নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় সহ চোরাকারবারি আটক

বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় সহ চোরাকারবারি আটক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের বন্দর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য বোঝাই কাভার্ড ভ্যান জব্দ করেছে র‌্যাব-১১। এসময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ মে) রাতে বন্দর থানাধীন মদনপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে র‌্যাব-১১-এর স্থাপনকৃত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস চোরাইপথে এনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপর মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করা হয়।

রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের সময় একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে কাভার্ড ভ্যান চালককে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন: যশোরের মনিরামপুর থানার পলাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মিকাইল হোসেন রয়েল (৩১)।

তল্লাশিকালে কাভার্ড ভ্যানের পেছনের দরজা খুলে ৩,৬১৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৫৪ পিস থ্রি-পিস পাওয়া যায়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মিকাইল।

জিজ্ঞাসাবাদে মিকাইল জানায়, দীর্ঘদিন ধরে তার মালিক আরিফ মজুমদার এবং ম্যানেজার খোরশেদসহ অজ্ঞাত আরও ২-৩ জন মিলে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে আনছে। মিকাইল আরও জানায়, সে ৭-৮ মাস আগে মাসিক ২০,০০০ টাকা বেতনে আরিফ মজুমদারের প্রতিষ্ঠানে চালক হিসেবে যোগদান করে।

গত ৩১ মে বিকেল ৫টার দিকে আরিফ মজুমদারের লোকজন কসবা সীমান্তের কাঠেরপুল এলাকা থেকে ভারতীয় শাড়ি ও থ্রি-পিসগুলো কাভার্ড ভ্যানে উঠিয়ে দেয়। এরপর একটি প্রাইভেটকারে পণ্যের পাহারা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

র‌্যাব-১১ জানায়, আটক চালক ও জব্দ করা মালামালসহ কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!