নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে থানা বিএনপির লিফলেট বিতরণ

বন্দরে থানা বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিতঃ

বন্দর থানা বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪ টায় নাসিক ২৩নং ওয়ার্ডস্থ কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান,
সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা, শাহ ফতেহ রেজা রিপন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম বলেন, আজকে এখানে যারা উপস্থিত আছে সবাই স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার কেউ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রেহাই পায়নি। দল ও দেশের স্বার্থে আমরা সবাই যার যার অবস্থান থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেছি। মামলা হামলার শিকার হয়েছি। আজকে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন কর্মসূচিতে অংশ গ্রহন করেছি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দদের কাছে একটাই দাবি দলের ত্যাগী নেতাদের হাতে ধানেরশীষের প্রতিক তুলে দিন। ত্যাগী নেতাদের মধ্যে যাকেই মনোনয়ন দিবেন আমরা তার পিছনে নির্বাচন করবো।

মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে লিফলেট বিতরণ কর্মসূচি জনস্রোতে পরিনত হয়েছে। আর এটার মূল কারন এখানে যারাই উপস্থিত আছে সবাই মাঠ পর্যায়ের ত্যাগী নেতা। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যাকে দল থেকে প্রাথমিক ভাবে নমিনেশন দেয়া হয়েছে, তিনি স্বৈরাচারী সরকারের আমলে তাদের সাথে আতাত করে নিজের ব্যবসাকে বড় করে তুলেছেন অথচ দলের মধ্যে তার কোন অবদান নেই। এ বিষয় দলের হাই কমান্ডের কাছে লিখিত আবেদন করেছি এই আসনের প্রার্থীতার বিষয় রিভিউ করতে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয় আমাদের  মতামত নিয়েছেন অচিরেই এটার ফলা ফল আমরা পাবো। দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে আমরা তার হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।

মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, নির্বাচন পন্ড করার জন্য একটি দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। দেশ নায়ক তারেক রহমান যেন দেশে আসতে না পারে সেই জন্য আর্ন্তজাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনবোই আনবোই।
দলের মনোনয়ন নিয়ে তিনি বলেন আমরা দলের ত্যাগী নেতাদের মনোনয়ন দেয়ার জন্য দেশনায়ক তারেক রহমান সহ শীর্ষ নেতাদের কাছে আহবান করেছি। দল যাকে মনোনয়ন দিবে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তি শালী করার জন্য ধানের শীষের পক্ষে কাজ করবো।
মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, আমরা আজকেই এই লিফলেট বিতরন কর্মসূচিতে আহবান করবো দলের ত্যাগী নেতাদের মধ্য থেকে মনোনয়ন দেয়া হউক আমরা তার পিছনে দলের পক্ষ হয়ে কাজ করবো। কারন দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা হয় তাহলে দলের তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা সম্ভব হবে না। কারন দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে সরাসরি যোগাযোগ ত্যাগী নেতাদের। তাই আমি দলের হাই কমান্ডের কাছে আহবান করবো মনোনয়ন রিভিউ করা হউক। এতে করে দল ও দলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।
এর আগে দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। পরে বন্দরস্থ নাসিকের বিভিন্ন ওয়ার্ড পদক্ষিন শেষে সিরাজউদ্দৌল্লাহ মাঠের সামনে গিয়ে শেষ হয়।

বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপি নেতা সোলেইমান, মনির হোসেন, মোহাম্মদ হোসেন কাজল, মনির হোসেন পনেজ, মেজবাহ উদ্দিন স্বপন, মহানগর যুবদল নেতা শফিকুর রহমান শফিক, দর্পন প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!