নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বন্দর খেয়াঘাটে অবৈধভাবে অর্ধ কোটি টাকা চাদাবাজি !

বন্দর খেয়াঘাটে অবৈধভাবে অর্ধ কোটি টাকা চাদাবাজি !

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার: সকল কিছু চলছে সেই স্বৈরচারী সরকারের স্ট্যাইলে। কলকাঠিও নাড়ছে স্বৈরচারী সরকারের কিছু নেতা। পূর্বের তুলনায় চাঁদাবাজি আরো দ্বিগুন হয়েছে। ৫ আগস্টের পর দোসররা পালিয়ে গেলে দখলে নেই বিএনপির নেতারা। খেয়াঘাট স্ট্যান্ডের সাথে যোগ করেছে রুপালী গেইটমুখি মিশুক স্ট্যান্ড। সিটি করপোরেশন টোল আদায় বন্ধ থাকলেও স্ট্যান্ডের নীরব চাঁদাবাজিতে অতিষ্ট হলেও কেউ মুখ খুলতে সাহস পায় না।

তবে কঠোর অবস্থানে যাওয়ার হুশিয়ারি করেছেন ওসি গোলাম মোক্তার আশরাফ। তিনি বলেন

নাসিক প্রশাসক, নির্বাহী কর্মকর্তা আছে। দখলমুক্ত করতে অচিরেই আমরা যৌথভাবে এবং কঠোর অবস্থানে গিয়ে অভিযান দিব। জনগণের স্বার্থে অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন বন্দর থানা পুলিশের পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা।

তিনি আরো বলেন,  শহরে দখলমুক্ত করতে নাসিক প্রশাসককে যেমন সার্বিক সহায়তা করেছে পুলিশ।  অবৈধ দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধে বন্দর থানা প্রশাসন সর্ব্বোচ ও কঠোর অবস্থানে গিয়ে যৌথভাবে অভিযান দিব।

 

নারায়ণগঞ্জ বন্দর ১নং সেন্ট্রাল খেয়াঘাট এখন বহুরুপীয় চাদাবাজদের নিয়ন্ত্রনে। খেয়াঘাটের যাত্রী ছাউনী দখল করে দোকান বসিয়ে চলছে চাদাবাজি। বেবিষ্ট্যান্ডের একপাশে রয়েছে অবৈধ বাজার ও রাস্তা দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে মোটা অংকের চাদাবাজি করছে বিএনপির একটি প্রভাবশালী চক্র। সরকার পতনের পর একটি চক্র চাদাবাজদের সাথে মিলে অবৈধ এই চাদাবাজির ঘটনাটি আড়াল করতে সুবিধা নিচ্ছে বলে জানাগেছে।

সম্প্রতি বন্দর ঘাট থেকে চাদাবাজি করার সময় সোহাগ নামে এক চাদাবাজকে বন্দর থানা পুলিশ আটক করে চাদাবাজির মামলায় আদালতে প্রেরন করেছিল।

 

এ ব্যাপারে চরম ক্ষোভ প্রকাশ করেছে সাধারন জনতা ও ভূক্তভোগী যাত্রী সাধারন।

 

ক্ষোভ প্রকাশ করে তারা জানান,স্বৈরাচার সরকার পতন হয়েছে। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষে ছাত্র সমাজ জীবন দিয়েছে। অথচ বাস্তবতা ভিন্ন। বন্দর খেয়াঘাটে যাত্রী ছাউনীতে যাত্রীরা চলাচল করবে। এখানে ক্লান্ত পথচারীরা বিশ্রাম নিবে। অথচ রাজনৈতিক পরিচয়ে কতিপয় চাদাবাজরা যাত্রী ছাউনীতে দোকান বসিয়ে চাদাবাজি করছে। জনভোগান্তি সৃষ্টি করছে। তাহলে দিনশেষে  কি দাড়ালো? বৈষম্য হীন সমাজ গড়তে ছাত্রসমাজ রক্ত দিল,প্রান দিল কিন্তু বৈষম্য রয়েই গেল। এই চাদাবাজদের আইনের আওতায় আনতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

তথ্যসুত্রে জানা গেছে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মূখে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যায় বন্দর বেবিষ্ট্যান্ড ও সিএনজি মালিক সমিতির সভাপতি ও ছাত্রলীগ নেতা খান মাসুদ। সরকার পতনের পর বন্দর ষ্ট্যান্ডের নিয়ন্ত্রন স্থানীয় বিএনপি নেতারা।

 

জনভোগান্তি সৃষ্টি করে অবৈধভাবে চলছে এ চাঁদাবাজি। এছাড়াও বন্দর ১নং সেন্টাল খেয়া ঘাটের নদীর পূর্ব পাড়ে ইজারার নামে প্রতিদিন হাজার হাজার টাকা অবৈধ ইজিবাইক থেকে চাঁদাবাজি করছেন বিএনপি পরিচয় দানকারী একটি চাঁদাবাজ সিন্ডিকেট।

 

এ বিষয়ে একজন ইজিবাইক চালক জানান, আমরা প্রতিদিন ২০টাকা করে চাঁদা দেই। আমাদের এখানে প্রায় ২০০ থেকে ২৫০ অটো চলাচল করে। বন্দর ঘাটের সামনে আসলেই তাদের ২০ টাকা করে দিতে হয়। তারা স্থায়ী লোক তাদের টাকা না দিলে এখানে গাড়ি রাখতে দেয়না এবং মারধর করে।

 

এ বিষয়ে একজন মিশুক চালক বলেন,এখানে ৩০০ থেকে ৪০০ মিশুক গাড়ি চলে। টোকেন এন মাধ্যমে ২০ টাকা করে নিয়ে যায়। বন্দর বাজারের সামনের থেকে এই টাকা তুলে। তিনি আরও জানান, সড়কে গাড়ি চালাতে হলে তাদের ২০ টাকা করে দিতে হয়, টাকা না দিলে মারধর করে।  অনেক সময় চাকা ফুটা করে দেয়।

 

এ বিষয়ে খেয়া ঘাট এলাকার স্থায়ী কয়েকজন জানান, আগের সরকারের আমলে খান মাসুদ একক নিয়ন্ত্রন করতো। এখন তো নেতার অভাব নাই। বিএনপি নেতার প্রভাব দেখিয়ে এখানে একটি সিন্ডিকেট চাঁদাবাজি করেন। আমরা জানি তারা সিএনজি স্ট্যান্ড সিটি কর্পোরেশন থেকে ট্রেন্ডার আনেন কিন্তু সিএনজি স্ট্যান্ডের ট্রেন্ডার এনে তারা ব্যাটারী চালিত অটো রিকশা ও মিশুক থেকে ২০ টাকা করে তুলেন। তবে চলতি বছর টেন্ডার হলেও নাসিক প্রশাসক পরে তা বন্ধ করে দেয়।

এ বিষয়ে নাসিক প্রশাসক এড.শাখাওয়াত হোসেন খানের মোবাইল নাম্বারে ফোন দিয়ে পাওয়া যায়নি।

 

এই স্ট্যান্ডে রয়েছে বিশাল এক সিন্ডিকেট। বন্দর থানা যুবদল নেতা——সহ কয়েকজন মিলে এই অবৈধ স্ট্যান্ডগুলো থেকে তাদের লোক দিয়ে চাঁদা তুলেন।

 

তথ্যমতে,বন্দর ১নং খেয়া ঘাটে ২শত থেকে ৩শত ব্যাটারী চালিত অটো চলে।২০ টাকা করে ৩শত অটো থেকে প্রতিদিন ৬হাজার টাকা চাঁদা তুলা হয়। যার বছরে ২০ লক্ষ টাকা চাঁদা তোলা হয়। এবং মিশুক থেকে প্রতিদিন ৮ হাজার টাকা চাঁদা উঠানো হয়। বছরে মিশুক থেকে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা চাঁদা তুলা হয়। আর অবৈধ দোকান রয়েছে দেড় শতাধিক। প্রতিদিন দোকান ভাড়া বিদ্যুৎসহ প্রায় ২০ হাজার টাকার মতো উঠানো হয়। তাছাড়াও বৈধ ইজারার সিএনজির স্ট্যান্ড থেকে বছরের ২০ লক্ষ টাকা চাঁদা তোলা হয়। বছরে এই অর্ধ কোটি টাকা বিএনপি পরিচয়দানকারী চাঁদাবাজদের পকেটে যায়। এ ব্যাপারে প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে বলে জানা গেছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!