাখ টাকা চাঁদাদাবির ঘটনায় মামলা দায়েরের পর সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মামলার প্রধান আসামি এস.এম মোমেন। তিনি দাবি করেছেন পুলিশ তদন্ত ছাড়াই মামলা নিয়েছেন। অন্যদিকে মামলার দায়েরের তিনদিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের ধরছে না বলে অভিযোগ তুলেছেন মামলার বাদী মিতু আক্তার। […]
বন্দরের পরিবেশ, সরকারি ও অন্যোর জমি জোরপূর্বক কাটার অভিযোগ….

নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহনের আশ্বাস নিজস্ব সংবাদদাতা // দেশের প্রায় ৪শ’ ৯৬ টি উপজেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্দর উপজেলা। এ উপজেলায় মানুষের বসবাসের তুলনায় ছোট -বড় শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য, বিষাক্ত ধোঁয়া, কৃষি জমির , সরকারি খাসের মাটি কেটে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। বন্দর উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়ন অবৈধ ইটভাটার ধোঁয়ায় বিপর্যস্ত […]
আদমজী ইপিজেডে এখনও সক্রিয় হত্যা মামলার আসামি নোয়াখাইল্লা সোহেল

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আদমজীতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ব্যবসায় এখনও সক্রিয় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, বিস্ফোরক আইন ও মাদক মামলার আসামি নোয়াখাইল্লা সোহেল ও তার সহযোগীরা। নোয়াখাইল্লা সোহেল নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী। বর্তমানে বার্মাশীলের নব্য বিএনপি নেতা ইরফান ভূঁইয়ার শেল্টারে গত ০৫ আগস্টের […]
বাহারী ইফতারে জমজমাট নগরীর রেস্টুরেন্টেগুলো

ষ্টাফ রিপোর্টার: থরে থরে সাজানো বাহারি রকমারি ইফতারি। রকমারি ইফতারি কিনতে উপচে পড়ছে ক্রেতাদের ভীড়। এমনই দৃশ্য নারায়ণগঞ্জের ইফতার বাজারগুলোতে। পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে বাহারি ইফতারি কিনতে জমজমাট হয়ে উঠেছে ক্রেতাদের উপস্থিতি। ২৩ ফেব্রুয়ারী সোমবার সরজমিনে জেলার বিভিন্ন ইফতার বাজারগুলোতে দেখা গিয়েছে এচিত্র। সাধারণত জোহরের নামাজের পর পরেই ইফতারির পসরা সাজিয়ে বসেছেন নগরীর বিভিন্ন […]
