নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
অপরাধ দমাতে সুইচ গিয়ার আমদানী ও বিক্রি বন্ধের আহবান!

অপরাধ দমাতে সুইচ গিয়ার আমদানী ও বিক্রি বন্ধের আহবান!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সুইচ গিয়ার একটি অত্যাধুনিক ছুরি যা বর্তমান সময়ে এক আতঙ্কের নাম। সহজে বহনযোগ্য এটি ভাজ করে রাখা যায়, সুইচ টিপলে বের হয়ে আসে ধারালো ফলাটি। আকারে ছোট ৬ ইঞ্চির স্টিলের এই ছুরি দিয়ে প্রতিনিয়ত ঘটছে ছুরিকাঘাত, ছিনতাই ও খুনের মতো ঘটনা। সহজে পকেটে বহন করা যায় বলে এই ধরনের ছুরি এখন খুনি এবং উঠতি বয়সী কিশোর গ্যাং ছেলেদের হাতে হাতে দেখা যায়।
বর্তমান সমাজে সুইচ গিয়ার নামক এ ছুরিটি অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে উঠতি বয়সী অপরাধীরা। নারায়ণগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় এই সুইচ গিয়ার ছুরি বা টিপ ছোরার ব্যবহার নিয়ে এখন থানা পুলিশও বেশ উদ্বিগ্ন। কেননা, এ ধরনের ছুরি খুব ধারালো, পকেটে ভাজ করে নিরাপদে হাটা যায় বলে অপরাধী এবং কিশোর গ্যাংয়ের সদ্যসরা বর্তমানে এই ছুরির খুব বেশি ব্যবহার করছে।
খোঁজ নিয়ে জানা গেছে চীনের তৈরি এসব ছুরির একপাশ ধারালো। তবে, এগুলো দিয়ে ফল বা সবজি কাটা বা অন্য কোনো কাজে লাগে না। নারায়ণগঞ্জ শহর কিংবা শহরতলীর প্রতিটি পাড়া-মহল্লা কিংবা ডিপার্টমেন্টাল ষ্টোরে এ সুইচ গিয়ারগুলো মাত্র ২শত টাকা থেকে ৭শত টাকার মধ্যেই হাত বাড়ালেই মেলে এই টিপ ছুরি।
বিভিন্ন এলাকা ঘুরে জানা যায় যে, সহজে বহনযোগ্য হওয়ার ফলে এর চাহিদাও প্রচুর। তবে এগুলো সচরাচর পেশাদার ছিনতাইকারী,কিশোরগ্যাং এবং মাদক বিক্রেতাদের কাছেই বেশী দেখা যায়। নিজেদেরকে বিপদমুক্ত রাখতে এবং সাধারন মানুষকে এর দ্বারা ক্ষতিগ্রস্ত করতেই নাকি অপরাধীরা তাদের কাছে এ সুইচগিয়ার গুলো রাখেন। তবে প্রতিটি পাড়া-মহল্লাতে সংঘটিত অপরাধের পর পুলিশ কিংবা স্থানীয় জনতার হাতে আটকের পর প্রতি ১০ জন অপরাধীর প্রায় ৮ জনের কাছেই এ সুইচ গিয়ারগুলো উদ্ধার করা হয়ে থাকে বলে অনেকে।
কর্মশেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী কিংবা কিশোর অপরাধীরা এ সুইচ গিয়ার বুকে-পেটে কিংবা গলায় ঠেকিয়ে সর্বস্ত্র কেড়ে নিচ্ছে একজন পথচারীর। তাদের রোষানলে পড়ে উলটপালট কিছু হলেই দেহের যেকোন অংশে তা দিয়ে ছুড়িকাঘাত করে একটি জীবনকে শংকার মধ্যে ফেলে দিতেও কোন দ্বিধাবোধ করেনা উক্ত ছিনতাইকারী কিংবা কিশোর অপরাধীরা। শহর কিংবা শহরতলীতে প্রতিদিনই এ সকল অপরাধীদেও মুখোমুখি হতে হচ্ছে ঘরমুখো মানুষকে। আর তাদের কাছে থাকা সুইচ গিয়ার ঠেকিয়ে সর্বস্ত্র কেড়ে নিচ্ছে তারা। সম্প্রতি কয়েকটি ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে।
আর কিশোর অপরাধী কিংবা ছিনতাইকারীরা এ সকল সুইচ গিয়ারগুলো বেশীরভাগই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করছেন বলে একাধিক সুত্রে জানা যায়। ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই ছুরি বেচাকেনা করতে দেখা গেছে। এমনকি দারাজ, আলিবাবাসহ বিভিন্ন দেশী বিদেশী অনলাইন শপ থেকে কুরিয়ার যোগে এসব সুইচ গিয়ার ছুরি কিনে থাকেন যুবকরা। তবে এগুলো মুলত বেশীরভাগই চায়না হতে আমদানী করা হয় বলে জানান অনেকে।
অথচ অপরাধমুলক কাজে ব্যবহৃত এ সুইচ গিয়ারগুলো আমদানী কিংবা ক্রয়-বিক্রয় বন্ধের বিষয়ে কোন উদ্যোগ নিচ্ছেনা সরকার। আবার প্রশাসনও চুপসে রয়েছে এগুলো বাজারজাত করনের বিরুদ্ধে। শহর কিংবা শহরতলীতে কোথায় কোথায় এ সকল সুইচ গিয়ার বিক্রি হচ্ছে তা পুলিশসহ প্রশাসনের সকলেই অবগত আছেন কিন্তু এগুলো বিক্রি বন্ধ করার কোন উপযুক্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তারা। আর অপরাধীদের কাছে থাকা এ সকল সুইচ গিয়ারের আঘাতে অনেক মায়ের বুক খালি হচ্ছে আবার সারাদিনের উপার্জিত অর্থগুলোও একটু ঠেক দিয়ে হাতিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা।
কিশোর অপরাধের অন্যতম হাতিয়ার সুইচ গিয়ার আমদানী ও বিক্রয় বন্ধের জন্য সরকারের বানিজ্য মন্ত্রনালয় এবং নারায়ণগঞ্জের শহর ও শহরতলী থেকে সুইচ গিয়ার বিক্রয়ের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নেয়ার জন্য সদয় দাবী জানান নারায়ণগঞ্জের সর্বস্তরের সাধারন মানুষ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!