নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
কাশিপুরে অন্যের মালিকানা জমির উপর মসজিদের স্থান লিখে সাইনবোর্ড স্থাপন
চরবক্তাবলীতে অন্যের জমি থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ কৃষকদল নেতা আমির বেপারীর বিরুদ্বে!
বিএনপি নেতা আবুল কাউসার আশাকে মহানগর বিএনপির শোকজ
চোরাই তেলের টাকায় নাশকতার পরিকল্পনা! ফতুল্লার ‘তেল সিন্ডিকেট’ নিয়ে তোলপাড়
আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি
কুতুবপুরে বিএনপির নতুন কমিটি ফ্যাসিবাদমুক্ত নাকি বিতর্কিতদের পুনর্বাসন?
বক্তাবলী গণহত্যা: ইতিহাসের নির্মম পদাবলি
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসে দুর্বৃত্তদের আগুন
৫৩৯০ মেট্রিক টন চিনি লক্ষ্যমাত্রা নিয়ে জিলবাংলা সুগার মিলের আখ মাড়াই শুরু
তেলচোরের ‘ওস্তাদ’ থেকে ডিপোর সভাপতি- ইকবাল চৌধুরীকে ঘিরে বিতর্ক!
ডিসেম্বরে দেশে নাশকতার শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক
বিবিসির প্রতিবেদন:কৌশল আঁটছে আ.লীগ, সীমান্তে চিহ্নিত ৯ পথ
সামাদ আলী-হালিম আজাদ গ্রুপের সংঘর্ষে রক্তাক্ত বক্তাবলী, শতাধিক টেঁটা উদ্ধার, আটক ৫
মিতালী মার্কেট ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন
ফতুল্লায় ট্রাক চাপায় মসজিদের ইমাম নিহত
সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
শফিক গ্রেপ্তার, স্বপন-নাসিরের খুঁটির জোর কোথায় ?
সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে জরিমানা
রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
বন্দরে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ফতুল্লায় ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল সিন্ডিকেটের মাফিয়া ইরফান গ্রেপ্তার,
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা
আমতলীতে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেফতার-৮
আওয়ামীলীগ ঘনিষ্ঠ ব্যক্তিকে ‘বিএনপি’ তকমা দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে,
সোনারগাঁয়ে ফ্লাইওভার নির্মানের দাবিতে মানববন্ধন
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা 
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলী গণহত্যা: ইতিহাসের নির্মম পদাবলি

বক্তাবলী গণহত্যা: ইতিহাসের নির্মম পদাবলি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
একাত্তরের ২৯ নভেম্বর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক শোক ও গৌরবের দিন। দিনটি বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস হিসেবে পরিচিত। ২৫ মার্চ ইতিহাসের বর্বরতম গণহত্যা শুরুর এক দিন পর ২৭ মার্চ দুপুরে পাকিস্তানি সেনারা নারায়ণগঞ্জে প্রবেশ করতে গেলে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পড়ে। সেদিন শহরে না ঢ়ুকে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে রাত কাটিয়ে ২৮ মার্চ সকালে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শহরে ঢোকে হানাদার বাহিনী। যুদ্ধকালীন গোটা ৯ মাস নিরীহ মানুষের ওপর তারা চালায় বর্বরোচিত, নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ।
নারায়ণগঞ্জের পশ্চিমাঞ্চল ধলেশ্বরীর পাড় ধরে বক্তাবলীর ২২টি গ্রাম। বক্তাবলী ও আলীরটেক দুটি ইউনিয়নের সমন্বয়ে বক্তাবলী পরগনা। তখন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে চলে যাওয়ার সহজ ও নিরাপদ যাত্রাপথ ছিল এই বক্তাবলী। বক্তাবলীর পূর্বে ও দক্ষিণে ধলেশ্বরী নদী, উত্তরে বুড়িগঙ্গা। দক্ষিণ আমেরিকার আটলান্টিকের পাড়ে লম্বা সরু দেশ চিলির মতো এ বক্তাবলী। দুই নদীর মাঝখানে বক্তাবলীর ২২টি গ্রাম যেন দুপুরের ঘাসের ওপর বিছিয়ে রাখা মায়ের ভেজা কাপড়।
২৯ নভেম্বর রাতে যখন ঘন কুয়াশার চাদরে ঢাকা বক্তাবলী পরগনা, তখন নারায়ণগঞ্জ শহরের কয়েকজন রাজাকারের সহযোগিতায় রাত সাড়ে ৩টায় পাকিস্তানি বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলে গোটা বক্তাবলী। প্রথমে তারা গানবোট নিয়ে ধলেশ্বরী নদীর বুকে অবস্থান নেয়। সুবেহ সাদেকের সময় বক্তাবলীর চরে গানবোট ভিড়িয়ে নদীর পাড়ে নামতে শুরু করে। সেদিন প্রচণ্ড কুয়াশার কারণে তারা গ্রামে অগ্রসর হতে সাহস করে না। সে সময় মুক্তারকান্দি প্রাইমারি স্কুল ও কানাইনগর হাই স্কুলে মুক্তিযোদ্ধাদের দুটি ক্যাম্প ছিল। নদীর পাড়-সংলগ্ন ডিক্রির চর মসজিদ ও বিভিন্ন বাড়িতে রাত কাটাতেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা সেদিন পাকিস্তানি সেনাদের উপস্থিতি সঙ্গে সঙ্গেই টের পেয়ে যান এবং প্রতিরোধের প্রস্তুতি নেন। অন্যদিকে কুয়াশা একটু কাটতে থাকলে কুঁড়েরপাড় অঞ্চলের নদীর কাছ থেকে গুলি ছুড়তে ছুড়তে গ্রামের দিকে অগ্রসর হতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী। তখন সকাল প্রায় ৭টা। মাহফুজুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের প্রতিরোধ শুরু করেন। উল্লেখ্য, মাহফুজুর রহমান পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন। প্রতিরোধের শুরুতেই পাঁচজন পাকিস্তানি সেনাকে হত্যা করেন মুক্তিযোদ্ধারা এবং আহত হয় বেশ কয়েকজন। পাকিস্তানি সেনারা পাঁচটি লাশ ও আহত দু’জনকে কাঁধে নিয়ে পিছু হটে। এখানে প্রায় দুই ঘণ্টা প্রতিরোধ যুদ্ধ চলে। এই দুই ঘণ্টা প্রতিরোধের কারণে বক্তাবলীর গ্রামগুলো থেকে ৫০ হাজারেরও বেশি মানুষ তখন মুন্সীগঞ্জ ও বিভিন্ন অঞ্চলে নিরাপদে সরে যেতে সক্ষম হন। এর পরপরই পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামগুলোর ওপর। তাদের আধুনিক অস্ত্রশস্ত্রের মুখে মুক্তিযোদ্ধারা বাধ্য হয়ে পিছু হটেন। তখনই শুরু হয় পাকিস্তানি বাহিনীর তাণ্ডব। তারা ডিক্রির চর নদীর পাড়ে সারিবদ্ধ দাঁড় করিয়ে একসঙ্গে ৪০ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। তারা লক্ষ্মীনগর কবরস্থানের কাছে খড়ের পাড়ার ভেতরে আশ্রয় নেওয়া দলবদ্ধ গ্রামবাসীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। শীতের সকালে রাজাপুরের হলুদ সরিষা ক্ষেত লাল হয়ে ওঠে। পড়ে থাকে লাশের পর লাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদুল্লাহ্, মুনীরুজ্জামানসহ বহু ছাত্র আর সাধারণ কৃষককে হত্যা করে ওরা। সেদিন বক্তাবলীতে ১৩৯ জনকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। বক্তাবলী পরগনার ২২টি গ্রামই গানপাউডার দিয়ে বিকেলের মধ্যেই জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দেয়।
দেশে যে কয়টি গণহত্যা সংঘটিত হয়েছে, বক্তাবলী তার মধ্যে অন্যতম। এখানে প্রতিরোধ হয়েছে; পাকিস্তানি সেনাদের হত্যা করা হয়েছে; মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন। অথচ নির্মম আমাদের বাস্তবতা! আজ স্বাধীনতার ৫৩ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের তালিকায় যেমন বক্তাবলীর শহীদদের নাম নেই; স্থানীয় জেলা প্রশাসনের শহীদদের তালিকাতে এই ১৩৯ জনের মধ্যে একজনেরও নাম নেই। অথচ এই একটি মাত্র অঞ্চল, যেখানে তখন একজনও রাজাকার বা স্বাধীনতাবিরোধী ছিল না। এই ২২ গ্রামের প্রতিটি বাড়িতেই গ্রামবাসী মুক্তিযুদ্ধের ৯ মাস নিজেরা খেয়ে না খেয়ে মুক্তিযোদ্ধা ও আশ্রয় নেওয়া মানুষদের খাইয়েছেন, আশ্রয় দিয়েছেন। এ গ্রামগুলোর ছাত্র, যুবক, চাষাভুষা- প্রত্যেকেই ছিলেন প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা। বক্তাবলীর সন্তানহারা, পিতৃহারা, স্বজনহারা শহীদ পরিবারগুলো অর্ধশতাব্দী ধরে বয়ে চলেছে সেই ক্ষত। এখনও তাদের বুকফাটা আর্তনাদ, আহাজারি।
আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের ৫০ শতাংশ এখনও উদ্ঘাটিত হয়নি। এই সময়ে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছেন, সবাই রাজনীতির প্রয়োজনে নিজেদের মতো মুক্তিযুদ্ধের বয়ান তৈরি করেছেন। আওয়ামী লীগ এত বড় একটি জনযুদ্ধকে দলীয় সম্পত্তি বানাতে গিয়ে গোটা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে। কেউবা মুক্তিযুদ্ধকে খণ্ডিত করে আদর্শগত কারণে এর সত্য উদ্ঘাটনে থেকেছে সম্পূর্ণ উদাসীন।
আজকে মুক্তিযোদ্ধার তালিকা তৈরির চেয়ে জরুরি বিষয় শহীদদের একটি তালিকা তৈরি করা। শহীদের সংখ্যা নিয়ে বিতর্কে গিয়ে লাভ নেই। বিশ্বে কোনো গণহত্যার হিসাব পুরোপুরি নির্ভুল হয়নি। এর সঙ্গে জড়িয়ে থাকে দুঃখ, ভালোবাসা, আবেগ আর স্বজন হারানোর বেদনা। বক্তাবলী গণহত্যা দিবসে আমরা ৭১ ও ২৪-এর সব শহীদকে জানাই রক্তিম অভিবাদন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!