নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ব্যার্থ ওসি : পুলিশই অনিরাপদ, যাবে কোথায় সাধারণ মানুষ ?

ব্যার্থ ওসি : পুলিশই অনিরাপদ, যাবে কোথায় সাধারণ মানুষ ?

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের বন্দর থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন কার্যত ভেঙে পড়েছে—আর এর কেন্দ্রে রয়েছেন বর্তমান ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন।

দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমনে চরম ব্যর্থতা, মাঠ পর্যায়ে নজরদারির অভাব এবং অভিযোগ উঠা ‘পুলিশি বাণিজ্য’—সব মিলিয়ে থানাটি যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—যে পুলিশ জনগণের নিরাপত্তা দেবে, সেই পুলিশই এখন নিজেকে রক্ষা করতে পারছে না।

গত শুক্রবার রাতে ছিনতাইকারী ধরতে গিয়ে খোদ এএসআই ও কনস্টেবলদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়, এমনকি তাদের কাছ থেকে সরকারি শর্টগান ছিনিয়ে নেওয়া হয়।

এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি পুরো থানার আইন-শৃঙ্খলা ব্যবস্থার ভঙ্গুরতা ও নেতৃত্বের চরম ব্যর্থতার নগ্ন প্রমাণ।

স্থানীয়দের অভিযোগ, ওসির আমলে অপরাধ দমনের বদলে থানা এখন ‘মামলা বাণিজ্য’, ‘আসামি ছাড়ানো’ এবং মাসোহারা আদায়ের কেন্দ্রে পরিণত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর কোনো অভিযান না থাকায় তারা এখন বেপরোয়া।

কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা-মাধবপাশা, চৌধুরী বাড়ি-রুস্তমপুর ব্রিজ এলাকা এবং দাশেঁওগাও-ধামগড় সড়ক—এসব স্থান এখন প্রকাশ্যেই ছিনতাই ও ডাকাতির হটস্পটে পরিণত হয়েছে। অথচ পুলিশের পক্ষ থেকে নেই পর্যাপ্ত টহল, নেই দৃশ্যমান কোনো প্রতিরোধ ব্যবস্থা।

আরও ভয়াবহ হলো—পুলিশের নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক বা সোর্স মেকানিজম প্রায় ভেঙে পড়েছে। ফলে অপরাধীরা কোথায়, কখন, কীভাবে হামলা চালাবে—সে বিষয়ে পুলিশের কোনো আগাম প্রস্তুতি নেই। বরং অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব ও অনৈতিক লেনদেনে জড়িয়ে পড়ায় পুলিশের একটি অংশ দায়িত্ব থেকে সরে গিয়ে নিজস্ব স্বার্থ রক্ষায় ব্যস্ত।

এই অবস্থায় বন্দরবাসী কার্যত নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। প্রতিদিনের ছিনতাই, রাতের ডাকাতি এবং পুলিশের নিষ্ক্রিয়তায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ পুলিশের ওপর হামলার ঘটনা স্পষ্ট করে দিয়েছে—এখানে এখন আইনের শাসন নয়, বরং অপরাধীদের দাপটই প্রধান শক্তি।

স্থানীয় সচেতন মহল বলছে, একজন ব্যর্থ ওসির অধীনে পুরো থানা অচল হয়ে পড়েছে। শুধু নিচুতলার অপরাধী গ্রেফতার করে এই সংকট মোকাবিলা সম্ভব নয়—প্রয়োজন শক্ত নেতৃত্ব, কঠোর অভিযান এবং দুর্নীতিমুক্ত পুলিশি কার্যক্রম।

বন্দরবাসীর দাবি এখন একটাই—অবিলম্বে ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিনকে অপসারণ করতে হবে এবং জেলা পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে।

অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে, যেখানে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়বে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!