বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে ব্যাপক গনসংযোগ করেছে তার সহধর্মিনী নার্গিস মাকসুদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দর থানার ২০ নং ওয়ার্ডের ফরাজিকান্দা, দড়ি সোনাকান্দা এলাকার তিনি ব্যাপক গনসংযোগ করেন।
গনসংযোগ কালে নার্গিস মাকসুদ বলেন,
অনেক ষড়যন্ত্র হয়েছে। বর্তমানেও ষড়যন্ত্র চলছে। জনগনই মাকসুদ চেয়ারম্যানের শক্তি। ভোট আপনাদের পবিত্র আমানত। আপনারা দেশের সন্তান হিসেবে মাকসুদ হোসেনকে আবারও ভোট দিয়ে এমপি পদে নির্বাচিত করবেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বন্দরের বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকবৃন্দ।




