ফতুল্লায় অটোরিক্সায় করে” জয় বাংলা শ্লোগান” দিয়ে নাশকতার চেষ্টাকালে পথচারিদের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী বাসস্ট্যান্ড মোড় থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার মিজানুর রহমানের পুত্র আবু হুদাইয়া(২৪),একই এলাকার মোঃ জাহাঙ্গীরের পুত্র জোনায়ের(২৩),নাছির উদ্দিনের পুত্র সিফাত(২৫) ও বাদশা মিয়ার পুত্র মোঃ রিয়াদ (২২)।
থানা পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক হামিদ খান কাফি সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত ডিউটি পালনকালে দেখতে পান ১০-১৫ জন যুবক পঞ্চবটী বাসস্ট্যান্ড মোড়ে আটককৃতরা “জয়বাংলা শ্লোগান” দিয়ে অটোরিকশা যোগে নাশকতার চেষ্টা করছিলেন। তখন পুলিশ সদস্যরা সেখানেই অবস্থান করছিলেন।
জয়বাংলা শ্লোগান শুনে সহকারী উপ-পরিদর্শক হামিদ খান কাফিসহ সঙ্গীয় অপর পুলিশ সদস্যরা অটোরিক্সা থামানোর চেস্টা করলে আটককৃতরা অটোরিক্সা থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেটা করে। এ সময় পথচারিদের সহায়তায় অটোরিক্সায় করে শ্লোগান দেওয়া চারজনকেই আটক করতে সমর্থ হয়। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অটোরিক্সায় করে জয়বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টার পায়তারা করাকালে চার যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকৃতরা সকলেই ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার বলে জানান তিনি।




