নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে জরিমানা
রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
বন্দরে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ফতুল্লায় ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল সিন্ডিকেটের মাফিয়া ইরফান গ্রেপ্তার,
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা
আমতলীতে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেফতার-৮
আওয়ামীলীগ ঘনিষ্ঠ ব্যক্তিকে ‘বিএনপি’ তকমা দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে,
সোনারগাঁয়ে ফ্লাইওভার নির্মানের দাবিতে মানববন্ধন
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা 
ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ
কনস্টেবল হত্যা: প্রধান আসামি ডেবিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৪
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ,বাম্পার ফলনের সম্ভাবনা
মাসোহারার বিনিময়ে আমানকে ছাড়? বির্তকে ওসি ও বিএনপির শীর্ষ নেতারা!
ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি ক্লাস পার্টি উদযাপন
বক্তাবলীতে আওয়ামী দোসর জাকির মেম্বার অধরা!
 সদরের প্রতিটি ইউনিয়নে হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’
পেশাগত দক্ষতার স্বীকৃতি পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য
বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা
ঝুট বন্টন নিয়ে অনিয়ম: জাহাঙ্গীরের মাষ্টারমাইন্ডে ওরা সুবিধাবাদী!
প্রয়াত নেতাদের যথাযথ শ্রদ্ধা জানাতে আমরা ব্যার্থ – খোরশেদ
ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত 
আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক
সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী
Next
Prev
প্রচ্ছদ
শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত

শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত

প্রকাশিতঃ

চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। দুই বছর ধরে সেখানেই আছেন তিনি। প্রতিবেশি দেশে বসে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিচ্ছেন। সবশেষ রয়টার্সকে তার প্রতিনিধি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা।এজন্য তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছেন। তার এই ঘোষণা চাঙা আওয়ামী লীগ। সম্প্রতি দলটির নেতাকর্মীরা গোপালগঞ্জসহ সারাদেশে তাণ্ডবও চালিয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হাসিনা দেশে ফেরা মাত্র গ্রেফতার হবেন। কারণ তিনি মানবতাবিরোধী মামলায় মৃত্যদণ্ড পাওয়া আসামি। তার রাষ্ট্রীয় বিমান চাওয়ার কোনো অধিকার নেই।
এদিকে বাংলাদেশ সরকারের তরফ থেকে হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারকে বারবার বলা হচ্ছে। ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর এ বিষয়ে আশ্রয়দাতা দেশটির অবস্থান কী তা নিয়ে কৌতুহল কাজ করছে বাংলাদেশের মানুষের মনে।
অবশেষে শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধÑদুটো পৃথক বিষয়।
বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দেন, ‘এটি (প্রতর্পণ) শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’
রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রত্যর্পণের অনুরোধটি বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন একটি আইনি বিষয়। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’
এর আগে গত ৩ অক্টোবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কথা বলেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে ভারতের অবস্থান বারবার স্পষ্ট করেছেন। বিষয়টি আইনগত ও সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতও এর সঙ্গে সম্পৃক্ত। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়।
হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, সেই সময় একটি সামরিক বিমান ভারতে এসেছিল এবং ভারতও এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। আমি নিজেও তখন টেলিভিশনে দেখছিলাম, স্ক্রলে প্রচার করা হচ্ছিল যে তিনি অন্য কোনো দেশে যাচ্ছেন। সেই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে পরিস্থিতির বাস্তবতায় আমাদের সামনে খুব বেশি বিকল্পও ছিল না।
তিনি বলেন, একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাই ভারতের দায়িত্ব ছিল। কারণ কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যার জন্য কোনো দেশই আগে থেকে প্রস্তুত থাকে না। ভারত যদি বলত যে তাকে গ্রহণ করবে না, এমনকি অবতরণের অনুমতিও না দিত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। অর্থাৎ স্বেচ্ছায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ।
হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ওই দিন ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে তার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।
বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে এবং অন্য যেকোনো দণ্ডিত পলাতক আসামির মতোই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!