নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সাংবাদিক শহীদুল্লাহ রাসেলের বিরুদ্ধে মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবী

সাংবাদিক শহীদুল্লাহ রাসেলের বিরুদ্ধে মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবী

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম.শহীদুল্লাহ রাসেলসহ তিনজন বিএনপির নেতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালত এ ১০ কোটি টাকার মানহানীর মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ আলহাজ মুহাম্মদ গিঢাসউদ্দির আহমেদের ছেলে জেলা কৃষক দলের সদস্য সচিব গোলাম মুহাম্মদ কায়সারের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি মো.তৈয়ম। উক্ত মামলায় শহীদুল্লাহ রাসেলকে প্রধান আসামী করা হয়। মামলার অন্য তিনজন আসামী হলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সদস্য সচিব ও সাবেক এনসিসি সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহানগর যুবদলের সদস্য সচিব মো.শাহেদ আহমেদ এবং মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুকে।

এদিকে মানহানীর মামলায় নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম.শহীদুল্লাহ রাসেলকে আসামী করায় ক্ষোভ প্রকাশ করেন নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজ। তারা বলেন,মুলত অপরাধীকে আড়াল করতেই সাংবাদিকের বিরুদ্ধে এ মিথ্যা মামলা। সাবেক এমপি গিয়াসউদ্দিন আহমেদ একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবেই সর্ব মহলে পরিচিত। তার ছেলের পক্ষে কিভাবে আরেকজন নেতা একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মানহানী মামলা করেন তা আমাদের বোধগম্য হচ্ছেনা। তারা আরো বলেন,৫ আগষ্ট হাসিনা সরকারের দেশ ছেড়ে পলায়নের পর নারায়ণগঞ্জের প্রতিটি জায়গাতেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সেক্টর দখলের পাশাপাশি সংঘর্ষেও জড়িয়েছে। তিনি তো জেলা বিএনপির কর্নধার। দলের নেতাকর্মীদের এরুপ অপরাধ সর্ম্পকে কি তিনি অবগত নন। অবশ্যই তিনি অবগত রয়েছেন। তাহলে তিনি দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রনে না নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে কেন মামলা করালেন তার ছেলের সহযোগিকে দিয়ে তা আমরা জানতে চাই। আমরা অনতিবিলম্বে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম.শহীদুল্লাহ রাসেলের বিরুদ্ধে মহামান্য আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.উজ্জল হোসাইন বলেন, অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এবং আমার সংগঠনের সভাপতি এম.শহীদুল্লাহ রাসেল ভাইয়ের বিরুদ্ধে আদালতে দায়ের করা মিথ্যা মামলাটি প্রত্যাহারের অনুরোধ করছি। তিনি বলেন, একজন সাংবাদিকের কাজই হচ্ছে সমাজে ঘটে যাওয়া অসংগতিগুলো লিখুনির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা। একটি দূর্নীতিমুক্ত,সন্ত্রাসমুক্ত পরিচ্ছন্ন দেশ গড়তে সাংবাদিকের ভুমিকা অপরিসীম। আর সেটা করতে গিয়ে কতিপয় অপরাধীরা সাংবাদিকের কলমের গতি থামাতে এবং কন্ঠরোধ করতেই মামলাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। তিনি আর বলেন,একজন প্রকৃত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তার কলমের কালিকে শেষ করা যায়না বরং সেই কলমের কালিটুকু আরো ধারালো গতিতে পরিনত হয়। তিনি অনতিবিলম্বে সাংবাদিক শহীদুল্লাহ রাসেল ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের অনুরোধ করেন।

ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক এএস মনিকা আক্তার বলেন,সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। আর তাদের কাজ হচ্ছে যাবতীয় অসংগতিপুর্ন কাজগুলোকে লিখুনীর মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা। সমাজে ঘটে যাওয়া অসংগতিগুলো জাতির সামনে উপস্থাপন করাটা কি একজন সাংবাদিকের অপরাধ কিনা তা জানতে চাই মিথ্যা মামলার বাদীর কাছে। তিনি আরও বলেন,প্রকৃত অপরাধীকে আড়াল করতেই সাংবাদিকের বিরুদ্ধে এ মিথ্যা মানহানীর মামলা দেয়া হয়েছে। আমরা অনতিবিষম্বে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম.শহীদুল্লাহ রাসেল ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মানহানী মামলাটি প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!