নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
‘এসপি আমাদের দিয়া ডাকাতি করায়, প্রমাণ করবে কে’

‘এসপি আমাদের দিয়া ডাকাতি করায়, প্রমাণ করবে কে’

প্রকাশিতঃ

পুলিশের শীর্ষ কর্মকর্তারা কি করেন তার সামান্য প্রমাণ দিয়েছেন এই ওসি কামরুজ্জামান। কন্সস্টেবল থেকে শুরু করে ওসি পর্যন্ত কর্মকর্তারা জিম্মি থাকেন এসপি, ডিআইজি, আইজি থেকে শুরু করে উর্ধতন কর্তাদের কাছে। এক স্থান থেকে অন্য স্থানে বদলী হতে ঘুষ, কাজ করতে গিয়ে প্রতি ক্ষেত্রেই ঘুষ না দিলে যেন চাকরী করাই দায়। এভাবেই চলছে পুলিশের উর্ধতন কর্তাদের নগ্নতা। যা একাত্তর টিভি কে এমন ক্ষোভ প্রকাশ করেন ওসি।

পুলিশের উর্ধতন কর্তাদের এমন নগ্নতার কারণে বেনজির একজন জ্বলন্ত উদহারণ। এ ছাড়াও আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খন্দকার গোলাম ফারুক, শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, র‌্যাবের ডিজি ব্যারিস্টার হারুন অর রশীদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন ও যশোরের সাবেক এসপি প্রলয় কুমার জোয়াদ্দারসহ অনেক অসাধু কর্তারা পাহাড় সমান অপরাধ করে এখন পালিয়ে বেড়াচ্ছে।

পলাতক এমন কর্মকর্তা ছাড়াও নারায়ণগঞ্জের এক সময়ের লজিং মাস্টার বর্তমান ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক ও  তাঁর স্ত্রী ফারজানা মোজাম্মেল এবং মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ এলো কোথা থেকে । যা এখন নানাভাবে তদ্বির করে নিজেকে  টিকিয়ে রেখে বহাল তবিয়্যতে আছেন।

এরপরও ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক ও  তাঁর স্ত্রী ফারজানা মোজাম্মেলের সকল সম্পত্তির মধ্যে যৎসামান্য সম্পত্তি ৬৫ বিঘা জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে মোজাম্মেল হকের স্ত্রীর নামে  ২ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ১২টি দলিল ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত ।

দুদকসহ নানা অনুসন্ধানে ডিআইজি মোজাম্মেল হক ও তাঁর স্ত্রীর বিপুল পরিমাণ সম্পদের নথিপত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, স্ত্রীর নামে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা দেশের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন প্রায় সাড়ে তিন হাজার বিঘা জমি। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্পেই রয়েছে তিন হাজার বিঘা জমি, যার বাজারমূল্য প্রায় ছয় হাজার ৬৫০ কোটি টাকা। এর পাশে প্রায় ১০০ বিঘা জমিতে রয়েছে বাগানবাড়ি; যার বর্তমান মূল্য প্রায় ১৬৫ কোটি টাকা।

এমন অপরাধীরা এখনো রয়েছেন বহাল তবিয়্যতে। যাদের কে বহাল রেখে আইনশৃংখলা বাহিনীর স্বচ্ছতা ফিরবে কি করে ? এমন মন্তব্য অনেক পুলিশ সদস্যদের ই ।

এসপি আমাদের দিয়া ডাকাতি করায়, প্রমাণ করবে কে ?’

বললেন, গাঁজা বিক্রির অভিযোগ বদলি হওয়া ডিবির ওসি

গাঁজা বিক্রির অভিযোগে বদলি হওয়া নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি কামরুজামান বলেছেন, ….ডিবির ওসি যা কিছু করে সব এসপির নির্দেশে করে। গতকাল রাতেও তো ১০৭ কেজি গাঁজা আসামিসহ ধরছে। এসপির নলেজে দিয়া হাওয়া করে দিছে। উনি যে তিন বছর আগে ৫০ লাখ টাকা দিয়া এসপি গিরি করার লাইগা মানুষের সাথে ডাকাতি করার জন্য আমাদের দিয়ে ডাকাতি করায় এইটার প্রমাণ কে করবো ?’

তিনি বলেন, ‘এডিশনাল লেফটেন্যান্ট জেনারেলের কাছে অলরেডি কমপ্লেইন করে রাখছি, উনার বিরুদ্ধে মামলা ও করবো।  এছাড়াও তিনি আমাদের খুদে ম্যাসেজ পাঠায় দুই লাখ টুমোরো। আর যে মালের (মাদক) কথা বলা হচ্ছে, সেটা আমি চোখেও দেখি নাই, সেটা কোর্টের বিষয়, এখানে আমার কিছু জানা নাই।’

রোববার (১৬ মার্চ) মুঠোফোনে গাঁজা বিক্রির অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে চাইলে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার (১৫ মার্চ) ৯৬ কেজি গাঁজা প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে  নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে।

বিষয়টি জানাজানির পর প্রাশাসনিক কারণ দেখিয়ে ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান ও কোর্ট পুলিশের ওসি খন্দকার জাকির হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকার রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

ওই দিন পুলিশের ঢাকা রেঞ্জর ডিআইজি একেএম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে নরসিংদীর দুই পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্তি’র বিজ্ঞপ্তি জারি করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের চার ফেব্রুয়ারি শিবপুর উপজেলার সৃষ্টিঘর আটাশিয়া এলাকায় মনির হোসেনের লটকন বাগান থেকে পরিতক্ত্য অবস্থায় ৯৬ কেজি গাজা উদ্ধার করেন তৎকালীন ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার।

তিনি ঘটনাস্থল থেকে জব্দ করা মাদক নরসিংদী ডিবি অফিসে নিয়ে অসেন এবং ওসি কামরুজ্জামানকে জানান। জব্দ তালিকায় ৯৬ কেজি গাঁজার বাজার মূল্য দেখানো হয় ১৯ লাখ ২০ হাজার টাকা।

আইন অনুযায়ী জব্দ মালামাল জিডি মূলে আদালতে উপস্থাপন করা হয়। ওই সময় আদালতের বিচারক জব্দ ৯৬ কেজি গাঁজা (মাদক) ধ্বংস করে বা পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়।

কিন্তু নরসিংদীর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান, নরসিংদী কোর্ট পুলিশের অফির্সার ইনর্চাজ (ওসি) খন্দকার জাকির হোসেনকে ম্যানেজ করে এই ৯৬ কেজি গাঁজা মাধবদী আলগী এলাকার মাদক ব্যাবসায়ী মায়া প্রধানের কাছে বেচে দেন। প্রতি কেজি গাঁজার বাজার মূল্য ২৫ হাজার টাকা হলেও চিহ্নিত মাদক কারবারির কাছে ১৫ হাজার টাকা কেজি ধরে ১৪ লাখ ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ওঠে ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে। পরে সেই টাকা ডিবির ওসি ও কোর্টের ওসি ভাগাভাগি করে নেন। বিষয়টি জানাজানি হলে নরসিংদী পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করেন দায়িত্বরত পুলিশ সদস্য। তবে আদালতের নথিতে দেখা যায়, জব্দ ৯৬ কেজি মাদক ধ্বংস করা হয়েছে।

নরসিংদী পুলিশ সুপার মো আব্দুল হান্নান বলেন, ওসি ডিবির বিরুদ্ধে উদ্ধার হওয়া মাদক ধ্বংস না করে বিক্রির একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অফিসিয়ালি তদন্ত চলছে। তাই কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত শেষে এর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি নারায়ণগঞ্জ নিউজ আপডেট থেকে সংগৃহিত

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!