নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ব্যবস্থা গ্রহনের আশ্বাস বাস্তবে ভিন্ন দৃষ্টি,জুয়ার টাকায় নীরব সকল সেক্টর!! 

ব্যবস্থা গ্রহনের আশ্বাস বাস্তবে ভিন্ন দৃষ্টি,জুয়ার টাকায় নীরব সকল সেক্টর!! 

প্রকাশিতঃ
বন্দর প্রতিনিধি / / গত  ৫ আগস্ট ছাত্র জনতার বৈষম্যের বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে বিএনপি মাথা নাড়া দিয়ে উঠে ও দখল প্রক্রিয়া শুরু করে। যে সুযোগে বিএনপির নেতারা মেলাকে জুয়ার আসরে পরিনত করেছে। যা প্রায় দেড় যুগের রের্কড ভঙ্গ করেছে বলে স্থানীয় লোকদের ভাষ্য। তবে মেলার অন্তরালে জুয়ার আসর প্রশাসনের কি দৃষ্টিতে পরে না। তবে ব্যবস্থা গ্রহনের আশ্বাস নির্বাহী কর্মকর্তা বাস্তবে উল্টো দৃশ্য।  থানা প্রশাসনসহ বিভিন্ন মহলের পকেটে যাচ্ছে জুয়ার টাকা। বার্ষিক ওরশ উপলক্ষে কদম রসুল দরগাহ’র ৪ দিনের অনুমতি দিয়েছে প্রশাসন। দরগাহ হতে বরাবর শীতলক্ষা নদীর পার পর্যন্ত আর মা’র মাজার পর্যন্ত দরবারের সীমানা। মেলার অনুমতি দিয়েছে,  অথচ নির্ধারিত সীমানা ছেড়ে ঐতিহ্যবাহী বুধবাড়িয়া হাট পর্যন্ত বিভিন্ন দোকানসহ জুয়ার ভোটের অনুমতি দিয়েছে কে।  মেলার অনুমতি দিয়েছে প্রশাসন,  এর অন্তরালে জুয়ার ভোটের অনুমতি দিয়েছে কে এমনই প্রশ্ন সর্বত্র। প্রতিদিন জুয়ার ভোট হতে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা যাচ্ছে কার পকেটে। দেশের সার্বিক প্রেক্ষাপটে মেলার অন্তরালে জুয়ার আসর নিয়ে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে দায় নিবে কে?? দরবার কমিটি, নাকি প্রশাসন??
বিভিন্ন প্রকার জুয়ার ভোটের মাধ্যমে আয়কৃত টাকার ভাগবাটোয়ারা নিয়ে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জুয়ার আসর চালাতে গিয়ে কোটি টাকা ব্যায়ে নির্মিত বুধবাড়িয়া হাটকে খেলার মাঠে রুপ দিয়েছে সিটি করপোরেশন।  দেশের প্রেক্ষাপট, কোটির টাকার মাঠ নষ্ট করে প্রতিদিন লাখ লাখ টাকা আসলেও যাচ্ছে কার পকেটে। মেলার অন্তরালে জুয়ার বিষয়টি সর্বমহলে আলোচিত হলেও নীরব ও রহস্যজনক ভূমিকায় সিটি করপোরেশন,  বন্দর উপজেলা ও থানা প্রশাসন। কার স্বার্থে মেলার অন্তরালে জুয়ার আসর। মেলার অন্তরালে জুয়া খেলার আসর বন্ধ করে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার, সেনাবাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
সূত্র মতে, বন্দরের  রানা, মনির ও মিদুলের নের্তৃত্বে মেলার অন্তরালে জুয়ার আসর চললেও দৃষ্টি যেন নেই প্রশাসনের। পবিত্র ১২ ই রবিউল আউয়াল উপলক্ষে কদম রসুল দরগাহ ৪ দিন ব্যাপী মেলার অনুমতি দেয়। দরগাহ হতে বরাবর পশ্চিম দিকে নদীর পার পর্যন্ত। মেলার ওই অনুমতির সুযোগে চালাচ্ছে জুয়ার আসর।  প্রশাসনের সকল সেক্টর যেন রহস্যজনক ভূমিকায়। মেলার নামে ঐতিহ্যবাহী বুধবারীয়া হাটের মাট কোটি টাকায় খেলাধুলার জন্য করে। সেই কোটি টাকার মাঠ করছে নষ্ট, কুলশিত করছে মেলার ঐতিহ্যকে।  টাকা যাচ্ছে কার পকেটে?? বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও বাস্তবে তা ভিন্ন দেখা মিলেছে।
বিভিন্ন দরবার, আস্তানা এমনকি মাজারেও চলছে হামলা, ভাংচুর।  যা নিয়ে প্রশাসন বিভ্রান্ত,  এমনকি এগুলো রক্ষার্থে প্রশাসনের বিশেষ নজরদারীসহ স্থানীয় সুশীল সমাজও প্রস্তুত।  সেখানে বন্দরের ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহ’র বার্ষিক ওরশ শুরু হয়েছে।  ১২ ই রবিউল আউয়াল দিবাগত রাত ১২.১ মিনিটে রাসুল (সাঃ) র’ পদচিহ্ন কদম মোবারকের গোসল শেষে বিশেষ মোনাজাত করা হয়। সেই ওরশ মোবারককে কেন্দ্র করে বসেছে মেলা। সেই মেলার নামে চলছে বিভিন্ন প্রকারের জুয়ার আসর, চরকি, সাবান খেলাসহ সকল কিছু।
যা নিয়ে সর্ব মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা।  দরবারের মেলার পবিত্রতা রর্ক্ষাথে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
বন্দরের কদম রসুল দরগাহ’র বার্ষিক ওরশ শুরু হয়েছে।  ১২ ই রবিউল আউয়াল দিবাগত রাত ১২.১ মিনিটে রাসুল (সাঃ) র’ পদচিহ্ন কদম মোবারকের গোসল শেষে মোনাজাতের পর তোবারক বিতরন করা হয়। ৪ দিনের জন্য মেলার অনুমতি দিয়েছে প্রশাসন। সেই সুযোগে অনুমতিবিহীন স্থানীয় খলিলুর রহমানের ছেলে রানা, মৃত আসলাম মিয়ার ছেলে মিদুলরা মিলে বসিয়েছে জুয়ার হাট। যেখানে দরবার, আস্তানা নিয়ে দেশব্যাপী চলছে অরজগতা, সেখানে কদম রসুল দরগাহ ওরশকে পুঁজি করে কিভাবে চালাচ্ছে জুয়ার আসর।  রানা, মিদুলদের এমন দাম্ভিকতাকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন সচেতন মহল।  প্রশাসনের এমন কঠোরতা থাকার পরও ঐতিহ্যবাহী মেলায় কিভাবে চলছে এগুলো। বন্দর থানা পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!