প্রেস বিজ্ঞপ্তি: ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি কাজি আনিসুর রহমানকে ক্লাবের সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক থাকা কালিন আয় ও ব্যয় হিসাব না দেওয়ায় গঠনতন্ত্র অনুয়ায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়। ডাকযোগে তিনটি চিঠি প্রদান করা হলে তিনি কোন চিঠি গ্রহন করেননি। ফোনে তার কাছে ক্লাবের আয়-ব্যয়ের হিসাব চাইলেও গুরুত্ব না দিয়ে বারংবার এড়িয়ে গেছেন।
১২ই মার্চ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের এক জরুরি সভায় বর্তমান সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে সকল সদস্যদের উপস্থিতিতে ক্লাবের অর্থ আত্মসাৎ করার অভিযোগে এ অব্যাহতি দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থ-বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক।
এ বিষয়ে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি কাজি আনিসুর রহমানের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমাকে কেউ কোন ফোন দেয়নি এ সংক্রান্তে। তাছাড়া বিগত কমিটির সবাইতো অবগত রয়েছেন ক্লাবের সকল বিষয়ে। কোন সদস্য নিয়মিত চাদা দিতো না। ক্লাবের ইফতার ,বিদ্যুত বিল,বুয়ার বেতনসহ সবকিছুই পরিশোধ করতে ক্লাবের তো কোন উপদেষ্টা নেই যে মোটা অংকের টাকা দিতো। ক্লাবের আয়-ব্যয় সবকিছুই জানেন সভাপতি মনির,আশু এবং কোষাধ্যক্ষ ছিলো সাদ্দাম। আমার সাথে কেউ যোগাযোগ করেনি যদি কেউ যোগাযোগ করেন তাহলে অবশ্যই হিসাব বুষিয়ে দিব।




