নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ইউপি সদস্যের ওপর হামলা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ইউপি সদস্যের ওপর হামলা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন ও রোমানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মুছাপুর।

সোমবার (৪ মে) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

বক্তারা জানান, গত ১৮ এপ্রিল চাঁদা দাবির জেরে চিহ্নিত সন্ত্রাসী ‘মামুন গং’ ইউপি সদস্য মনোয়ার হোসেন ও রোমানের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তারা দুজনেই গুরুতর আহত হন এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ২০ এপ্রিল বন্দর থানায় মামলা দায়ের করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

মানববন্ধনে উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আসামিদের ব্যবহৃত সচল মোবাইল নম্বর পুলিশকে সরবরাহ করা হলেও রহস্যজনক কারণে তারা তা ট্র্যাক করে আসামিদের ধরছে না। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় পুলিশ আসামিদের ধরছে না বলে আমাদের বিশ্বাস। অপরাধীরা প্রকাশ্যে ঘুরছে আর আমাদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।”

এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে ‘ডাকাত মামুন গং’ ও তার সহযোগীদের গ্রেপ্তার করা না হয়, তবে বন্দর থানা, জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, সংরক্ষিত নারী সদস্য লাভলী আক্তার, মনোয়ার মেম্বারের বড় ভাই ইকবাল, দেলোয়ার, শ্যামলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!