নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মদনপুরে চাঁদাবাজি বিরোধী নেতাদের অনুসারীদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ!

মদনপুরে চাঁদাবাজি বিরোধী নেতাদের অনুসারীদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ!

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি : মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন বন্দর থানার সাধারণ সম্পাদক আলআমিন এর নেতৃত্বে তারেক জিয়ার নির্দেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এই স্লোগান দিয়ে বন্দরের মদনপুর স্ট্যান্ডে চাঁদাবাজি বিরোধী কর্মসূচি পালন করার পর মাত্র ২দিন পরই তার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। লাখ টাকা চাঁদার দাবিতে তারা একটি ভবনের কেয়ারটেকারকে মারধর করে জোড় করে দেড়লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

মদনপুর এলাকায় পাইছার পোলা হিসেবে পরিচিত মোমেন আল আমিন এর অনুসারীদের বিরুদ্ধে ওই চাঁদাবাজির ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনায় মারধরের শিকার কেয়ারটেকার মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে বুধবার ১৮ ফেব্রুয়ারি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জনের নাম উল্লেখ করে আরো ৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, মদনপুর ফুলহর এলাকার হাবিব উল্লাহর ছেলে এস.এম বিল্লাল হোসেন ওরফে টোকাই বিল্লাল, জাহের উল্লাহর ছেলে দ্বিপ হোসেন, আলাল হোসেন এর ছেলে আরাফাত, রিয়াজ উদ্দিনের ছেলে সুজন।

এরা মোমেন আলআমিন এর চাচাতো ভাই রাজনৈতিক অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, সম্প্রতি এস.এম বিল্লাহ ওরফে টোকাই বিল্লাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় জেল থেকে জামিনে বের হয়েছে।

মদনপুরের ঘটনায় নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা তার ফেসবুকে আইডিতে পোস্ট দিয়ে লিখেছেন, সাবধান করার পরও মদনপুর এলাকায় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়নি। ইনশাল্লাহ রমজানের প্রথম দিন থেকে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাবে। কিন্তু আপনি চাঁদাবাজ হয়েও বাড়িতে ঘুমাতে পারবেন তো?

এদিকে মামলার বাদী সালাউদ্দিন অভিযোগে উল্লেখ করেন তিনি মদনপুর স্ট্যান্ড সংলগ্ন একটি হাসপাতালের ভবনের মালিকের কেয়ারটেকার হিসাবে বছর যাবত চাকরি করে আসছেন। বিবাদীরা তার কাছে এসে ওই ভবনের মালিকের মোবাইল নাম্বার চান এবং তার কাছ থেকে লাখ টাকা চাঁদা দবি করে, চাঁদা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। সেই ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় উল্লেখিতরা ওই ভবনের কাছে এসে চাঁদা দাবি করে এবং তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা দোকান ভাড়ার ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরপর ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় পুনরায় দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা ভবনের নিচে এসে আবারো লাখ টাকা দাবি করে। চাঁদা দিতে অসম্মতি জানালে ২নং বিবাদী দিপ্ত হোসেন তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সালাউদ্দিনের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। ৩নং বিবাদী সালাউদ্দিনের প্যান্টের পকেটে থাকা বিল্ডিংয়ের ভাড়া বাবদ নগদ ,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে নেয়।

ডাকচিৎকারে তার ভাই শাহাবুদ্দিন তাকে বাচাতে আসলে তাকেও আঘাত করে বিভিন্ন স্থানে নীলফুলা জখম করা হয়। সময় আশে পাশের লোক ছুটে এসে তাদেরকে উদ্ধার করলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এর আগে ১৬ ফেব্রুয়ারি এস এম মোমেন আলামিন এর নেতৃত্বে মদনপুর স্ট্যান্ডে ফুটপাত আশে পাশের দোকানপাট সহ, সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের উক্ত স্থানে ব্যবসা করতে কাউকে চাঁদা না দেওয়ার কথা বলে লিফলেট বিতরণ করেন। কেউ লাইনের ম্যান্টেনের নামে টাকা নিতে আসলে তাদেরকে ধরে ৯৯৯ নাম্বার কল দেওয়ার অনুরোধ করেন।

মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, জনগণের ভোটের নির্বাচিত হতে পারলে বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত করবো। সেই লক্ষ্যেই আমরা আজকে মদনপুর ট্যান্ডে রাস্তায় নেমেছি। এখানে গত ১৬ বছর চাঁদাবাজি হয়েছে। এখনো সেই ফ্যাসিস্টের দোসররা চাঁদাবাজি করে যাচ্ছে। আর এসকল চাঁদাবাজির দায় আসছে বিএনপির উপর। আমরা সেই দায় নিবো না। আমাদের নব নির্বাচিত এমপি অ্যাডভোকেট আবুল কালাম এবং উনার ছেলে আবুল কাউসার আশা বন্দরকে চাঁদাবাজি মুক্ত করার ঘোষণা দিছেন। তাই আমরা এই মদনপুর থেকে শুরু করলাম, আশা করি সারাদেশের বিএনপির নেতারাও এমন কমর্সূচি হাতে নিবেন।

স্থানীয়দের মতে যারা চাঁদাবাজি বন্ধের জন্য এলাকায় মাইকিং সহ লিফলেট বিতরণ করে বক্তব্য দিচ্ছেন কেউ চাঁদাবাজি করতে আসলে বেঁধে রেখে পুলিশে খরব দিতে তাদের লোকজনই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।

ব্যাপারে নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম এবং তার ছেলে আবুল কাউসার আশা সহ প্রশাসনের কঠোর ভাবে পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা মনে করেন। নয়তো এসকল চাঁদাবাজদের অপকর্মের দায় বিএনপির কাধে গিয়ে পড়বে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!