নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মদন পুরে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মদন পুরে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নিজস্ব প্রতিবেদক, বন্দর: ভারতে মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসন, মসজিদ-মাদরাসায় হামলা এবং ধর্মীয় স্বাধীনতা হরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বাদ জুমা বন্দর থানা ওলামা পরিষদের উদ্যোগে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

বন্দর ওলামা পরিষদের সভাপতি এম এ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর যে অমানবিক নির্যাতন ও ধর্মীয় অবমাননা চলছে, তা বিশ্ব মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে এসব নির্যাতন বন্ধ করতে হবে এবং ভারতের মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার ফিরিয়ে দিতে হবে।

জাতিসংঘ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে সমাবেশে মুফতি নুরুদ্দিন আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে বলেন, “ভারতে মুসলমানদের কোরবানিসহ সকল ধর্মীয় উৎসব পালনের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। অন্যথায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘ কার্যালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

কড়াইবাড়ী মাদরাসার পরিচালক মুফতি ফয়জুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোরবানি দিতে বাধা প্রদান, পশুর বয়স নিয়ে অযৌক্তিক শর্ত আরোপ এবং কোরবানি দাতাদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এসব বন্ধ না হলে মুসলিম উম্মাহ হাত গুটিয়ে বসে থাকবে না।”

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা মদনপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি ইব্রাহিম খলিল, মুফতি ইসমাইল হোসাইন, মুফতি আবু সাঈদ, মুফতি সুজাউল ইসলাম, মুফতি হুজাইফা মাহমুদ, আলমগীর হোসেন আপেল, ছাত্রনেতা মিনহাজ ভূঁইয়াসহ স্থানীয় আলেম-ওলামাবৃন্দ।

মিছিল থেকে মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!