সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার দায়ে ‘মা হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করেন। […]
রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুটি শিল্পপ্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো হাইটেক স্টীল মিলস এবং আর বি কন-কাস্ট অ্যান্ড রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেড। উভয় প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। […]
বন্দরে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবী নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ইসমাইল (৪৪), মো. সবুজ (৩০), রাজু (২২), হাফেজ ওরফে হাফিজ (২৬), […]
ফতুল্লায় ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৪

ফতুল্লায় অটোরিক্সায় করে” জয় বাংলা শ্লোগান” দিয়ে নাশকতার চেষ্টাকালে পথচারিদের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী বাসস্ট্যান্ড মোড় থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার মিজানুর রহমানের পুত্র আবু হুদাইয়া(২৪),একই এলাকার মোঃ জাহাঙ্গীরের পুত্র জোনায়ের(২৩),নাছির উদ্দিনের পুত্র সিফাত(২৫) ও […]
সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল সিন্ডিকেটের মাফিয়া ইরফান গ্রেপ্তার,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ডিপোকে ঘিরে বিমানের জ্বালানি জেট ফুয়েল চুরির অভিযোগে আলোচিত ইরফান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জেট ফুয়েল চুরির কথিত সিন্ডিকেটের কর্মকাণ্ড, এর নেপথ্যে থাকা ব্যক্তি এবং ডিপো-সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে নতুন করে […]
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিনিধি ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব যেন সবার আগে বাংলাদেশ’ এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি […]
শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত

চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। দুই বছর ধরে সেখানেই আছেন তিনি। প্রতিবেশি দেশে বসে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিচ্ছেন। সবশেষ রয়টার্সকে তার প্রতিনিধি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা।এজন্য তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছেন। তার এই ঘোষণা চাঙা আওয়ামী লীগ। সম্প্রতি দলটির নেতাকর্মীরা গোপালগঞ্জসহ সারাদেশে তাণ্ডবও […]
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রাণিসম্পদ অফিসের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব […]
আমতলীতে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলায় নিজ ঘর থেকে ঝুমুর আক্তার (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঝুমুর আক্তার উত্তর রাওঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের […]
