নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
মহাসড়কে একপাশে নাসিকের ময়লার ভাগাড়, অন্যপাশে খানাখন্দ

মহাসড়কে একপাশে নাসিকের ময়লার ভাগাড়, অন্যপাশে খানাখন্দ

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক, বন্দর: মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের কলাগাছিয়া ইউনিয়ন অংশে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। একদিকে সড়কের একপাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়ের তীব্র দুর্গন্ধ, অন্যদিকে ফরাজীকান্দা পেট্রোল পাম্প থেকে হাজীপুর স্ট্যান্ড পর্যন্ত রাস্তার বেহাল দশা ও বড় বড় খানাখন্দ এই দুইয়ে মিলে ওই এলাকায় জনজীবন ও যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলার কারণে চারপাশের বাতাস প্রতিনিয়ত দূষিত হচ্ছে। তীব্র দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হেঁটে চলা তো দূরের কথা, আশেপাশের এলাকায় বসবাস করাও এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ পরিবেশ দূষণের কারণে স্থাবর-অস্থাবর বাসিন্দা ও পথচারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।

 

যানবাহন চালকদের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লা কালাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকার মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে ময়লার স্তূপ গড়ে তোলা হচ্ছে। ফলে দীর্ঘস্থায়ী জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

 

দুর্গন্ধের পাশাপাশি এই মহাসড়কের ফরাজীকান্দা পেট্রোল পাম্প থেকে হাজীপুর স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ অংশ জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। খানাখন্দে ভরা এই বেহাল সড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে যেমন নষ্ট হচ্ছে বিভিন্ন যানবাহনের পার্টস, তেমনই অপচয় হচ্ছে যাত্রীদের মূল্যবান সময়।

 

ক্ষোভ প্রকাশ করে এক গাড়ি চালক বলেন:”একদিকে ময়লার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়, তার ওপর রাস্তার এই করুণ দশা। সাধারণ যাত্রী বা সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে সহজে আসতেই চায় না। কিন্তু কোনো বিকল্প উপায় না পেয়ে বাধ্য হয়ে মানুষ আমাদের গাড়িতে ওঠে। আমরা চরম ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি।”

 

ভুক্তভোগী এলাকাবাসী ও চালকদের দাবি, এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত এই স্থান থেকে ময়লার ভাগাড় অপসারণ করা এবং খানাখন্দে ভরা সড়কটি সংস্কার করার জন্য তারা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!