নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
মদনপুরে আওয়ামীলীগের গোপন বৈঠকের পরদিনই ঝটিকা মিছিল ও হুন্ডা মহড়া

মদনপুরে আওয়ামীলীগের গোপন বৈঠকের পরদিনই ঝটিকা মিছিল ও হুন্ডা মহড়া

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টারঃ

এবার ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বন্দর উপজেলার মদনপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল ও হুন্ডা মহড়া  দিয়েছে দলটির নেতাকর্মীরা।

 

শুক্রবার (২৯ আগষ্ট) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্টান্ড থেকে শুরু হওয়া এ ঝটিকা মিছিল ও হুন্ডা মহড়া কেওঢালা, জাঙ্গাল, মালিবাগ, লাঙ্গলবন্দ পর্যন্ত প্রদক্ষিন করে। এ মিছিলে অংশ নেন মদনপুরের পলাতক যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের অনুসারীরা।

 

এদিকে পর্দার আড়াল থেকে ঝটিকা এ মিছিলের নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী হত্যাসহ ১৭ টি মামলার আসামি

যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ।

 

পরিচয় গোপন রাখার শর্তে মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা জানান, যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের নির্দেশে তার আপন খালাতো ভাই রোমান ও নারায়ণগঞ্জ মহানগর ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাসুদ ওরফে টুক্কা সহ অনেকেই একসাথে বন্দর থানা পুলিশের এসআই শহিদুলের সাথে মদনপুরের ভোজন বিলাস রেষ্টুরেন্টে একটি গোপন বৈঠক করেছেন। আর সেই গোপন বৈঠকেই শুক্রবারের মিছিলের সিদ্ধান্ত হয়। ভোজন বিলাস রেষ্টুরেন্টের ব্যাবস্থাপনা পরিচালক জসিমের সহযোগিতায় এ গোপন বৈঠকটি হয়েছে।

 

কয়েক মাস ধরেই এই সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম-এ মেসেজ গ্রুপ খুলে কর্মীদের একত্রিত করার কাজ করছিল।

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ধামগড়, মুছাপুর, মদনপুর ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ ও ২৭নং ওয়ার্ড এলাকা অর্থাৎ বন্দরের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ ছিল যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের হাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত বছরের ৪ আগস্ট দুপুরে কেওঢালা ও মদনপুর এলাকায় যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণে দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছিল কমপক্ষে ৩০ জন । গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর নাম আল আমিন (১৭)। সে মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। তার পিতার শাহ আলম গাজী, চাঁনপুর হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

 

এছাড়াও ওইদিন আন্দোলনকারীদের সহযোগিতা করার অভিযোগে অহিদুজ্জামানের নেতৃত্বে মদনপুর এলাকার ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক এর ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ওই সময় বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভুঁইয়া হীরন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য নূর নবী, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা দিপু ভুইয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যায় অহিদুজ্জামান অহিদ। তার বিরুদ্ধে প্রায় ১৭টি মামলা রয়েছে। এখনও পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগ রয়েছে অহিদ পালিয়ে গেলেও স্থানীয় কিছু প্রভাবশালী বিএনপি নেতার ছত্রছায়ায় অহিদুজ্জামানের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এখনো এলাকায় রয়ে গেছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!