নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বক্তব্য চাঁদাবাজবিরোধী, অত:পর চাদাঁবাজের কাছ থেকেই সাখাওয়াত-টিপুর ফুলেল শুভেচ্ছা গ্রহন!!

বক্তব্য চাঁদাবাজবিরোধী, অত:পর চাদাঁবাজের কাছ থেকেই সাখাওয়াত-টিপুর ফুলেল শুভেচ্ছা গ্রহন!!

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাস্ত কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় গতকাল শনিবার ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জনসম্পৃক্ততা একটি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিধি হিসেবে মঞ্চে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্ততা ছিলেন সদস্য সচিব আল ইউসুফ খান টিপু।
সভা চলাকালীন সময়ে মঞ্চের অপর পাশে বসে ছিলেন কুখ্যাত চাঁদাবাজ কথিত যুবদল নেতা কাজী সোহাগ। তিনি যুবলীগ নেতা খান মাসুদের সহযোগী নৌকার মাঝি সহ কয়েকজন চাঁদাবাজ নিয়ে আয়োজিত ওই জনসম্পৃক্ততা সভায় উপস্থিত ছিলেন ফুল নিয়ে। সভা চলাকালীন শুরু থেকে তার বাহিনী নিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আল ইউসুফ খান টিপুকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছটফট করছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেছিলেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না। প্রয়োজনে কানে ধরে বিএনপি থেকে বের করে দেয়া হবে। এছাড়াও তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের বেধে পুলিশে দেওয়ার জন্য। তার এমন বক্তব্যে দলীয় নেতাকর্মীরা উৎসাহিত হলেও বক্তব্যের পর মুহুর্তে পাল্টে যায় চিত্র। এর পরই দেখা যায় মঞ্চে এসে কুখ্যাত চাঁদাবাজ কথিত যুবদল নেতা কাজী সোহাগ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আল ইউসুফ খান টিপুকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাস। এতে মুহুর্তে দলীয় নেতাকর্মীদের সমালোচনার মূখে পড়েন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আল ইউসুফ খান টিপু সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, সরকারের পতনের পর কাজী সোহাগ বিভিন্ন স্থানে চাঁদাবাজি, প্রভাব খাটানো, এমনকি দখলের মতো অভিযোগ রয়েছে তার নামে। যেখানে চাঁদাবাজ বিরোধী বক্তব্য দিয়েছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেখানে কিভাবে চাঁদাবাজের হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন। এমন ঘটনায় বিভিন্ন ভাবে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দলীয় নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!