নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
কোরবানির মাংস চেয়ে ভিডিও, সমালোচনার মুখে যুব মহিলা লীগ নেত্রী

কোরবানির মাংস চেয়ে ভিডিও, সমালোচনার মুখে যুব মহিলা লীগ নেত্রী

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

কোরবানির মাংস নিয়ে অসহায় মানুষকে উপহাস করে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোডের পর সমালোচনার মুখে পড়েছেন এক দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিওর প্রতিবাদ জানিয়েছে অসংখ্য মানুষ। ওই দম্পতির বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়।

জানা গেছে, ভিডিওর ওই নারীর নাম শ্যামলী চৌধুরী। তিনি সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। সঙ্গে থাকা পুরুষ তার স্বামী সেলিম চৌধুরী।

তিন কন্যা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘একটা গরুর রান ভিক্ষা দেন গো’ ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আপলোড করা হয়। পোস্টটি আপলোড হওয়ার পরই বিভিন্ন মানুষ কমেন্ট বক্সে প্রতিবাদের ঝড় তোলে।

ভিডিওতে শ্যামলী চৌধুরী এবং তার স্বামীর সঙ্গে আরও দুটি শিশু এবং এক তরুণীকে দেখা গেছে। অসহায় মানুষের অভিনয়ে থাকা এই দম্পতিকে বিভিন্ন বাক্য বলতে শোনা গেছে।

ভিডিওর শুরুতে শ্যামলীর স্বামী একটি বাড়ির দরজার সিঁড়ির সামনে বসে ঘরের ভেতর থাকা মানুষকে উদ্দেশ করে বলেন, ‘কিগো বৃষ্টির মাঝে বইয়া রইছি একটু গোস্ত দেন না গো।’ ঠিক তখনই স্ত্রীও বলে ‘দেন না গো একটু গোস্ত।’

এরপর আবারও স্বামী বলেন, ‘আপনারা বড়লোক মানুষ আপনারা একটা রান দিয়া দিলেই হইবো। পারলে আমাগো একটা রান দিয়া দেন বাড়িতে গিয়া খামুনে, আপনেগো লাইগা দোয়া করমুনে।’

কথার পর স্বামীকে উদ্দেশ করে শ্যামলী বলেন, ‘তুই খালি রান চাস কেন? হেতে তোরে গোস্তই দিতো না। দেনগো আমাগো দুগা গোস্ত দেন। মেঘের মধ্যে আসছি, গোস্ত দিলে আল্লাহ আপনেগো বরকত দিবো। কালকে দেইখা গেছি আপনাগো গরুটা বড় আছে।’

একপর্যায়ে ঘরের ভেতর থেকে এক পোটলা গোস্ত এনে তাদের হাতে তুলে দেন এক তরুণী। পরে মাংসের পোটলাটা হাতে নিয়ে উভয়ে বলে উঠলেন এতটুকু? এসময় ভিডিওতে থাকা দুই শিশুর উদ্দেশে দম্পতির ভাষ্য ছিল, ‘দেখ পুতেরা দেখ কতটুকু গোস্ত দিছে, বড়লোক মানুষ কতটুকু গোস্ত দিছে।’

শেষদিকে ওই তরুণীকে উদ্দেশ করে তার স্বামী বলেন, ‘আমাগো মোট ১০টা পোলা। তাদের জন্য ১০ পিস দিলেও তো হতো।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ লাভের আশায় অসহায়-গরিব মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে ঠাট্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। ওই ভিডিওর কমেন্ট বক্সে প্রতিবাদের ঝড় তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা। দেখা গেছে বেশ কয়েকজন মানুষ এই ভিডিওর প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন।

আকিব হাসান পলাশ নামে একজন কমেন্ট করেছেন, ‘ভাগ্যিস চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি এই মহিলার চেয়ারম্যান পদ বহাল থাকতো তাহলে মানুষের কি যে হতো আল্লাহই জানে। পুরাই নাটকবাজ।’

জার্নালিস্ট শিকদার নামে একজন বলেছেন, ‘আল্লাহ তোমাদের যেন এইভাবে ভিক্ষা করায়।’

এ বিষয়ের বক্তব্যের জন্য সাবেক ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরীকে মুঠোফোনে কল দেওয়া হলে জাগো নিউজের সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অসুস্থ আছেন বলে কলটি কেটে দেন। পরে আবারো বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

সুত্র: জাগো নিউজ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!