নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ইভান হত্যা: ৬ জনের নামে মামলা আটক ২

ইভান হত্যা: ৬ জনের নামে মামলা আটক ২

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

ফতুল্লার ইসদাইরে নাহিয়ান আজম ইভানকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে এজাহারনামীয় এবং ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ইভানের পিতা এমএ আজম বাবু। সোমবার রাতে তিনি এ মামলা দায়ের করেন যারং নং ১৮ ( ৮/৯/২৫ইং )। এ ঘটনায় পুলিশ ও র‌্যাব ইতিমধ্যে মামলার এজাহার নামীয় ২ নং ৫ আসামী যথাক্রমে পাগলা সাইফুল এবং রাতুল ওরফে টুটুলকে গ্রেফতার করেছে।

মামলার এজাহারে এমএ আজম বাবু উল্লেখ করেন যে, তার ছেলে নাহিয়ান আজম ইভান দীর্ঘদিন যাবত এলাকাতে ডিসলাইনের ব্যবসা করে আসছে এবং এলাকার বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের প্রতিবাদ করতো। বিবাদীরা এলাকাতে মাদক বিক্রি করে যুবসমাজ ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমার ছেলে আসামীদের বিভিন্ন অপরাধের প্রতিবাদ করতো। এ নিয়ে বিবাদীরা আমার ছেলেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও জীবনের তরে শেষ করে দেয়ার পথ খুজতে থাকে। এ নিয়ে উজ্জল নামে এক নেতা বিবাদীদের সাথে কয়েকবার দেনদরবার করেছে। গত রবিবার ৭ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় আমার ছেলে ইভান তার দুই বন্ধু সিয়াম ও নাসিমকে নিয়ে হোন্ডাযোগে ডিস অফিস থেকে বের হয়ে ইসদাইর পৌর ষ্টেডিয়ামের সামনে আসামাত্র পৌর ষ্টেডিয়াম সংলগ্ন মৃত.বাবুল মিয়ার ছেলে শফিকুল, সাইফুল, আনোয়ার হোসেন বাবু,ইসদাইর বুড়ির দোকান এলাকার ইসমাইলের ছেলে শুক্কুর,আলমের ছেলে রাতুল ওরফে টুটুল, এবং রাজুসহ অজ্ঞাতনামা ৩/৪জন পুর্বপরিকল্পিতভাবে প্রত্যেকের হাতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে আমার ছেলের মোটর সাইকেলের গতিরোধ করে। কোনকিছু বুঝে উঠার আগেই বিবাদীরা আমার ছেলেকে হোন্ডা থেকে নামিয়ে টেনে ষ্টেডিয়ামের ভেতরে নেয়ার চেষ্টা করে। এ সময় ১নং আসামীর হাতে থাকা ছোড়া দিয়ে আমার ছেলের মাথার ডানপাশে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ২নং বিবাদীর হাতে থাকা সুইচ গিয়ার চাকু,৩নং বিবাদীর হাতে থাকা ছোড়া ও ৪নং বিবাদীর হাতে থাকা ধারালো চাকু দিয়ে উপুর্যপুরি কুপিয়ে আমার ছেলের দেহের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে আসামীরা আমার ছেলেকে মুমুর্য অবস্থায় ফেলে রেখে আমার ছেলের ব্যবহৃত কালো রংয়ের মোটর সাইকেল,একটি আইফোন ১৩ এবং নগদ ১৩৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মুমুর্য অবস্থায় আমার ছেলেকে প্রথমে খানপুর ৩শ শষ্যা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে নিয়ে যাওয়া হলে রাত প্রায় ১০.৫২ মিনিটে তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ইভান হতাকান্ডের এজাহারনামীয় দুই আসামী সাইফুল ওরফে পাগলা সাইফুল এবং রাতুল ওরফে টুটুলকে র‌্যাব ও পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে মাসদাইর অক্টোঅফিস এলাকার সাদেকের হোন্ডা গেরেজ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!