নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বেতন ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে জামালপুরে ডাক কর্মচারীদের ধর্মঘট
অসুস্থ সাবেক যুবদল নেতাকর্মী ও পরিবারের শয্যা পাশে খোরশেদ
জামালপুরে স্ত্রী হত্যা মামলায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জনি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শেরপুরে বাস চাপায় ব্যবসায়ী নিহত 
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ
বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন, ভেঙ্গে পড়ার আশঙ্কা
বন্দরে ডাকাতির ৭০ পিস ব্যাটারিসহ ২ ডাকাত গ্রেফতার
চাঁদাবাজির বিরুদ্ধে সাইনবোর্ড পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ
ছাত্র হত্যা মামলায় জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার
ভাবনার খায়ালে জুলাই ২৪
বৃষ্টিতে ভিজে এইচএসসি পরিক্ষার্থী- অবিভাবকদের জন্য টিম খোরশেদের পানি বিতরণ
শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে?
একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা : ডিসি মো: রায়হান কবির
‘কুত্তা’ আখ্যায় সিজান হত্যা মামলা ঢাকতে শিশুদের ব্যবহার, তীব্র ক্ষোভ
দেওভোগ মাদ্রাসায় প্রশাসনিক দুর্নীতির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী, প্রশ্নের মুখে মুহতামিম
নাসিকের সীমানা সম্প্রসারণে চার ইউনিয়ন অন্তর্ভুক্তির পরিকল্পনা
শেরপুর কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন 
জামালপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল
টানবাজারে লিকো লিমিটেডের অবাধে মদ বিক্রি! মাদকাসক্ত হচ্ছে যুবসমাজ
শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা
অসুস্থ ফটো সাংবাদিক আমির হোসেনের পাশে বন্দর উপজেলা প্রেসক্লাব
ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়ে প্রকাশ্যে আওয়ামী দোসর সবুজ
আড়াইহাজারে লোকালয়ে কুমির, আতঙ্কে নদীপারের মানুষ
আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত
আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই
আমতলীর রিপন কাজী হত্যা: চট্টগ্রাম থেকে দুই আসামি গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন, ভেঙ্গে পড়ার আশঙ্কা

বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন, ভেঙ্গে পড়ার আশঙ্কা

প্রকাশিতঃ

সাংসদ আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা

বন্দর প্রতিনিধি: নারায়নগঞ্জের  বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুরে খালের উপর সেতুটি ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। ঝুকিপূর্ণ সেতু  দিয়ে প্রতিদিন ভারী ভারী যানবাহন চলাচল করছে।   সেতুটি যেকোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সরেজমিনে দেখা মিলেছে। এদিকে বন্দর উপজেলা উপ সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ মিঞা মুঠোফোনে জানান, ‘আমরা এ ব্রিজটির দৈন্যদশার বিষয়ে অবগত।  কিছু জটিলতার কারণে কাজটি হয়নি।

সেতুটির নির্মাণ কাজ দ্রুত করার জন্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ এড আবুল কালাম ও তার রাজনৈতিক সচিব মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক  এবং সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

যানবাহন ও বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করছেন প্রতিদিন। সেতুটি বহুবছর আগে নির্মিত এবং বিগত কয়েক বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।

বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে যাত্রীরা এ পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। কয়েক বছর আগেই সেতুটির মাঝের রাস্তায় ফাটল ধরেছে এবং পলেস্তারা খুলে খালের পানিতে পড়ে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত। সেতুটির অধিকাংশ হাতল যানবাহনের ধাক্কায় ভেঙ্গে গেছে ও পলেস্তারা খসে গেছে । কোথাও রড বের হয়ে আছে, আবার কোথাও নেই রডের অস্তিত্ব। এ যেন যাত্রীদের এক মরণফাঁদ।

যাত্রী আর চালকরা বলছেন দ্রুত সেতুটির বিষয়ে সিদ্ধান্ত না নিলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ৩ বছর আগে সেতুটির নির্মাণ কাজ শুরুর কথা ছিলো এবং খালের উপর ডাইভারশন রোড বানানোর জন্য কিছু কাজ করে আচমকা কাজটি বন্ধ হয়ে যায়।

রহিম নামের এক যাত্রী বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে যাতায়াত করছি। কিন্তু এটা তো আমাদের কাম্য নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ যেন দ্রুত নতুন সেতু নির্মাণ করা হয়’।

সিরাজ নামের এক যাত্রী বলেন, ‘ব্রিজের মাঝে গর্তের সৃষ্টি হয়ে পলেস্তারা খুলে পড়েছে, সেই গর্ত স্টিলের প্লেট দিয়ে ঢেকে রাখা হয়েছে। বুঝাই যাচ্ছে সেতুটি কতটা ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই নতুন সেতু দ্রুত নির্মাণ করা হউক’।

এ বিষয়ে বন্দর উপজেলা উপ সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ মিঞা মুঠোফোনে জানান, ‘আমরা এ ব্রিজটির দৈন্যদশার বিষয়ে অবগত। ডাইভারশন রোড বানানো নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ঠিকাদার কাজটি করতে অপারগতা প্রকাশ করায় নির্মাণ কাজটি আটকে যায়। আমরা পুনরায় প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ব্রিজের নির্মাণ কাজটি শুরু করা যাবে’।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!