নারায়ণগঞ্জ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩
রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত
শ্রীবরদীতে প্রেসক্লাব শ্রীবরদী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত 
প্রতিবন্ধীদের মাঝে নারায়ণগঞ্জ বধির উন্নয়নের জি.আর চাউল বিতরণ
অনা মেম্বারের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সরকারী দফতরে রওশন আলীর অভিযোগ!
চরকাশিপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় আওলাদকে ছুড়িকাঘাতে জখম!
জ্বালানি আমদানির উৎস সীমিত, উৎপাদনও কম
ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! 
প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক মেম্বার
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন
ফতুল্লায় শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন
ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Next
Prev
প্রচ্ছদ
কার বাক্সে পড়বে নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট ?

কার বাক্সে পড়বে নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট ?

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গণহত্যা চালানোয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না দলটি। আসন্ন নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না দেশের সবচেয়ে প্রাচীন এই দলটি। যা বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি করেছে বলে মত রাজনৈতিকদের। দলটি কার্যত নিষিদ্ধ হওয়ায় কার লাভ হলো? কিংবা কার লোকসান হলো- কার বাক্সে পড়বে আ.লীগ সমর্থকদের ভোট? এখন চলছে সেই হিসেবনিকেশ- খবর বিসিবি বাংলার।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং জামায়াতসহ ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এই আন্দোলনে অংশ না নিলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দলটি। এই অবস্থায় তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট।

আওয়ামী লীগের ভোট কার বাক্সে

দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে। এখন আগামী নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কী করবেন, ভোটকেন্দ্রে যাবেন কি না-সে বিষয়টিও আলোচনায় আসছে।

তবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি ওই ভোটরদের দিকেও নজর রাখছে।

লেখক মহিউদ্দিন আহমদ বলছেন, সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও জেলে যাওয়া বা হয়রানির যে সব ঘটনা ঘটছে, এ ক্ষেত্রে বিএনপির ভূমিকা নিয়ে আওয়ামী লীগের ভেতরে আলোচনা রয়েছে।

সে কারণে আওয়ামী লীগের ভোট বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের পক্ষে যায় কি না, এটি বিএনপির জন্য চিন্তার বিষয় হতে পারে। আবার বিএনপির বাক্সেই ওই ভোট যায় কি না, জামায়াত ও এনসিপির এই বিপরীত চিন্তা রয়েছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক।

এছাড়া এই দলগুলো আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে, তাদের দিক থেকেই এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে বলে বিশ্লেষকেরা বলছেন।

রাজনীতি মোড় নেবে কোনদিকে

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাজনীতিতে নানা সমীকরণ বা মেরুকরণের কথা শোনা যাচ্ছিল। এনসিপি, জামায়াত এবং ইসলামপন্থি দল ও সংগঠনগুলোরই নানামুখী তৎপরতা বেশি দেখা গেছে।

এখন রাজনীতিতে এবং ভোটের মাঠেও আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় সক্রিয় দলগুলোর তৎপরতা বেড়েছে। এসব দলের পক্ষ থেকে কখনো বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে আলাদা নির্বাচনি জোট করার চেষ্টা আলোচনায় আসছে। আবার এনসিপিসহ এসব দল বিএনপির সঙ্গেই নির্বাচনে আসন সমঝোতার প্রশ্নে আলোচনা চালাচ্ছে বলেও জানা যাচ্ছে।

তবে রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে- এই প্রশ্নের জবাব দৃশ্যমান হতে আরও অপেক্ষা করতে হবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, নির্বাচন লক্ষ্য করে এখন দলগুলোর তৎপরতা বেড়েছে। তবে কে কার সঙ্গে ঐক্য বা জোট করবে, তা এখনই বলা মুশকিল।

বিএনপিসহ অন্য দলগুলোর বক্তব্যও একইরকম। তারা বলছে, নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হলে সে পর্যায়ে দলগুলোর অবস্থান দৃশ্যমান হবে। তবে অন্তর্বর্তী সরকার এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছে।

কিন্তু সেই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে কি না-এ প্রশ্নে বিএনপিসহ বিভিন্ন দলের মধ্যে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বললে তারা সংস্কার ও নিয়ে অনিশ্চয়তার কথাও বলছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!