নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ব্যবসায়িক সংগঠনগুলোর নির্বাচনে সক্রিয় ওসমানদের আস্থাভাজনরা

ব্যবসায়িক সংগঠনগুলোর নির্বাচনে সক্রিয় ওসমানদের আস্থাভাজনরা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জে প্রভাবশালী ওসমান পরিবারের সকল সদস্যরা পালিয়ে গেলেও রেখে গেছেন তাদের সমর্থিত দোসরদের। ৫ই আগষ্টের পর কিছু সুবিধাবাদী বিএনপি নেতাদের আশ্রয় প্রশ্রয়ে গুটি গুটি পায়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিচ্ছেন সেই ওসমান দোসররা। সম্প্রতি কিছু ব্যবসায়িক সংগঠনে তাদের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে চোখে পড়ার মত। সর্বশেষ বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস্ এসোসিয়েশন এর কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) এ এসোসিয়েট গ্রুপে ব্যালট নং-৪ এ দেখা মিললো ওসমানগংদের আস্থাভাজন ফয়সাল আহম্মেদ দোলনকে।

 

সূত্র জানায়, ফয়সাল আহম্মেদ দোলনের ওসমান বলয়ে পা রাখার হাতেখড়ি শুরু হয় শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর হাত ধরে। শুধু তাই নয় শ্যালক টিটুর আর্শিবাদ ও সহযোগীতায় ফয়সাল আহম্মেদ দোলন নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বারশীপ পেয়ে যান। শুরু হয় তার ওসমানগংদের সাথে আতাঁতের খুনসুটি।

 

একে একে শামীম ওসমান, সেলিম ওসমান থেকে শুরু করে ফয়সাল আহম্মেদ দোলন হয়ে যায় ওসমান বলয়ের একজন আস্থাভাজন ব্যক্তি। স্বৈরাচারী দোসরদের হাতে দেশ ও দেশের জনগণের গণতন্ত্রের বারোটা বাজলেও ওসমানগংদের সমর্থন দিয়ে নিজের আখের গুছাতে ফয়সাল আহম্মেদ দোলনের একটুও বুক কাপেনি।

 

ছিচকে কিছু বিএনপি নেতাদের সমর্থনে আজ ফয়সাল আহম্মেদ দোলনের মত ওসমানগংদের আস্থাভাজন কিছু কুচক্রী মহল ব্যবসায়িক সংগঠন গুলোকে নিজেদের মুঠোবন্দি করে নিচ্ছেন দিব্বি আরামে। ওসমানগংদের আস্থাভাজন দোসরদের হাতে কতটা নিরাপদ ব্যবসায়ি সংগঠনগুলো।

 

এদিকে বিএনপির তূণমূল নেতাকর্মীরা বলছেন, নারায়ণগঞ্জে ব্যবসায়ি সংগঠনগুলোকে লুফে নিচ্ছে আওয়ামীলীগের দোসর ও ওসমানগংদের আস্থাভাজন কতিপয় কিছু লোকজন। যাদের হাতে অতীতেও এই ব্যবসায়িক সংগঠন গুলো নিরাপদ ছিলো না, আর বর্তমানেতো নেই বললেই চলে। কারন ওসমানরা আস্থাভাজনদের রেখে গেছেন তাদের দিয়ে বিদেশের মাটিতে বসে নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রন করার জন্য। কিছু সুবিধাবাদী বিএনপি নেতাদের আশ্রয় প্রশ্রয়ে গুটি গুটি পায়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিচ্ছেন সেই ওসমান দোসররা। আর এটার প্রধান কারণ স্বল্প মূল্যে কিছু বিএনপি নেতা ওসমানগংদের কাছে নিজেদের বিলিয়ে দিচ্ছেন। ফলে বিদেশের মাটিতে বসে ওসমানরা যে নির্দেশনা প্রদান করছে, সেই মোতাবেক তাদের আস্থাভাজনদের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনে প্রতিষ্ঠিত করছেন কথিত বিএনপি নেতারা বলে আমরা ধারণা করছি।

 

তা না হলে ৫ই আগষ্টের পর ধারাবাহিকতার সহিত ঐসকল ওসমানগংদের আস্থাভাজন কুচক্রী মহল কিভাবে ব্যবসায়িক সংগঠন গুলোকে নিজেদের মুঠোবন্দি করে নিচ্ছেন দিব্বি আরামে। অবশ্যই এই বিষয়গুলো তদন্তের মাধ্যমে প্রশাসন ও বিএনপির হাইকমান্ডকে নজরে আনতে হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!