নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বৈষম্য আন্দোলনকে আপনারা কুক্ষিগত করবেন না: টিপু 

বৈষম্য আন্দোলনকে আপনারা কুক্ষিগত করবেন না: টিপু 

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েদের শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন। আপনারা এখন কেন বৈষম্য সৃষ্টি করছেন। আপনারা কেন রাজনৈতিক দল করেছেন, কেন এনসিপি খুলেছেন । যাইহোক আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা রাজনীতি করবেন মাঠে খেলবেন এটাই তো স্বাভাবিক কিন্তু আপনারা কেন পুলিশ বিডিআর সেনাবাহিনী প্রশাসন ব্যবহার করে রাজনৈতিক দল পরিচালনা করেন মিছিল করেন সমাবেশ করেন।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২৭নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

 

বুধবার ( ২৩ জুলাই ) বিকেল চারটায় কুড়িপাড়া স্কুল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

তিনি বলেন, কিন্তু ছাত্রদলকে কেন প্রটোকল দেওয়া হয় না। ছাত্র শিবিরকে কেন প্রটোকল দেওয়া হয় না। বিএনপিকে কেন প্রটোকল দেওয়া হয় না। এনসিপি দল খুলেছেন কিন্তু আপনারা যদি বৈষম্য তৈরি করেন এটা তো মেনে নেওয়া যায় না। আমি এনসিপি দলকে আহ্বান করব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছিল তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না। এই বৈষম্য আন্দোলনকে আপনারা কুক্ষিগত করবেন না। এই বৈষম্য আন্দোলনকে আপনারা পদদলিত করবেন না।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেরকম কুক্ষিগত করে মানুষকে জিম্মি করে তাদের দলকে ডাস্টবিনে ময়লায় নিক্ষিপ্ত করেছে।ঠিক তেমনিভাবে আপনাদেরও পতন হতে সময় লাগবে না। আপনারাও ময়লাই নিক্ষিপ্ত হবেন ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। তাই আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান বিএনপিকে নিয়ে সমালোচনা করবেন না । তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন না। যদি সমালোচনা করেন তাহলে আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে,

 

তিনি আরও বলেন, বিএনপি হিংসার রাজনীতি করে না বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে।আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনায়েক তারেক রহমান । তারা গণতন্ত্রকে অনেক শ্রদ্ধা করে দেশের জনগণকে ৩১ দফার মাধ্যমে দেশকে সুন্দর ও শৃংখল ও এদেশের মানুষকে হাসি মুখ ফোটাতে চায়।

 

মহানগর ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রমজান আলীর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মঞ্জুর আলম, সহ- সভাপতি মো. রিগ্যান, মো. আমানত, মো. আমির, সহ- সাধারণ সম্পাদক মো. খোকন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সহ- সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব, ২৭নং ওয়ার্ড যুবদল নেতা ইমাম হাসান বিপ্লব, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, জাহিদুজ্জামান শাহাজাদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!