নারায়ণগঞ্জ বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর উপজেলা প্রেসক্লাবের শোক
কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু:
বন্দরে চাকরির প্রলোভনে যুবক অপহরণের চেষ্টা: অপহরণকারীকে পুলিশে দিল জনতা
সংযুক্ত আরব আমিরাত থেকে কি বেনজীরকে ফেরানো যাবে?
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক
‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী জাহের মোল্লা প্রকাশ্যে!
রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের শোক
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক
বিএনপি নেতাদের সাথে বিল্লালের আতাঁত, আবারো কায়েম করেছে ত্রাসের রাজত্ব!
বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার
বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক
বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির! থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বিএনপির দোয়া
অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে আমতলী থানার শ্রেষ্ঠত্ব
রাউজানে যুবদল নেতা: হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
সাংবাদিক ইমরান মৃধার জন্মদিনের শুভেচ্ছা 
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার!
ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে চাকরির প্রলোভনে যুবক অপহরণের চেষ্টা: অপহরণকারীকে পুলিশে দিল জনতা

বন্দরে চাকরির প্রলোভনে যুবক অপহরণের চেষ্টা: অপহরণকারীকে পুলিশে দিল জনতা

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে ভোলা থেকে ডেকে এনে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে।

 

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার ঘারমোড়া এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে অপহৃতকে উদ্ধার করে এবং সাহাদাত (২৮) নামে এক অপহরণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে চক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

 

ভুক্তভোগী শাকিল (২৫) ভোলা জেলার দৌলতখান উপজেলার আহাম্মদপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে। তিনি জানান, কয়েকদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে সাহাদাতের সঙ্গে তাঁর পরিচয় হয়। সাহাদাত তাঁকে জাহাজে ওয়েল্ডিং কাজের আশ্বাস দিয়ে বন্দরে আসতে বলেন। চাকরির আশায় বুধবার সকালে শাকিল নির্ধারিত স্থানে পৌঁছালে সাহাদাত, রাব্বি ও আক্তার তাঁকে জিম্মি করে পাশের একটি নির্জন আমবাগানে নিয়ে যায়। সেখানে তাঁকে মারধর করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালায় তারা।

 

সকাল সাড়ে ৮টার দিকে ঘারমোড়া এলাকার ইমান শরীফের আমবাগানে শাকিলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। জনতার উপস্থিতি টের পেয়ে রাব্বি ও আক্তার দৌড়ে পালিয়ে গেলেও সাহাদাতকে হাতেনাতে পাকড়াও করা হয়। উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম (গণপিটুনি) দেওয়ার পর বন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়।

 

এ ঘটনায় ভুক্তভোগী শাকিল বাদী হয়ে আটক সাহাদাত এবং পলাতক রাব্বি ও আক্তারের বিরুদ্ধে বন্দর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সাহাদাতকে বৃুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

বন্দর থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামী রাব্বি (মৃত মোস্তফা মিয়ার ছেলে) এবং আক্তার (মৃত চারু মিয়ার ছেলে)-কে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। অপহরণ ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ হুঁশিয়ারি দিয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!