নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
স্কুল মাঠের মাটি কেটে ভবনের ভিটি ভরাট ঝুঁকিতে দুই শতাধিক শিক্ষার্থীর জীবন

স্কুল মাঠের মাটি কেটে ভবনের ভিটি ভরাট ঝুঁকিতে দুই শতাধিক শিক্ষার্থীর জীবন

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

 

আমতলীর কুকুয়া ইউনিয়নের রায়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাটি কেটে নির্মিতব্য ভবনের ভিটি ভরাট করায় পৌনে দুই শতাধিক শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে পরেছে। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলাও। টাকার বিনিময়ে প্রধান শিক্ষক মাটি বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। এঘটনায় প্রধান শিক্ষককে কারন দর্শানো হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫ কক্ষের দ্বিতলা ভবন নির্মানের জন্য ২০২৩ সালের জুলাই মাসে দরপত্র আহবান করে আমতলী এলজিইডি। দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় মেসার্স তানহা এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানিটির মালিক মো. আবুল কালাম মিলন। কাজটি তিনি বিক্রি করে দেন স্থানীয় ঠিকাদার এ্যাডভোকেট মো. নুরুল ইসলামের নিকট। ভবনটি বাস্তবায়নের জন্য ২০২৩ সালের ১ অক্টাবর কার্যদেশ প্রদান করে আমতলী উপজেলা এলজিইডি। ভবন নির্মানের ব্যয় ধরা হয় ৯৯ লক্ষ ৫১ হাজার ২শ’ ৫৩ টাকা। ২০২৪ সালের ১লা জুলাই কাজটি শেষ করার কথা। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ান এলজিইডি। কিন্তু বাড়তি ওই সময়ের মধ্যে ভবনের কয়েকটি পিলার নির্মান ছাড়া আর কিছুই করেনি ঠিকাদার। তবে এর মধ্যে ঠিকাদার ৫০ লক্ষ ৬৪ হাজার ৭শ’ টাকা বিল তুলে নিয়েছেন। পিলার নির্মানের পর সাব ঠিকাদার মো. নুরুল ইসলাম প্রধান শিক্ষক শাহিনা বেগমকে ম্যানেজ করে ডিম্বেও মাসের মাঝামাঝি সময় ৫০ ফুট দেঘর্য ও ১৫ ফুট প্রস্তের ৮-১০ ফুট গভীর করে মাঠ থেকে মাটি কেটে নির্মিতব্য ভবনের ভিটি ভরাট করেন।

স্কুল মাঠের মাটি কেটে ভিটি ভরাট করায় বিদ্যালয়ের প্রায় পৌনে দুই শতাধিক শিক্ষাথর্ীর জীবন এখন ঝুঁকির মধ্যে পড়েছে। বিশাল আকারে গর্ত করে মাটি কাটায় যে কোন সময় খেলা ধুলা কিংবা চলাচল করতে গিয়ে শিক্ষার্থীরা গর্তে পওে তাদের জীবন বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

অভিভাবক মো. হাসান মৃধা অভিযোগ করে বলেন, এভাবে স্কুলের মাঠের মাটি কাটায় শিক্ষার্থীদের এখন খেলাধুলা বন্ধ রয়েছে। আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেও ভয় লাগে কখন গর্তে পরে আহত কিংবা মারা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, স্কুলের মাঠের মাটি কেটে ভিটি ভরাট করায় আমরা এখন মাঠে খেলাধুলা করতে পারি না। আবার ভয়ের মধ্যে থাকি কখন পা পিছলে গর্তে পওে ব্যাথা পাই।

 

বিদ্যালয়ের জমিদাতা মো. ফজলুর রহমান অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক টাকার বিনিময়ে ঠিকাদারকে স্কুলের মাঠের মাটি কেটে ভবনের ভিটি ভরাটের অনুমতি দিয়েছেন। মাঠের মাটি কেটে ভিটি ভরাট করায় শত শত শিক্ষার্থীদের জীবন এখন ঝুঁকির মধ্যে পড়েছে। কোন শিক্ষার্থী যদি এই গর্তে পড়ে মারা যায় কিংবা আহত হয় তাহলে এর জন্য প্রধান শিক্ষক দায়ী থাকবেন।

রায়বালা গ্রামের ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, এভাবে স্কুলের মাঠের মাটি কেটে ভিটি ভরাট করায় শিক্ষার্থীদের জীবন এখন ঝুঁকির মধ্যে পরেছে। প্রধান শিক্ষকের এটা করা ঠিক হয়নি। আমি এঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

অভিযুক্ত প্রধান শিক্ষক শাহিনা আক্তার টাকা নিয়ে স্কুলের মাঠের মাটি কাটতে দেওয়ার অনুমতির কথা অস্বীকার করে বলেন, ভবনের ভিটি ভরাটের জন্য কোথাও মাটি না পাওয়ায় অনুমতি দেওয়া হয়েছে।

সাব ঠিকাদার এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, স্কুল মাঠের মাটি কেটে ভবনের ভিটি করার কথা স্বীকার কওে বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে মাটি কাটা হয়েছে। তবে আমি স্কুল মাঠের গর্ত দ্রুত ভরাট কওে দেব। ভবন নির্মানে বিলম্বের বিষয়ে বলেন, সময় সীমা শেষ হলেও পুনরায় সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।

আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, স্কুল মাঠের মাটি কাটার অনুমতি দেওয়ায় বুধবার সকালে প্রধান শিক্ষকে কারন দর্শাও নোটিশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া বলেন, ৩১ ডিশেম্বরের মধ্যে ভবন নির্মানের কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারের গাফেলতির কারনে শেষ হয়নি। দ্রুত ভবন নির্মানের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, স্কুল মাঠের মাটি কেটে ভবনের ভিটি ভরাট করার খবর পেয়েছি। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাকে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!