বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ জুলাই) বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ ধামগড় ইউনিয়নের কামতাল এলাকার মোহাম্মাদ আলীর ছেলে নুরুজ্জামান মোল্লা, সোনাকান্দা এলাকার রাজিবের দুই ছেলে সোহান ও শোয়ান এবং রুপালী আবাসিক এলাকার বাবু।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার পৃথক কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।




