নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নবীগঞ্জে কিশোরগ্যাং ‘সীমান্ত-তছিব ’ আতঙ্ক

নবীগঞ্জে কিশোরগ্যাং ‘সীমান্ত-তছিব ’ আতঙ্ক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

*বন্দর প্রতিনিধি//  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় ‘সীমান্ত ও তছিব’ নামে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অপহরণের অভিযোগে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। দিনমজুর, দোকানদার, পথচারী থেকে শুরু করে সিএনজি-অটো ড্রাইভার—কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না বলে দাবি এলাকাবাসীর।স্থানীয়দের অভিযোগ:

এলাকাবাসীর দাবি, সীমান্ত নামে এক যুবকের নেতৃত্বে ১৫/২০ জনের একটি কিশোর গ্যাং নবীগঞ্জ, বাগবাড়ি কবরস্থান ও রেললাইন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয়। অভিযোগ রয়েছে, দিনে-দুপুরে প্রকাশ্যে তারা ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছে।

স্থানীয়দের ভাষ্য, এই চক্রটি আওয়ামী লীগ সরকারের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত সক্রিয় রয়েছে। তাদের থামানোর মতো কেউ নেই বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

স্থানীয়দের দাবি অনুযায়ী, নেতৃত্বদানকারী সীমান্ত ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মনির ও যুবদল নেতা রানার ভাতিজা হিসেবে এলাকায় পরিচিত। গ্যাংয়ের আরেক সদস্য হিসেবে তছিবের নামও উঠে এসেছে। অভিযোগকারীরা বলছেন, তাদের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। বিশেষ করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির মামলার কথা উল্লেখ করেন তারা।

এলাকাবাসীর আরও অভিযোগ, সীমান্তের কাছে সব সময় দেশীয় অস্ত্র থাকে এবং তার নেতৃত্বে কিশোররা বিভিন্ন অপরাধে জড়াচ্ছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, এসব ঘটনা সবার সামনে ঘটলেও এলাকার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে অসহায় পথচারী, দিনমজুর ও পরিবহন শ্রমিকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

জনসাধারণের একটাই দাবি—অভিযুক্ত সীমান্ত ও তছিবসহ পুরো গ্যাংকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

এ ঘটনায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাওসার আশার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, জনপ্রতিনিধি হিসেবে তিনি দ্রুত হস্তক্ষেপ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনবেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগ পেয়েছি। নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!