নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

গার্ডিয়ানের প্রতিবেদন

দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার অনুরোধ করেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে চিঠি লিখেছেন টিউলিপ সিদ্দিক। চলতি সপ্তাহে তার লন্ডন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন। এই সফরে রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস।

চিঠিতে টিউলিপ লিখেছেন, তিনি আশা করেন, একটি বৈঠক ‘ঢাকার দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রচারিত ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। আমার মায়ের বোন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আমার কাছে দুদকের জিজ্ঞাসার কিছু আছে বলে আমি মনে করি না।’

তিনি আরও লিখেছেন, ‘আমি যুক্তরাজ্যের নাগরিক। জন্ম লন্ডনে। গত এক দশক ধরে হ্যাম্পস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি সংসদে। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার হৃদয়ের খুব কাছের। কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, বাস করি বা আমার কর্মজীবন গড়ে তুলেছি। দুদককে এ বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি। কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকার করছে এবং দৃশ্যত ঢাকার ঠিকানায় চিঠি পাঠাচ্ছে।’

টিউলিপ চিঠিতে বলেছেন, ‘এই কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয়। আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। আপনি বুঝবেন যে দেশের জন্য আমার কাজ করা থেকে ওই প্রতিবেদনগুলো যেন বিঘ্ন না ঘটায়, তা নিশ্চিত করা কতটা জরুরি।’

অবকাঠামো খাতের ব্যয় থেকে শত কোটি পাউন্ড আত্মসাৎ করার অভিযোগ শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের করা একাধিক দাবির ভিত্তিতে দুদক অভিযোগটি তদন্ত করছে। টিউলিপ দাবি করেন, তিনি তার খালার বিরোধীদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা’র শিকার।

গত মাসে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। তবে তিনি দাবি করেন, এ ধরনের কোনো পরোয়ানা বা আদালতের শুনানির বিষয়ে তিনি কিছু জানেন না। গ্রেপ্তারি সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের কাছ থেকে স্পষ্ট প্রমাণ দেখতে চায় যুক্তরাজ্য।

টিউলিপের খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার ১৫ বছরের মেয়াদে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গত সপ্তাহে (অনুপস্থিতিতে) বিচারের মুখোমুখি হয়েছেন। ঢাকার আদালত তার বিরুদ্ধে শাসনব্যবস্থা থেকে লাভবান হওয়ার অভিযোগ এনেছে। গণমাধ্যমে একাধিক অভিযোগ প্রচারিত হয়েছে। এর মধ্যে দুদকের এই দাবিও রয়েছে, টিউলিপ বা তার মা ‘ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার’ করে ৭ হাজার ২০০ বর্গফুটের একটি প্লট পেয়েছেন।

এই দাবিগুলো অস্বীকার করেছেন টিউলিপ। তার আইনজীবীরা একে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘ভিত্তিহীন’ বলে বর্ণনা করেছেন।

চার দিনের সফরে আগামীকাল সোমবার যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টি প্রাধান্য পাবে। আগামী ১৪ জুন পর্যন্ত তার এ সফর চলবে। টিউলিপের এই চিঠির বিষয়ে ঢাকার বক্তব্য পাওয়া যায়নি।

তবে গত বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল, বিগত সরকারের অনেক নেতা যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাদের ফেরানোর বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে কিনা। এর জবাবে রুহুল আলম বলেন, আমাদের এ মুহূর্তে প্রধান বিষয়টি হচ্ছে, পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার। আমরা ব্যক্তি বিষয়ে যতটা পদক্ষেপ নিচ্ছি, তার চেয়ে বেশি পাচার হওয়া অর্থ উদ্ধারে গুরুত্ব দিচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!