নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে শ্রমিকদল নেতাকে নির্যাতন করে হত্যা: বিচারের দাবীতে মানববন্ধন

আমতলীতে শ্রমিকদল নেতাকে নির্যাতন করে হত্যা: বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

 

বরগুনার আমতলী সদর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মোঃ শাহীন খানের হত্যাকারীদের বিচারের দাবীতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সাবেক ইউপি সদস্য ও নিহত শ্রমিকদল নেতা শাহীন খানের পিতা বিএনপি নেতা মো. ফরিদ খান মজনুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, যুগ্ম আহবায়ক মকবুল হোসেন খান, অ্যাডঃ মো. নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার, সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, বরগুনা জেলা শ্রমিকদল সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন, আমতলী সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জালাল উদ্দীন মৃধা, বরগুনা জেলা যুবদল নেতা , আমিনুল ইসলাম মৃধা, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. তরিকুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মো. কামাল বিশ্বাস, আমতলী সদর ইউনিয়ন যুবদল আহবায়ক ইউপি সদস্য মো. ফিরোজ খান তাপস, শ্রমিকদল নেতা রিয়াদ খান, উপজেলা ছাত্রদল আহবায়ক মো.হেলাল চৌকিদার, সদস্য সচিব মো. ইমরান খান. নিহত শাহিন খানের ভাই তুহিন খান, শাহিন খানের স্ত্রী শিল্পী বেগম, ছেলে বায়েজিদ খান চয়ন, সাবেক পৌর কাউন্সিলর মর্জিনা বেগম প্রমুখ।

 

মানববন্ধনে  বক্তারা শাহিন খানের মৃত্যু রহস্য উৎঘাটন করে হত্যা কারীদের দ্রুত বিচারের দাবী জানান।

 

নিহত শাহীন খাঁনের ছেলে বায়েজিদ খাঁন চয়ন বলেন, রবিবার রাতে খুঁড়িয়ার খেয়াঘাট এলাকায় বসে কাজল মৃধা, ইসাহাক মৃধা ও সাহারুল পিটিয়ে নির্যাতন করে আমার পিতাকে হত্যা করেছে।

 

নিহতের স্বজনরা জানায়, নিহত শাহীন খানকে খুরিয়ার খেয়াঘাটের একটি স্ব-মিলের ভাড়াটিয়া মালিক কাজল মৃধা রবিবার রাত আড়াইটার দিকে রোগী দেখার কথা বলে বাসা থেকে ডেকে নেয়। পরে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের সাকিব খাঁনের বাসার পাশে নিয়ে কাজল মৃধা, ইসাহাক মৃধা, সাহারুলসহ ৮ থেকে ১০ জনে মিলে বেদম মারধর করে। তখন ডাক চিৎকারের শব্দ শুনে নিহত শাহীন খাঁনের চাচাতো ভাইয়ের ছেলে সাকিব খাঁন বাহিরে বের হয়ে সড়কের ওপরে কাজল মৃধা, সাহারুল ও তার স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। ওই সময় কাজল মৃধা শাহীন খাঁনকে লাঠি দিয়ে পিটাতে থাকে এবং লাথি মেরে রাস্তার পাশে ফেলে দিতে দেখতে পায়। ওই সময় সাকিব খাঁন তাকে (কাজল) বাঁধা দেয়। স্বজনরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে সোমবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক হুমায়ুন আহমেদ সুমন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তিনি মারা যান।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ূন আহমেদ সুমন বলেন, শাহীন খাঁনকে কিছু লোক হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না। তার শরীর দুর্বল ছিল। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। আমরা অবস্থা বেগতিক দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছি। শুনেছি তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

এই বিষয়ে সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) তারিকুল ইসলাম মাসুদ  বলেন, চিকিৎসকের দেয়া মৃত্যু সার্টিফিকেট অনুসারে মরদেহের ময়না তদন্ত ও মামলা নেয়া হয়নি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!