নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে বিএনপি সভাপতির টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল

বন্দরে বিএনপি সভাপতির টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের লাখ টাকা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অডিও রেকর্ডটি ভাইরাল হয়।

 

জানা গেছে, ধামগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সফুরউদ্দিনের ছেলে জাহাঙ্গীরের সাথে অভিযুক্ত বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া অডিওতে শোনা গেছে, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, ‘তোমরা কি আমারে পাগল মনে করছো, নাকি আমি ছাগল। নাকি আমি কচুরী যেদিকেই ভাটা যায় সেদিকেই তোমরা আমাকে পাগলের লাগানি বেচা কিনা করবা। তোমারে আমি বলছি, সকালে ১ লাখ টাকা নিয়ে আসো। কিন্তু তুমি আসলা না, বললা তোমার কাছে টাকা নাই। আমার কিন্তু মাথা গরম হইলে তোর বাবারে বেড় কইরা টাকা নিমু। তোর কাছ থেকে আর নিতাম না। তুই আমারে কেন বলছোস ১ লাখ টাকা দিবি তুই সকালে বেশি কথা না বইলা টাকা নিয়া আয়। না হইলে তোর গাড়ি আমার কাছে বন্দক রাখ। আমার বেশি কথা বলতে ইচ্ছা করতাছে না। তুই সকালে সুন্দর মতো টাকা নিয়া আয়। পরে তোর বাবারে থেকে বেড় কইরা পরে টাকা নিমু। তুই ম্যানেজ কইরা ১ লাখ নিয়া আয় তোর হিসাব শেষ পরে তোর বাবার থেকে আমি টাকা নিমু।’ পরে হিরণের কাছ ফোন নিয়ে আরেকজনকে বলেন, তুই কালকে ১ লাখ টাকা নিয়া আয় বাকিরা ভাইয়ে দেখতাছে। তোরে তো আল্লাহ কম দেয় নাই।  সকাল ৮টা বা ৯টার দিকে টাকা রেডি রাখিস আমি আইসা নিয়া যামুনে।

জানা গেছে, সফুরউদ্দিন মেম্বার বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামি। সেই মামলায় তিনি জেলেও গেছেন। বর্তমানে তিনি জামিনে আছেন। আর সেই মামলা থেকে খালাস পেতে ও জেল থেকে বের করে আনতে ধামগড় ইউনিয়ন পরিষদের মেম্বার সফুরউদ্দিনের ছেলেকে ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।

 

এ বিষয়ে জানাতে চাইলে ধামগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সফুরউদ্দিন বলেন, মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে ও জেল থেকে ছাড়িয়ে আনার কথা বলে তিন দফায় আমার পরিবারের সদস্যদের কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে বিএনপি নেতা হিরণ সহ তার সহযোগীরা। যথাক্রমে ১৩, ৫ ও ১ লাখ টাকা নিয়েছে তারা। সর্বশেষ প্রায় দেড় মাস আগে আমার ছেলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে। সেই ঘটনার অডিও রেকর্ড আপনারা পেয়েছেন। তাছাড়া গত ৫ আগস্টের পরে সে আমার ৪টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার অনেক ক্ষতি সে করেছে।

 

মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমার বিরুদ্ধে ২০২২ সালে একটি মামলায় ফাঁসানো হয়। পরে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪টি মামলা দিয়েছে ওই বিএনপি নেতা হিরণ সহ তার লোকজন। এই মামলাগুলো সব রাজনৈতিক মামলা।

 

বিষয়টি অস্বীকার করে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, আমি কোন টাকা চাইনি ও নেইনি। অডিও রেকর্ডটি এডিট করা। বরং তার পরিবারের সদস্যরা আমাকে বার বার ফোন করে বিরক্ত করেছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!