নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে কৃষকলীগ নেতার বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া

বন্দরে কৃষকলীগ নেতার বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, কুপিয়ে জখম এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবক বর্তমানে খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার বাসিন্দা কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা মুরগী ব্যবসায়ী মো. হারুন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদরের দিগুবাবুর বাজার এলাকায় ব্যবসা করে আসছেন। একই এলাকার বাসিন্দা রাসেলের কাছে তিনি ধার হিসেবে ২১ হাজার ৫০০ টাকার মুরগী বিক্রি করেন। কিন্তু ওই টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

গত ১৭ এপ্রিল দুপুর ১২টার দিকে হারুনের ছেলে রাকিবুল হাসান আলিফ (২২) বন্দর ঘাট এলাকায় গিয়ে পাওনা টাকা চাইলে অভিযুক্ত রাসেল ও হাসান এবং তাদের সহযোগী ওসমান ও সিফাতগং তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার কাছ থেকে ব্যবসার নগদ ২০ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ওইদিন বিকাল ৩টার দিকে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হারুন।

এর জেরে একই দিন বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ ১০-১৫ জনকে নিয়ে হারুনের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আলিফের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া তার গলায় থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

হামলায় হারুনের ভাগিনা মাওয়াত (২৫) গুরুতর আহত হন। বাধা দিতে গেলে স্থানীয় নারীসহ আরও কয়েকজনকে মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলেও অভিযোগ করা হয়েছে।

বর্তমানে আহত আলিফ খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী হারুন অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং তারা তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!