নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
কাশিপুরে অন্যের মালিকানা জমির উপর মসজিদের স্থান লিখে সাইনবোর্ড স্থাপন
চরবক্তাবলীতে অন্যের জমি থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ কৃষকদল নেতা আমির বেপারীর বিরুদ্বে!
বিএনপি নেতা আবুল কাউসার আশাকে মহানগর বিএনপির শোকজ
চোরাই তেলের টাকায় নাশকতার পরিকল্পনা! ফতুল্লার ‘তেল সিন্ডিকেট’ নিয়ে তোলপাড়
আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি
কুতুবপুরে বিএনপির নতুন কমিটি ফ্যাসিবাদমুক্ত নাকি বিতর্কিতদের পুনর্বাসন?
বক্তাবলী গণহত্যা: ইতিহাসের নির্মম পদাবলি
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসে দুর্বৃত্তদের আগুন
৫৩৯০ মেট্রিক টন চিনি লক্ষ্যমাত্রা নিয়ে জিলবাংলা সুগার মিলের আখ মাড়াই শুরু
তেলচোরের ‘ওস্তাদ’ থেকে ডিপোর সভাপতি- ইকবাল চৌধুরীকে ঘিরে বিতর্ক!
ডিসেম্বরে দেশে নাশকতার শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক
বিবিসির প্রতিবেদন:কৌশল আঁটছে আ.লীগ, সীমান্তে চিহ্নিত ৯ পথ
সামাদ আলী-হালিম আজাদ গ্রুপের সংঘর্ষে রক্তাক্ত বক্তাবলী, শতাধিক টেঁটা উদ্ধার, আটক ৫
মিতালী মার্কেট ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন
ফতুল্লায় ট্রাক চাপায় মসজিদের ইমাম নিহত
সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
শফিক গ্রেপ্তার, স্বপন-নাসিরের খুঁটির জোর কোথায় ?
সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে জরিমানা
রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
বন্দরে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ফতুল্লায় ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল সিন্ডিকেটের মাফিয়া ইরফান গ্রেপ্তার,
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা
আমতলীতে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেফতার-৮
আওয়ামীলীগ ঘনিষ্ঠ ব্যক্তিকে ‘বিএনপি’ তকমা দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে,
সোনারগাঁয়ে ফ্লাইওভার নির্মানের দাবিতে মানববন্ধন
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা 
Next
Prev
প্রচ্ছদ
তেলচোরের ‘ওস্তাদ’ থেকে ডিপোর সভাপতি- ইকবাল চৌধুরীকে ঘিরে বিতর্ক!

তেলচোরের ‘ওস্তাদ’ থেকে ডিপোর সভাপতি- ইকবাল চৌধুরীকে ঘিরে বিতর্ক!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় জ্বালানি তেলের অবৈধ কেনাবেচা ও চোরাই তেল মজুদের অভিযোগ নতুন নয়। বুড়িগঙ্গার তীরবর্তী ডিপো এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়কের পাশে গড়ে ওঠা অননুমোদিত তেল বিক্রির স্পট নিয়ে অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। এই অভিযোগের সাথে জড়িয়ে আছে চোরাই তেল ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম হোতা ফতুল্লার ইকবাল চৌধুরীর নাম। অতীতে নানা ঘটনার মধ্য দিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল তার নাম।

তথ্য বলছে, আওয়ামী লীগের শাসনামলে নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দিয়ে ফতুল্লায় বীরদর্পে চোরা কারবারি চালিয়ে গেছে ইকবাল। তবে ক্ষমতার পরিবর্তন হলেও পাল্টায়নি ইকবালের চিত্র। উল্টো বৈধ তেল ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন তিনি। অতীতে তার এই চোরা কারবারির বিরুদ্ধে অভিযান দেখা গেলেও বর্তমানে সেই নজির চোখে পড়ছে না। এ নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। স্থানীয়দের মাঝে তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, সাম্প্রতিক এক প্রতিবেদনে ফতুল্লার ফাজিলপুর এলাকার কথিত তেল চোরচক্রের কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়। সেখানে ইকবাল চৌধুরীকেও ওই তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে ইকবাল চৌধুরীকে ঘিরে এই অভিযোগের ইতিহাস কয়েক বছরের পুরোনো।

২০১৭ সালের একটি প্রতিবেদনে ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপো এলাকায় জাহাজ থেকে তেল চুরির একটি সংঘবদ্ধ চক্রের কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে ডিপোর এক কর্মচারীর বক্তব্যের বরাতে ইকবাল চৌধুরীর নামও তেল চুরির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তালিকায় উল্লেখ করা হয়েছিল।

ইকবাল চৌধুরীকে ঘিরে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ফতুল্লার বালুরঘাট এলাকায়। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক পুলিশ সুপার হারুনের সময়ে ফতুল্লায় ইকবাল চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল, অকটেন ও পেট্রোল জব্দ করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জব্দকৃত ৫৭ ড্রাম জ্বালানি তেলের মধ্যে প্রায় ৭ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৬০ লিটার অকটেন এবং ৩৬০ লিটার পেট্রোল ছিল। এ ঘটনায় ইকবাল হোসেন চৌধুরীসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ডিবি।

স্থানীয় সূত্রগুলো বলছে, ওই ঘটনার পর ইকবাল উল্টো ডিবি পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ তুলে আদালতে মামলা দায়েরের মাধ্যমে দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে ঘুরানোর চেষ্টা করে ইকবাল। তবে এতেও শেষ রক্ষায় হয়নি তার। উল্টো অবৈধ তেল মজুদ ও চোরাই সিন্ডিকেটের সাথে সখ্যতার দরুন র‌্যাবের হাতেও গ্রেফতার হয়েছিল দুর্ধর্ষ এই চোরাই তেল ব্যবসায়ী।

র‌্যাবের হাতে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী, ২৬ হাজার টাকা মাসোহারার বিনিময়ে ফতুল্লায় সরকারি তেলের ডিপো থেকে প্রতি মাসে কোটি টাকার তেল চুরি করত ফতুল্লার শীর্ষ তেল চোর ইকবাল চৌধুরী। তিনি দাবি করেছিলেন, তেল চোরদের ওস্তাদ মোফাজ্জল হোসেনের মাধ্যমে পুলিশ ও সিআইডিকে এ মাসোয়ারা দেয়া হতো। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে এসব তথ্যসহ তেল চুরির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছিল ইকবাল চৌধুরী। কোর্ট পুলিশের তৎকালিন পরিদর্শক হাবিবুর রহমান জবানবন্দির সত্যতা নিশ্চিত করেছিলেন। ওই ঘটনার পর দীর্ঘদিন জেল খেটে বের হয়ে পূনরায় তার নিয়ন্ত্রিত চোরাই সিন্ডিকেট সক্রিয় করে তোলে ইকবাল।

একটি অসমর্থিত সূত্র বলছে, ওই ঘটনার পর ইকবাল আবারও বেকায়দায় পড়েছিলেন বটে, কিন্তু কৌশলে ম্যানেজ করে তার চোরাই তেলের ব্যবসার পরিধি আরও বাড়িয়ে গেছেন। যা এখনো চলছে নির্বিঘ্নে।

এসকল অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহনের জন্য অভিযুক্ত ইকবালন চৌধুরীর মুঠোফোনে ফোন করা হলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এখন আর তেলের ব্যবসা করি না। আমার ব্যাক্তি মালিকানাধীন ট্যাংকলড়ী রয়েছে। আর বর্তমানে আমি মেঘনা ডিপোর সভাপতি। তবে, তার বক্তব্যের সত্যতা যাচাই করতে গেলে জানা যায়, বর্তমানে তার আয়ের সিংহভাগ অর্থই হচ্ছে চোরাই তেলের ব্যবসা এবং মেঘনা ডিপোর সভাপতি হওয়ার পর থেকে এর পরিধি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!