নারায়ণগঞ্জ শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক!!
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার
ফতুল্লায় কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে তানভীর আহমেদের যোগদান
নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান আতাউর রহমান মুকুলের
সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
শাহজালালে আরেক বালিশ-কাণ্ড: ৫০০ টাকার গাছের চারা ১ লাখ
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
সোনারগাঁয়ে তিতাস এর অভিযানে চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান আতাউর রহমান মুকুলের

নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান আতাউর রহমান মুকুলের

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বন্দরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন’-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই শনিবার সকালে বন্দর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা অডিটোরিয়াম কক্ষে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এবং বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরকারি কদম রসুল কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি মোঃ জান-ই-আলম।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মুকুল বলেন আমি নিজে তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারিনি, তবে সবসময় স্বপ্ন দেখেছি আমার সন্তানদের সুশিক্ষিত করার।” নিজের খাওয়া-পরা বা আরাম-আয়েশ কমিয়ে হলেও সন্তানদের পড়াশোনার পেছনে সর্বোচ্চ বিনিয়োগ করার জন্য তিনি অন্য সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশনের নির্বাহী সভাপতি শারমীন ফারজানা-এর সভাপতিত্বে মারুফ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোর্শেদ মোল্লা, বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন উপদেষ্টামোঃ রতন আলী শিকদার, নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নিতাই মজুমদার, বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন আজীবন সদস্য মুহাম্মদ নূরে আলম।
এছাড়া ও এসময় আরো উপস্থিত ছিলেন সোনামনি কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক রোজিনা আক্তার, বন্দর আদর্শ কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক শিলা আক্তার, মারিয়া আদর্শ কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক উম্মে হাবিবা, প্রভাতী কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান প্রধান শেফালী বেগম, মডেল একাডেমী প্রধান শিক্ষক আতিকা নাহার ইফা, কুশিয়ারা ইসলামিক আইডিয়াল কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা, আইডিয়াল স্কুল প্রধান শিক্ষক ফারহানা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের মহাসচিব রিনা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধার এই স্বীকৃতি আগামীতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।” পরে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে গৌরবময় সনদ ও সংবর্ধনা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!