নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

বন্দরে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি : বন্দরের মদনপুর এলাকায় ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আপেল মারুফের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে বিয়ে করতে চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিয়ে করতে রাজি না হওয়ায় ওই স্কুল শিক্ষার্থীকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়।

 

রোববার ২৬ অক্টোবর ওই ছাত্রীর মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এছাড়াও ওই ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিবারকে ব্লাক মেইলিংয়ের চেষ্টা করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই শিক্ষার্থীর মা।

 

অভিযুক্ত আপেল মাহমুদ ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক। সে মদনপুর ফুলহর এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।

 

অভিযোগে বাদী উল্লেখ করেন, তার মেয়ে প্রতিদিনের ন্যায় গত ১৪ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১নং বিবাদী (আপেল মারুফ) আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং জোরপূর্বক তার মতের বিরুদ্ধে তাকে বিয়ে করতে চায়। আমার মেয়ে বিবাহের প্রস্তাবে রাজি না হলে উল্লেখিত ১নং বিবাদী আমার মেয়েকে শারীরিক ও মানষিক নির্যাতন করে। পরবর্তীতে আমার মেয়েকে খোঁজাখুজি করার চেষ্টা করলে লোকমারফত জানতে পারি ১নং বিবাদীর বাসায় আমার মেয়ে অব¯’ান করছে। গত ১৫অক্টোবর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গেদের সাথে নিয়ে আমার মেয়েকে ১নং বিবাদীর বাসা থেকে নিয়ে আসি। আমার মেয়েকে ১নং বিবাদীর বাসা থেকে আনার পর থেকে ১নং বিবাদী আমাকে সহ আমার পরিবারের সবাইকে প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। উল্লেখিত ১নং বিবাদী আইন অমান্যকারী ও নেশাগ্রস্ত খারাপ প্রকৃতির লোক। বিবাদী আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি।

 

শিক্ষার্থীর মা ও অভিযোগের বাদী জানান, ঘটনার দিন আমি খবর শুনে অসু¯’ হয়ে পড়লে আমাকে ঢাকায় বনশ্রিতে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দিন মদনপুরে মার্কেটে আমার স্বামীও অসুস্থ্য’ হয়ে পড়লে তাকে বারাকহ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এলাকায় বিষয়টি জানাজানি হলে গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে এগিয়ে আসলে আপেল মারুফ এর ভাই মোমেন ও আল-আমিন আমার মেয়েকে ফিরিয়ে এনে দেওয়ার দায়িত্ব নেন। এরপর তারা কাগজে লিখিত নিয়ে আমার মেয়েকে ফেরত দেন এই শর্তে যে এ ব্যাপারে আমরা পুলিশের কাছে যাবোনা। কিন্তু গত কয়েকদিন যাবত আমার মেয়ের ছবি দিয়ে ফেসবুকে নানান ধরনের কথাবার্তা লিখছে এবং আমাদের ব্লাকমেইল করার চেষ্টা করায় আমরা বাধ্য হয়ে আজকে বন্দর থানায় অভিযোগ দিয়েছি।

 

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। এ ব্যাপারে অভিযোগটি তদন্তকারী কর্মকর্তা ধামগড় ফাঁড়ির এস.আই হানিফ জানান অভিযোগের এখন পর্যন্ত আমি থানা থেকে অবগত হইনি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!