নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
মেয়েটি এ যুগের প্রীতিলতা

মেয়েটি এ যুগের প্রীতিলতা

প্রকাশিতঃ

বিপ্লবী এই মেয়েটির সাহসিকতার দৃশ্যটি এঁকেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

দৈনিক সমকাল পত্রিকার অনলাইনে ইয়াজিম পলাশ এর লেখাটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকের জন্য হুবুহু প্রকাশ করা হলো:

 

একা একটি মেয়ে পুলিশের গাড়ি রুখে দিয়ে দাঁড়িয়েছিলেন। ভাই, সহপাঠী, বন্ধুদের গ্রেপ্তার ঠেকাতে বাঘিনীর মতো ভূমিকা পালন করেন তিনি। মৃত্যুর ভয়কে তুচ্ছ করে অসীম সাহসিকতায় পুলিশি ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেন। তার এ অসম্ভব মনোবল আর সাহসিকতার বিষয়টি প্রশংসিত হচ্ছে লোকমুখে। অনেকে মেয়েটিকে এ যুগের প্রীতিলতা হিসেবে আখ্যায়িত করছেন। বিপ্লবী এই নারীর সাহসিকতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনেকে দৃশ্যটির চিত্রপট তুলে ধরেছেন শিল্পকর্মের মাধ্যমে। কেউ কেউ এআই দিয়ে ছবি তৈরি করেছেন, কেউ আবার গ্রাফিক্স মোশন তৈরি করেছেন। অনেকে এঁকেছেন ছবি।

 

ফেসবুকে দৃশ্যটির ছবি পোস্ট করে আব্দুল হাকিম নামের এক শিক্ষার্থী বলেন, ‘মেয়েটি এ যুগের প্রীতিলতা। এমন বিপ্লবী মেয়ে কেবল বাংলাদেশেই জন্মগ্রহণ করে। ভাইকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে প্রীতিলতার মতো করে পুলিশের গাড়ির সামনে যেন আত্মাহুতি দিতেই দাঁড়িয়েছিলেন। এমন সাহসী বোন ঘরে ঘরে দরকার।’ মুদ। তিনি বলেন, ‘ইউটিউবে ভিডিওটা দেখে আবেগাপ্লুত না হয়ে পারা যায় না। সহপাঠী বন্ধুর জন্য কি সহমর্মিতা, অতটুকু শরীরে কি অসম্ভব মনোবল। যেন একাই থামিয়ে দেবে দানবীয় যানটা। এই হৃদয়স্পর্শী তারুণ্যের শক্তির দৃশ্যটাকে স্কেচ এঁকে ধরে রাখতে চাইলাম। যদিও আমি নিতান্তই অর্থনীতি নিয়ে গবেষণা করি, আঁকিয়ে নই।’”

ফেসবুকে দৃশ্যটির ছবি পোস্ট করে আব্দুল হাকিম নামের এক শিক্ষার্থী বলেন, ‘মেয়েটি এ যুগের প্রীতিলতা। এমন বিপ্লবী মেয়ে কেবল বাংলাদেশেই জন্মগ্রহণ করে। ভাইকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে প্রীতিলতার মতো করে পুলিশের গাড়ির সামনে যেন আত্মাহুতি দিতেই দাঁড়িয়েছিলেন। এমন সাহসী বোন ঘরে ঘরে দরকার।’

বলা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সবচেয়ে চুম্বক অংশ এটি। এর আগে একটি ছেলেকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে শেষপর্যন্ত জড়িয়ে ধরেছিলেন মেয়েটি।

বুধবার রাজধানীর মৎস্যভবন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে আলোচনা ছিল সাধারণের মধ্যে। পুলিশের কাছ থেকে গ্রেপ্তার হওয়া ছেলেটিকে বাঁচাতে মেয়েটির সাহসী কার্যক্রম সাধারণ মানুষের মুখে ব্যাপক প্রশংসা পেয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের গাড়ির সামনে একা দাঁড়িয়ে থাকা মেয়েটি নুসরাত নুর। আর পুলিশ যে ছেলেটিকে গ্রেপ্তার করেছিল, তিনি নুসরাতের ভাই নুর হাসান। গ্রেপ্তারের আগে থেকেই ভাইকে যাতে পুলিশ নিয়ে যেতে না পারে, এজন্য সব ধরনের চেষ্টা করেছিলেন নুসরাত।

তবে গ্রেপ্তার হওয়া নুর হাসান নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে জানিয়েছেন, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। আপাতত তিনি মুক্ত।

নুর তার ফেসবুক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ছাড়া পেয়েছি এবং নিরাপদে বাসায় এসে পৌঁছেছি! ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের যারা মায়ের মতো শাসন এবং বাবার মতো ঢাল হতে জানেন! ধন্যবাদ জানাই আমার সিনিয়র আপু এবং ভাইদের এবং আমার বন্ধুদের যারা এক মুহূর্তের জন্যও আমাকে ছাড়েননি।

বোন নুসরাতের সাহসিকতার প্রশংসা করে নুর পোস্টে বলেন, ‘সবশেষ ধন্যবাদ জানাই আমার সেই বাঘিনী বোন নুসরাত নুরকে। যার সাহস অসীম, হয়তো সবার সামনে আমি এসেছি কিন্তু তার ক্রোধ, সাহস আমার মতো হাজার জনের চেয়েও বেশি। ঘরে ঘরে এমন মেয়ে থাকলে ভাইদের আর চিন্তা থাকবে না।’

উল্লেখ্য, প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নারী স্বাধীনতা সংগ্রামী। প্রত্যক্ষভাবে অংশ নেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সঙ্গে ব্রিটিশবিরোধী আন্দোলনে। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা। তার দলবল নিয়ে ক্লাবটি আক্রমণ করেন এবং তার নেতৃত্বে সফলভাবে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পুলিশের আটক এড়াতে বীরকন্যা প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!