নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে পলিথিনে মোড়ানো ঘরে অসহায় বৃদ্ধার বসবাস

বন্দরে পলিথিনে মোড়ানো ঘরে অসহায় বৃদ্ধার বসবাস

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি:পলিথিনে মুড়ানো ঘরে অসহায় বৃদ্ধার বসবাস। ধামগড় ইউপি ইস্পাহানী বাজার থেকে লাঙ্গলবন্দ স্নানের ঘাটে  যাওয়ার পথে রাস্তার পাশে চৌরারবাড়ি এলাকায় সাটানো জরাজীর্ণ ভাঙ্গা ঘরে বসবাস করে ষাটোর্ধ্ব বৃদ্ধা আনোয়ারা বেগম।

 

বৃদ্ধা আনোয়ারা বেগমের সাথে কথা হলে তিনি জানান, স্বামীকে নিয়ে পর এই ঘরেই বসবাস করতেন তিনি ।

 

স্বামীর মৃত্যুর পর, স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতি নিয়েই বেচে আছেন এই বৃদ্ধা। এক সময় স্বামীকে নিয়ে সুখের সংসার ছিল আনোয়ারা বেগমের। বেশ কিছু দিন আগে স্বামীর মৃত্যুর পর এখন মানবেতর জীবন যাপন করছে তিনি। এখন বার্ধক্যের কারণে তিনি নিজের কাজ করতে পারেন না, সংসার চলে মানুষের দান দক্ষিণায়।

 

সরেজমিনে দেখা যায়, পলিথিনে সাটানো ভাঙ্গা জরাজীর্ণ ঘরে মাটির বিছানায় শুয়ে আছেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা ঠিকমতো স্পষ্ট করে কথাও বলতে পারেন না।

 

ঘরের এক পাশে মাটিতে বিছানা বিছিয়ে শুয়ে বসে এবাদত বন্দেগী করে সময় কাটিয়ে দিচ্ছেন। সেখানেই পার করছেন বছরের পর বছর। মানুষের দান সদগার টাকায় চলে বৃদ্ধা আনোয়ারার সংসার।

 

 

 

স্থানীয়রা জানায়, এক ছেলে ও মেয়ে সন্তানের জননী আনোয়ারা বেগম। অন্যের সহযোগীতায় কোন রকম মেয়েকে বিয়ে দিতে পেরেছেন। এক ছেলে বিয়ে করে শশুড় বাড়িতেই থাকেন। সব কিছু হারিয়ে আনোয়ারা বেগম এখন দিশেহারা।

 

অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগম বলেন, একদিকে স্বামী মারা গিয়েছে অন্যদিকে সন্তান  আমার পাশে নেই, তাই স্বামী সন্তান সবই গেছে। এখন শুধু জড়াজীর্ন ঘরে বসবাস। সরকার কিংবা দানশীল সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন সহ কোন দয়ালু ব্যাক্তি যদি আমার ঘরটি মেরামত করে দিতেন তাহলে হয়ত শেষ জীবনটা ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে  কাটিয়ে দিতাম

 

স্থানীয় ধামগড় ইউপি কামাল চেয়ারম্যান বলেন, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরেই ভাঙ্গা ঘরে থেকে কষ্টে দিন কাটাচ্ছেন । সরকারি সহযোগিতা পেলে কিছু স্বস্তি পাবে। জড়াজীর্ন ভাঙ্গা ঘরে ময়লা আবর্জনার সঙ্গে দিন কাটছে তার। আমরা মাঝেমধ্যে সামান্য সহযোগিতা করি কিন্তু তা দিয়ে কিছুই হয় না। সরকারিভাবে বড় বরাদ্দ দিয়ে ঘরটি মেরামত করেনদিলে হয়ত তার শেষ জীবনটা ভালোভাবে কাটতে পারে।

 

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, বৃদ্ধা আনোয়ারার  খোঁজ নিয়ে তাকে সহযোগিতা করা হবে। এছাড়া পরবর্তীতে তাকে অগ্রাধিকার ভিত্তিতে ঘর দেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!