নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
গায়ে কেরোসিন ঢেলে মাদক ব্যবসায়ীর আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি

গায়ে কেরোসিন ঢেলে মাদক ব্যবসায়ীর আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে নিজের অপকর্ম আড়াল করতে ও নিজেকে রক্ষা করতে থানা ফটকের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা ও নাটক সাজিয়েছেন রমজান নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী।

 

১৫ জুলাই দুপুরে বন্দর থানা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। তবে স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, এই আত্মহত্যার চেষ্টার পেছনে রয়েছে মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন ও ৯০ হাজার টাকার এক গোপন চুক্তির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজানকে এলাকায় পুনর্বাসন ও নির্বিঘেœ ব্যবসা পরিচালনার সুযোগ করে দিতে একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিবের স্পষ্ট নির্দেশ অমান্য করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রমজানকে এলাকায় ফেরানোর চুক্তি করা হয়।

 

চুক্তির পর রমজান এলাকায় ফিরে আসেন এবং ইস্পাহানি একরামপুর বাজারে হানিফ মিয়ার একটি দোকান ভাড়া নিয়ে পুনরায় তার গ্যারেজ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

 

চুক্তির পুরো টাকা সময়মতো পরিশোধ না করায় চুক্তিকারী মনির, কাশেম ও রাকিবের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি ও হট্টগোলের ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি করে।

 

এই বিরোধ মেটাতে পরবর্তীতে ইস্পাহানি একরামপুর বাজারের একটি কথিত বিএনপি কার্যালয়ে আমানের নেতৃত্বে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। উক্ত সালিশে ৯০ হাজার টাকার বিষয়টি রফাদফা করা হয়।

 

সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তাৎক্ষণিকভাবে নগদ ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি ৬০ হাজার টাকা আগামী ২ মাসের মধ্যে পরিশোধ করা হবে মর্মে মাদক ব্যবসায়ী হবি ও তার মেয়ে দায়িত্ব নেন।

 

এলাকাবাসীর ক্ষোভ, স্থানীয় সংসদ সদস্যের পুত্রের স্পষ্ট মাদকবিরোধী অবস্থান ও নির্দেশকে বৃদ্ধাগুলি দেখিয়ে এভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন এবং প্রকাশ্য সালিশের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ উঠেছে, এই সালিশি দ্বন্দ্ব ও নিজেদের অবৈধ মাদক ব্যবসার বিষয়টি ধামাচাপা দিতে এবং জনমনে সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে ১৫ জুলাই দুপুরে অভিনব কৌশল অবলম্বন করেন মাদক ব্যবসায়ী রমজান। তিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে বন্দর থানার ফটকে আগুন দেওয়ার চেষ্টা চালান। তাৎক্ষণিকভাবে পুলিশ ও উপস্থিত লোকজন তাকে বাধা দেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

 

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, “রমজান নামে এক যুবক হঠাৎ দৌড়ে থানায় এসে নিজের শরীরে আগুন দেওয়ার চেষ্টা চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এলাকায় তার পরিচিত কিছু লোকের সাথে তার বাগবিত-া ও বিরোধ হয়েছিল। যার জেরে ক্ষিপ্ত হয়ে সে থানায় এসে এই কা- ঘটায়।

 

এলাকাবাসীর দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে নেপথ্যে থাকা গডফাদার ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!