নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরের ভাগ্য কি তবে অপরাধীদের হাতে?

বন্দরের ভাগ্য কি তবে অপরাধীদের হাতে?

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ব্যর্থ ওসির অপসারণ চাই?: ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর থানার আইন-শৃঙ্খলার অবনতি এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, তার প্রমাণ মিললো খোদ পুলিশের ওপর বর্বরোচিত হামলা ও সরকারি শর্টগান ছিনতাইয়ের ঘটনায়। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছেন বন্দরের ভাগ্য কি তবে অপরাধীদের হাতে জিম্মি হয়ে পড়েছে? একজন অদক্ষ ও অদূরদর্শী অফিসার ইনচার্জের (ওসি) অধীনে বন্দরের মতো জনবহুল এলাকা এখন ডাকাত ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসির চরম ব্যর্থতায় সাধারণ মানুষের পাশাপাশি এখন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরাও জীবনের ঝুঁকিতে রয়েছেন।

নিরাপত্তার বদলে মিলছে অপরাধের মহোৎসব:

ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন যোগদানের পর থেকে বন্দরে অপরাধ দমনের চেয়ে ‘তদবির’ ও ‘নিভৃত বাণিজ্য’ বেশি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা-মাধবপাশা এলাকা: যেখানে প্রতিনিয়ত পথচারীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। চৌধুরী বাড়ি-রুস্তমপুর ব্রিজ সংলগ্ন এলাকা: যা ঝোপঝাড় ও অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। দাশেঁওগাও-ধামগড় সড়ক: এই দীর্ঘ নির্জন রাস্তায় রাতের বেলায় ছিনতাই ও ডাকাতি চালিয়ে যাচ্ছে। অথচ পুলিশি টহল বা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কোনো নজির নেই। গত শুক্রবার রাতে পুলিশের ওপর হামলা এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ওসির নেতৃত্বের চূড়ান্ত ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে।

সচেতন মহল মনে করেন, যদি অপরাধীদের মনে আইনের ভয় থাকতো, তবে তারা খোদ পুলিশকে কুপিয়ে অস্ত্র নেওয়ার সাহস পেত না।

ওসির অপসারণ এখন জনদাবি:

বন্দরের সাধারণ মানুষ আজ নিজেদের জানমাল নিয়ে শঙ্কিত। সন্ধ্যার পর রাস্তায় বের হওয়া এখন মৃত্যুঝুঁকির সমান। একজন ব্যর্থ ও বাণিজ্যিক মানসিকতার ওসির অধীনে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে।

ভুক্তভোগীদের একটাই দাবি অবিলম্বে এই অদক্ষ ওসিকে প্রত্যাহার করে একজন সাহসী ও দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হোক। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপই পারে বন্দরকে এই অন্ধকার সময় থেকে উদ্ধার করতে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!